Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে গুগলের মিড-রেঞ্জের ফোন ‘পিক্সেল ৬এ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 May 2022
আসছে গুগলের মিড-রেঞ্জের ফোন ‘পিক্সেল ৬এ’
Share on FacebookShare on Twitter

প্রোগ্রামারদের নিয়ে বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০২২’ শেষ হয় ১২ মে, বৃহস্পতিবার। প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বরাবরই বাড়তি আগ্রহ থাকে এই সম্মেলনকে ঘিরে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হয় এই সম্মেলেন। দুই দিনের এই সম্মেলনে ভবিষ্যতের প্রযুক্তি ও পণ্যের বিস্তারিত তুলে ধরেছে গুগল।

সম্মেলনের প্রথম দিন অর্থাৎ ১১ মে, বুধবার একাধিক পণ্য নিয়ে গ্রাহকদের সামনে হাজির হয় টেক জায়ান্ট গুগল। নতুন পণ্যের মধ্যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল পিক্সেল ৬এ স্মার্টফোন। পিক্সেল সিরিজের নতুন এই ফোনটি সর্ম্পকে সম্মেলনে বিস্তারিত তুলে ধরে গুগল। চলতি বছর ২১ জুলাই ফোনটি বাজারে উন্মোচিত হবে।

পিক্সেল ৬এ ফোনের ডিজাইন পিক্সেল ৬ সিরিজের মতোই হবে। তবে পিক্সেল ৬ ফোনের তুলনায় দাম অনেকটাই কম হবে। এটির বাজার মূল্য হবে ৪৪৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ হাজার টাকা।

ফোনটিতে রয়েছে ফুল এইচডি প্লাস ৬.১ ইঞ্চির ওলেড পাঞ্চ হোল ডিসপ্লে। স্ক্রলিং এবং সুইপিংয়ে সুবিধার জন্য ডিসপ্লেতে রয়েছে ৬০ হার্জ রিফ্রেশ রেট। যদিও রিফ্রেশ রেট অনেকটাই কম। সাধারণত এই ধরনের ফোনে ৯০ থেকে ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়। ডিসপ্লে রেজুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল। ফোনটি যাতে হাত থেকে পড়ে ভেঙে না যায় সে জন্য ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।

ফোনটির প্রধান আকর্ষণ, এতে শক্তিশালী অক্টো-কোর গুগল টেনসর চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপসেটে রয়েছে স্মার্টফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, নিউরাল প্রসেসিং ইউনিটসহ বহু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। যার ফলে ফোনটি ব্যবহারে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।

ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে বাজারে আসবে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম।

ফাইভজি সমর্থিত এই ফোনে ওস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১২। তবে অ্যান্ড্রয়েড ১৩ রিলিজ হলে আপডেট করার সুযোগ থাকবে। ব্যাকসাইডে ডুয়েল ক্যামেরার ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১২.২ মেগাপিক্সেলের সনির আইএমএক্স৩৬৩ প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

১২ মেগাপিক্সেলের ক্যামেরা হলেও ফোনটি দিয়ে অনায়াসেই ৪কে ভিডিও করা যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

একবার চার্জে গুগল পিক্সেল ৬এ ফোনটি ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে। যার জন্য থাকছে ৪৪১০ এমএএইচ ব্যাটারি। দ্রুত চার্জ করতে থাকছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির চার্জার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পিক্সেল ৬এ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে যেসব অ্যাপ
নির্বাচিত

সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে যেসব অ্যাপ

এআই দিয়ে তৈরি ভয়েস কল নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র
প্রযুক্তি সংবাদ

এআই দিয়ে তৈরি ভয়েস কল নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ওয়েভের ফলে দেশি শাড়ির চাহিদা বৃদ্ধি পাবে
ই-কমার্স

ওয়েভের ফলে দেশি শাড়ির চাহিদা বৃদ্ধি পাবে

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

‘গুগলের একচেটিয়া অনলাইন সার্চ অবৈধ’
প্রযুক্তি সংবাদ

‘গুগলের একচেটিয়া অনলাইন সার্চ অবৈধ’

৬ জুন থেকে শুরু হচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড
প্রযুক্তি সংবাদ

৬ জুন থেকে শুরু হচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 May 2022

আসছে গুগলের মিড-রেঞ্জের ফোন ‘পিক্সেল ৬এ’

Techzoom.TV |
TechzoomTV