Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার হামলা ঠেকাতে আইফোনে ‘লকডাউন মোড’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 July 2022
সাইবার হামলা ঠেকাতে আইফোনে ‘লকডাউন মোড’
Share on FacebookShare on Twitter

সাইবার হামলা থেকে সুরক্ষা দিতে অ্যাপল নিয়ে আসছে ‘লকডাউন মোড’। আইফোন, আইপ্যাড বা ম্যাক ব্যবহারকারী গ্রাহকরা অল্প কিছু দিনের মধ্যেই নতুন ফিচারটির সুফল পাবেন।

সম্প্রতি বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারী হাই-প্রোফাইল গ্রাহক যেমন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ধনাঢ্য ব্যবসায়ী, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের ডিভাইসে স্পাইওয়ার হামলা চালানোর পর বিষয়টিতে নজর দেয় অ্যাপল।

নতুন ফিচারের মাধ্যমে ডিভাইসের সেটিংয়ে গিয়ে নির্দিষ্ট একটি অপশনে ব্লক বাটন চালু করলেই অচেনা-অজানা নাম্বার থেকে কোনো কলই আর ঢুকবে না। এটি মেসেজ অ্যাপেও কাজ করবে।

অ্যাপল কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘লকডাউন মোড’ ফিচারটি তৈরিই করা হচ্ছে উচ্চঝুঁকিপূর্ণ গ্রাহকের কথা চিন্তা করে। অপশনাল এই টুলটির মাধ্যমে অ্যাপলের ডিভাইস ব্যবহারকারীরা ফিজিক্যাল বা ডিজিটাল যে কোনো উপায়েই তাদের ডিভাইসটি হ্যাক থেকে বাঁচাতে পারবে।

অ্যাপল জানিয়েছে, নতুন ফিচারটি প্রাথমিকভাবে এনএসও গ্রুপ এবং এমন অন্যান্য কোম্পানি, বিশেষ করে রাষ্ট্রীয় মদদে সক্রিয় হ্যাকারদের ‘স্পাইওয়ার’ আক্রমণের বিরুদ্ধে লড়াই চালাবে।
কয়েক বছর ধরে রাষ্ট্রীয় মদদে সক্রিয় হ্যাকাররা এক ধরনের রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাই-প্রোফাইল ইউজারদের আইফোনের তথ্য গায়েব করছে।

ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গত বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বেশ কয়েকজন কর্মকর্তার আইফোন হ্যাক করা হয়। অভিযোগ রয়েছে, ইসরায়েলভিত্তিক সাইবার হামলাকারী গোষ্ঠি ‘এনএসও’ পেগাসাস স্পাইওয়ার জাতীয় টুলস ব্যবহার করে অ্যাপল ইউজারদের ডিভাইস হ্যাক করেছে, তথ্য চুরি করেছে।

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের ১৫০টি দেশের আইফোন ব্যবহারকারীরা এমন সাইবার হামলার শিকার হয়েছেন।

তাই অ্যাপল ওই গ্রাহকদের কথা চিন্তা করে নতুন অপারেটিং সিস্টেম বিশেষ করে আইওএস ১৬, আইপ্যাড ওএস ১৬, ম্যাকওএস ভেনচুরা ওপারেটিং সিস্টেম নতুন লকডাউন মোড দিয়ে আপডেট করবে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি অপারেটিং সিস্টেমে যুক্ত হবে।

অ্যাপল ঘোষণা দিয়েছে, যদি কেউ ‘লকডাউন মোড’ বাইপাস করতে পারে এবং তা থেকে সুরক্ষার উপায়ও বাতলে দিতে পারে, তবে তাকে ২০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লকডাউন মোড

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফিলিপাইনে ডিজিটাল সামিটে অংশ নিয়েছে অরেঞ্জবিডি
নির্বাচিত

ফিলিপাইনে ডিজিটাল সামিটে অংশ নিয়েছে অরেঞ্জবিডি

হারানো-চুরি-ছিনতাই হওয়া ২৫১টি মোবাইল ফোন উদ্ধার
প্রযুক্তি সংবাদ

হারানো-চুরি-ছিনতাই হওয়া ২৫১টি মোবাইল ফোন উদ্ধার

গোপনে বাড়ছে পরকীয়া, একলাফে ১০ লক্ষ বাড়ল ডেটিং অ্যাপের সদস্য
প্রযুক্তি সংবাদ

গোপনে বাড়ছে পরকীয়া, একলাফে ১০ লক্ষ বাড়ল ডেটিং অ্যাপের সদস্য

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের জরুরি সতর্কতা: নিরাপত্তা বাড়াতে না পারলে অ্যাকাউন্ট বন্ধ!
প্রযুক্তি পরামর্শ

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের জরুরি সতর্কতা: নিরাপত্তা বাড়াতে না পারলে অ্যাকাউন্ট বন্ধ!

যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যায় গ্যালাক্সি এস১০ ও নোট ১০
নির্বাচিত

যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যায় গ্যালাক্সি এস১০ ও নোট ১০

পর্দা নামলো তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ডব্লিউসিআইটি ২০২১’র
প্রযুক্তি সংবাদ

পর্দা নামলো তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ডব্লিউসিআইটি ২০২১’র

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 July 2022

সাইবার হামলা ঠেকাতে আইফোনে ‘লকডাউন মোড’

Techzoom.TV |
TechzoomTV