Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন আরো দুই ক্রেতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন আরো দুই ক্রেতা
Share on FacebookShare on Twitter

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন আরো দুই ক্রেতা। তারা হলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. পারভেজ রেজা হোসেন এবং নাটোরের সিংড়া উপজেলার কৃষক জুয়েল রানা। পাশাপাশি ফ্রিজসহ টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে দেশব্যাপী ক্রেতারা ৮৫ হাজারের বেশি ওয়ালটন পণ্য ফ্রি পেয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ১ লাখ টাকা করে পেয়েছেন ১০ জন। ঈদুল ফিতর উপলক্ষে ঝড়ো অফারে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৪ এর আওতায় এই সুবিধা দিচ্ছে ওয়ালটন।
এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার মাদ্রাসা শিক্ষক আবুল হাসিম এবং নাটোরের বিরাহিমপুর মসজিদের ইমাম মো. আব্দুর রাজ্জাক। এছাড়া অসংখ্য ক্রেতা পেয়েছেন বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশব্যাক।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নাম্বার এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে ক্যাম্পেইনের সিজন-১৪ এর আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার ফ্রি পণ্য পাওয়ার সুযোগ রয়েছে।

বুধবার (২৭ এপ্রিল, ২০২২) গোপালগঞ্জ ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে পারভেজ রেজার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং পৌর মেয়র কাজী লিয়াকত আলী।

এর আগে ২৩ এপ্রিল বগুড়ার নন্দীগ্রাম ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুয়েল রানার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও আমিন খান। সে সময় নন্দীগ্রাম থানা অফিসার ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেনসহ ওয়ালটনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষক জুয়েল রানার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায় হলেও তিনি পার্শ্ববর্তী নন্দীগ্রাম ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজটি কিনেছিলেন।

আমিন খান বলেন, দেশে তৈরি পণ্য কেনার অর্থ দেশের অর্থনীতিতে অবদান রাখা। ক্রেতারা বাংলাদেশে তৈরি আন্তর্জাতিকমানের পণ্যে আস্থা রেখেছেন বলেই ওয়ালটন মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনীতিতে অবদান রাখতে পারছে। ১০ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান প্রমাণ করে ওয়ালটন কথা দিয়ে কথা রাখে।

নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ বলেন, বাংলাদেশে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স খাতে রোল মডেল ওয়ালটন। তারা সাশ্রয়ী দামে পণ্য দেয়ায় সবার জন্য টিভি-ফ্রিজ-এসির মতো পণ্য ব্যবহার সহজ হয়েছে।

সৌভাগ্যবান ক্রেতা পারভেজ রেজা বলেন, আমার এলাকার অধিকাংশ মানুষ ওয়ালটনের ফ্রিজ ব্যবহার করেন। দামে সাশ্রয়ী এবং মানে ভালো হওয়ায় আমি ওয়ালটন ফ্রিজার কিনেছি। ১০ লাখ টাকা পাওয়ার অনুভূতি বলে বোঝানো যায় না। ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করায় ওয়ালটনকে ধন্যবাদ।

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়ে আবেগে আপ্লুত জুয়েল রানা। পেশায় কৃষক জুয়েল রানা জানান এই টাকা দিয়ে তিনি জমি কিনবেন।

জানা গেছে, ওয়ালটন ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত ৭৭টি সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা এবং সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা দেওয়া হচ্ছে।

 

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সব ইউএসবি-সি ক্যাবল এক রকম নয়, আপনার ডিভাইসের জন্য সঠিক ক্যাবলটি নির্বাচন করুন
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ইউএসবি-সি পোর্টে চার্জ ছাড়াও আরও যা যা করা যায়

হুয়াওয়ে-জিটিইকে পাশে চায় ভারতীয় অপারেটররা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে-জিটিইর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে নতুন আইন

চলতি বছরও আইফোন এসই ৩ বাজারে আনবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছরও আইফোন এসই ৩ বাজারে আনবে অ্যাপল

কম্প্রেসর-রেফ্রিজারেটরে ভ্যাট অব্যাহতিসহ অন্যান্য সুবিধা চান সংশ্লিষ্টরা
প্রযুক্তি সংবাদ

কম্প্রেসর-রেফ্রিজারেটরে ভ্যাট অব্যাহতিসহ অন্যান্য সুবিধা চান সংশ্লিষ্টরা

পাইরেসি বন্ধে মাইক্রোসফটের ব্লকচেইন
নির্বাচিত

পাইরেসি বন্ধে মাইক্রোসফটের ব্লকচেইন

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন শেয়ারের আইপিও অনুমোদন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix