Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা
Share on FacebookShare on Twitter

চার হাজার চারশ কোটি ডলারের চুক্তি থেকে সরে যাওয়ায় টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, বিশ্বের শীর্ষ ধনী মাস্ক যেন তার প্রতিশ্রুতি অনুযায়ী জনপ্রিয় এই সোশাল মিডিয়া কোম্পানির প্রতিটি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলারে কিনে নেন, সেই আদেশ চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের আদালতে দায়ের করা এ মামলায়।

সেখানে বলা হয়েছে, টুইটার কিনে নেওয়ার কথা বলে মানুষের মনোযোগ কেড়ে নিয়ে, এ বিষয়ে প্রস্তাব দিয়ে, তারপর টুইটার অধিগ্রহণের বিষয়ে একটি চুক্তি করে মাস্ক এখন মনে করছেন, তিনি বোধহয় অন্য সবার মত ডেলাওয়ারের চুক্তি আইন মানতে বাধ্য নন; তিনি ভাবছেন, মন চাইলেই তিনি সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারেন, একটা কোম্পানিকে ছুড়ে ফেলতে পারেন, এর কাজ তছনছ করে দিতে পারেন, শেয়ার হোল্ডারদের পথে বসাতে পারেন, তারপর চুক্তি থেকে বেরিয়ে যেতে পারেন।

টু্ইটার ও ইলন মাস্ককে ঘিরে নাটকীয়তার শুরু হয়েছিল ৪ এপ্রিল। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির ৯.২ শতাংশ শেয়ার নিজের মালিকানায় থাকার আকস্মিক ঘোষণা দিয়ে প্রযুক্তি বাজারে আলোড়ন তোলেন মাস্ক; কয়েক দিনের জন্য হলেও কোম্পানির সবচেয়ে বেশি শেয়ারের মালিক ছিলেন তিনি।

বিশাল সংখ্যক শেয়ারের মালিক হওয়ায় মাস্ককে কোম্পানির পরিচালক পদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল টুইটারের পরিচালনা পর্ষদ। প্রথমে সে প্রস্তাবে রাজি হলেও শেষ মুহুর্তে সেই প্রস্তাব ফিরিয়ে দেন মাস্ক। বরং ১৪ এপ্রিল পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে বসেন তিনি।

ঘটনা প্রবাহের আকস্মিকতা আর মাস্কের খামখেয়ালি আচরণে নড়চড়ে বসা টুইটারের পরিচালনা পর্ষদ প্রথমে রাজি ছিল না। কিন্তু শেয়ারধারীদের চাপে তারা মাস্কের সাথে সমঝোতায় আসে। ২৫ এপ্রিল মাস্কের প্রস্তাব গ্রহণ করার ঘোষণা দেয় টুইটারের পরিচালনা পর্ষদ। চার হাজার চারশ কোটি ডলারে টুইটারের মালিকানা মাস্কের হাতে তুলে দেওয়ার চুক্তি হয়।

কিন্তু আড়াই মাস না যেতেই গত ৯ জুলাই একাধিক শর্ত ভঙ্গের কারণ দেখিয়ে মাস্ক সেই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা নথিপত্রে মাস্কের আইনজীবীরা দাবি করেন, শর্ত অনুযায়ী স্প্যাম আর ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে যথেষ্ট তথ্য দিতে টুইটার ব্যর্থ হয়েছে, আর সেটাই চুক্তি বাতিল করার মূল কারণ।

পাল্টা মামলায় টুইটার একগুচ্ছ অভিযোগ করেছে মাস্কের বিরুদ্ধে। সেখানে বলা হয়েছে, মাস্ক এখন চুক্তি বাতিল করতে চান, কারণ ওই চুক্তিতে তার ব্যক্তিগত স্বার্থ এখন আর পূরণ হচ্ছে না।

টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলর এক টুইটে বলেছেন, মাস্ক যে চুক্তি করেছেন, তা যেন তিনি মানেন, সেটা নিশ্চিত করতে চান তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পেইড ফিটনেস প্লাটফর্ম আনল অ্যাপল
নির্বাচিত

পেইড ফিটনেস প্লাটফর্ম আনল অ্যাপল

চ্যাটজিপিটির লাগাম টানতে চায় মাইক্রোসফট
নির্বাচিত

চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে ইতালি

ডিজিটাল বাণিজ্য হতে হবে বহুপাক্ষিক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

‘চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদেরকে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’

বাংলালিংক আইটি ইনকিউবেটরের ৩য় ব্যাচের বাছাই শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলালিংক আইটি ইনকিউবেটরের ৩য় ব্যাচের বাছাই শুরু

টিভিএস তৈরি করলো বিএমডব্লিউর ই-বাইক
অটোমোবাইল

টিভিএস তৈরি করলো বিএমডব্লিউর ই-বাইক

পিসি থেকে ফোনকল রিসিভ করবেন যেভাবে
কিভাবে করবেন

পিসি থেকে ফোনকল রিসিভ করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকট কি ডিসপ্লে উদ্ভাবনকে স্থগিত করে দিচ্ছে?

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
প্রযুক্তি সংবাদ

‘অনলাইন জুয়ায় প্রতিদিন পাচার হচ্ছে ১ হাজার কোটি টাকা’

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন
বিবিধ

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ওয়াচের ‘ওয়াটার লক’ ফিচার কীভাবে কাজ করে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ জুলাই ২০২২

চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

Techzoom.TV |
TechzoomTV