Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কেটারদের জন্য ফিলিপ কটলারের বইয়ে গ্রামীণফোনের কেস স্টাডি

গ্রামীণফোন ও নর্দান এডুকেশন গ্রুপের সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ জুন ২০২২
মার্কেটারদের জন্য ফিলিপ কটলারের বইয়ে গ্রামীণফোনের কেস স্টাডি
Share on FacebookShare on Twitter

মার্কেটিং গুরু ফিলিপ কটলার ও তার সহযোগীদের লেখা ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ (ইওএমএম) শীর্ষক বই নিয়ে সম্প্রতি গ্রামীণফোন, কটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) ও গ্রামীণফোনের মিডিয়া পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার বাংলাদেশের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ বছরই বইটি প্রকাশ করা হবে। কানেক্টিভিটির মাধ্যমে সমাজের ক্ষমতায়ন এবং ডিজিটাল বৈষম্য কমিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে ২৫ বছর আগে সামাজিক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে গ্রামীণফোন। নিজেদের যাত্রায় সকল স্তরের মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি এবং কানেক্টিভিটি ছাড়াও উদ্ভাবনী নানা সেবা প্রদান করে যাচ্ছে। ফিলিপ কটলারের বইটির স্থানীয় সংস্করণে বাংলাদেশে গ্রামীণফোনের সাফল্যের গল্প তুলে ধরা হবে, যা নতুন যুগের মার্কেটারদের মাঝে উদ্যোক্তার মানসিকতা তৈরির পাশাপাশি প্রতিষ্ঠানটির সামাজিক নানা উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য বড় কিছু করতে উৎসাহিত করবে।

এ উপলক্ষে জিপি হাউসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান, সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব, সিডিএসও সোলায়মান আলম, হেড অব মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী এবং হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন জাহিদুজ জামান। নর্দান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নজরুল ইসলাম, আইটি বিভাগের পরিচালক সাদ আল জাবির আবদুল্লাহ এবং ইওএমএম প্রকল্পের কো-অর্ডিনেটর জায়েদ ইকবাল আবির। অনুষ্ঠানে গ্রামীণফোনের মিডিয়া এজেন্সি হিসেবে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম এবং নির্বাহী পরিচালক তাসনুভা আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “দেশের প্রযুক্তিগত অগ্রগতির সাথে মানুষের ডিজিটাল জীবনধারার পরিবর্তন ঘটছে। মাইজিপি মানুষের এই পরিবর্তিত ডিজিটাল চাহিদা অনুযায়ী সেবা প্রদান করে যাচ্ছে এবং দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি ও ডিজিটাল অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের ফ্ল্যাগশিপ অ্যাপের সফলতার গল্প ফিলিপ কটলারের বইতে প্রকাশিত হবে বলে আমি অত্যন্ত আনন্দিত। মাইজিপি’র যাত্রা নতুন যুগের মার্কেটারদের অনুপ্রাণিত করবে বলে আমি আশা করছি।”

কটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, “ইওএমএম’র জন্য গ্রামীণফোনের সাথে এনইউবি’র চুক্তি স্বাক্ষরের এই ঐতিহাসিক মুহূর্ত কর্পোরেট বিশ্বের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা।”

টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন মাইজিপি’র সাফল্যের গল্প জমা দিয়েছে। জিপি’র এই ফ্ল্যাগশিপ অ্যাপ ব্যবহারকারীদের পার্সোনালাইজড কনটেন্ট সেবা দেয়, উদ্ভাবনীর বিকাশ ঘটায় এবং অসীম সম্ভাবনা উন্মোচনে কাজ করে। বর্তমানে, মাইজিপি’র ১ কোটি ৫০ লাখের বেশি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছেন। ইনস্ট্যান্ট ডিজিটাল পার্টনার হিসেবে মাইজিপি বিভিন্ন সেলফ-সার্ভিস সুবিধা প্রদান করে এবং কয়েক ট্যাপে বিনোদন ও জীবনধারার নানাবিধ সমাধানের মধ্য দিয়ে গ্রাহকদের জীবনের মান উন্নয়নে অবদান রাখছে। ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ -এ উপস্থাপিত মাইজিপি’র কেস স্টাডি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অগণিত স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থী, প্রফেশনাল, বিশেষজ্ঞ এবং কর্মীদের অ্যাকাডেমিক ক্ষেত্রে এবং জ্ঞান লাভে সহায়তা করবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। চলতি বছরেই বইটির মুদ্রিত কপি পাওয়া যাবে। বইটি Amazon.com-এও পাওয়া যাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের জন্য ক্যামেরা চিপ তৈরি করছে অ্যাপল
নির্বাচিত

আইফোনের জন্য ক্যামেরা চিপ তৈরি করছে অ্যাপল

লিঙ্কডইন ব্যবহারকারীদের উপর নজরদারি! তথ্য পাচারের শঙ্কা
নির্বাচিত

লিঙ্কডইন ব্যবহারকারীদের উপর নজরদারি! তথ্য পাচারের শঙ্কা

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না

১৮০ কোটির বিনিয়োগ পেলো ফাস্ট পাওয়ার টেক
প্রযুক্তি সংবাদ

১৮০ কোটির বিনিয়োগ পেলো ফাস্ট পাওয়ার টেক

মেধাবী তরুণেরা হলেন রিয়েলমি’র নতুন পণ্যের মুখপাত্র
প্রযুক্তি সংবাদ

মেধাবী তরুণেরা হলেন রিয়েলমি’র নতুন পণ্যের মুখপাত্র

আপনার স্মার্টফোনের সঠিক চার্জার কোনটি?
কিভাবে করবেন

স্মার্টফোন দ্রুত চার্জ করার ৫ কৌশল

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix