গ্রাহকদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে বাংলাদেশের বাজারে স্মার্টফোনের দামে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। ঈদ উপলক্ষে সকল মোবাইল সেটে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এ২৩, এ৩৩, এ৫৩ বা এ৭৩ কিনলে গ্রাহক পাবেন ৫ হাজার টাকা মূল্যের একটি অরিজিনাল ব্যাক কভার একদম বিনামূল্যে। এছাড়া ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন একটি ট্যাব জেতার সুযোগ থাকছে ফোন কিনে।
স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে স্যামাসাং। আরও থাকছে ২৪ মাসে বিনা সুদে ইএমআই সুবিধা।
এ বিষয়ে স্যামসাং মোবাইলের মো. মুয়ীদুর রহমান বলেন, ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে আমরা আমাদের গ্রাহকদের জন্য বিশেষ অফার এবং উপহার নিয়ে এসেছি। ফলে ক্রেতারা স্যামসাং ডিভাইস সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
স্মার্টফোনের পাশাপাশি স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস ‘মিট দ্য ঈদ’ ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইন চলাকালীন সময় গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষনীয় ক্যাশব্যাক অফার। স্যামসাংয়ের এই অফারের মধ্যে থাকছে, রেফ্রিজারেটরে ৯ হাজার টাকা ও টেলিভিশনে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।





















