Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘বাংলাদেশ ব্লকচেইন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ জুন ২০২২
‘বাংলাদেশ ব্লকচেইন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে’
Share on FacebookShare on Twitter

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার বাংলাদেশকে প্রতিনিয়ত আধুনিকতার দিকে ধাবিত করছে। দল হিসেবে আওয়ামী লীগ ও সরকারপ্রধান শেখ হাসিনা পরিবর্তনের সঙ্গে আছেন। তারুণ্যনির্ভর এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ একদিন ব্লকচেইন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে।

সোমবার (৬ জুন) ‘অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন’ এই থিম নিয়ে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমি তরুণদের কাজ দেখে অত্যন্ত উৎসাহ বোধ করি। তারা আমাদের সাহস দেয়। দেশ-বিদেশের অনেক খ্যাতিমান ব্যক্তিরা ব্লকচেইন অলিম্পিয়াডের সঙ্গে জড়িত।

‘এরই মধ্যে আমরা আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। আপনারা যে গতিতে এগিয়ে যাচ্ছেন, তাতে সফলতা দ্রুত আসবে। সরকার আপনাদের সঙ্গে আছে।’

অলিম্পিয়াডে অংশ নেওয়া দলগুলো বিভিন্ন ইভেন্টে তাদের প্রজেক্টসমূহ প্রদর্শন করবে। ব্লকচেইন প্রযুক্তিতে আগ্রহী সাধারণ জনগণের জন্যও এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

অলিম্পিয়াডে চারটি সেমিনার, অন স্পট কুইজ, গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। এসব ইভেন্টে স্বনামধন্য বুদ্ধিজীবী, উচ্চপদস্থ কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক ব্লকচেইন বিশেষজ্ঞরা অতিথি, বিচারক ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

আগামী ৮ জুন পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী আয়োজিত এই অলিম্পিয়াডে সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এ বছর ‘প্রফেশনাল ক্যাটাগরি’নামে একটি নতুন বিভাগ চালু করেছে। দেশের বিভিন্ন পেশার চাকরিজীবী ও শিক্ষার্থী উভয়ই এই ব্লকচেইন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

স্টুডেন্ট ক্যাটাগরি ফাইনালিস্ট ৫০টি দল ও প্রফেশনাল ক্যাটাগরি ফাইনালিস্ট ১০টি দল এই বিভাগে অংশ নেবে।

অলিম্পিয়াডে এবারের প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ডকুমেন্ট অথেন্টিকেশন, ই-গভর্ন্যান্স, ফিনটেক, আইডেন্টিটি ও প্রাইভেসি, সাপ্লাই চেইন, এডুটেক এবং হিথটেক প্রভৃতি।

বিসিওএলবিডির সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কায়কোবাদ, ব্লকচেইন অলিম্পিয়াডের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ এনামুল কবির ও নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নান।

Tags: ব্লকচেইন প্রযুক্তি

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮ দিনের বিক্রি হওয়া ফোনে ১ হাজার বুর্জ খলিফা বানানো যাবে!
প্রযুক্তি সংবাদ

৮ দিনের বিক্রি হওয়া ফোনে ১ হাজার বুর্জ খলিফা বানানো যাবে!

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুমকি যে অ্যাপ
টিপস

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুমকি যে অ্যাপ

হুয়াওয়ের লোগো বিবর্তনের যাত্রা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের লোগো বিবর্তনের যাত্রা

ক্লাউড স্টোর চালু করলো গ্রামীণফোন
প্রযুক্তি সংবাদ

ক্লাউড স্টোর চালু করলো গ্রামীণফোন

এ বছর ১৮৬০ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে
নির্বাচিত

এ বছর ১৮৬০ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix