Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাবুগঞ্জে নগদ অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা উধাও!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ জুলাই ২০২২
Share on FacebookShare on Twitter

বরিশালের বাবুগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা, বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের টাকা ‘নগদ’ একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে।

একাউন্ট হ্যাক করে কে বা কাহারা হতদরিদ্রদের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। এঘটনায় বাধ্য হয়ে বেশ কয়েকজন ভুক্তভোগী এয়ারপোর্ট ও বাবুগঞ্জ থানায় একাধিক সাধারণ ডায়েরি / লিখিত অভিযোগ করেছেন। কেউ কেউ সমাজসেবা অফিসে গিয়ে হারিয়ে যাওয়া টাকার হদিস খুঁজছেন।

নগদ প্রতারনার হাত থেকে সাধারণ জনগনকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় বাবুগঞ্জ সমাজসেবা কার্যালয় দ্রুত সচেতনতামূলক মাইকিং এর ব্যবস্থা করেছেন। বুধবার দিনভর উপজেলার ৬ টি ইউনিয়নে মাইকিং করে হ্যাকারদের ব্যপারে সচেতন করা হয়েছে।

এছাড়া একই দিন সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি চিঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরে দপ্তরে প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে ভাতাভোগীদের নগদ অ্যাকাউন্ট থেকে প্রতারক চক্র টাকা হাতিয়ে নিচ্ছে। অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ভাতার ভোগীকে প্রলোভন দেখিয়ে ওটিপি নম্বর নিয়ে যাচ্ছে চক্রটি। উপজেলা জুরে প্রতারক চক্র রুখে দিতে সবাইকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

উল্লেখ্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হ্যাক করার পর এবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোটি টাকা হ্যাক করে উঠিয়ে নিয়ে যাচ্ছে প্রতারক চক্র।

কিন্তু এ দায় নগদ ও সমাজসেবা অধিদপ্তরের কেউ কাঁধে নিতে না চাওয়ায় গ্রামাঞ্চলের শত শত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হতাশা বিরাজ করছে।

তথ্য নিয়ে জানা গেছে, চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে বাবুগঞ্জে প্রাথমিকের প্রায় শতাধিক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া হয়। সেই টাকা আজও উদ্ধার হয়নি। শনাক্ত করা যায়নি প্রতারক চক্রকে।

প্রতারকদের প্রাথমিকের মিশন সফল হওয়ার পর তাদের নজর পড়ে সমাজসেবার সামাজিক নিরাপত্তা খাতে প্রদেয় শিক্ষা উপবৃত্তি, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার ওপর।

উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আলাউদ্দিন রাজ এয়ারপোর্ট থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিতে অভিযোগ করেন, তার নগদ একাউন্টে ভাতার ৬৫০০ টাকা ছিলো। একটি প্রতারক চক্র ফোন করে ভূল বুজিয়ে তার একাউন্টের টাকা হাতিয়ে নিয়েছে। নগদ একাউন্ট চেক করে দেখেন তার টাকা কে বা কারা হ্যাক করে তুলে নিয়েছে।

দেহেরগতি ইউনিয়নের ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের মো. এনায়েত শরিফ(৫৩) বাবুগঞ্জ থানায় ২৪ এপ্রিল দায়েরকৃত ৯৮৩ নম্বর সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন যে, তার মোবাইলে নগদ অফিসের পরিচয়ে একব্যক্তি ফোন দিয়ে বলে আপনার প্রতিবন্ধী ভাতার টাকা একাউন্টে পাঠানো হবে। দয়া করে আপনার মোবাইলে প্রেরিত কোড নম্বরটি বলেন। কোড নম্বর বলার সাথে সাথে তার নগদ একাউন্টে থাকা ২২৮৫ টাকা উধাও হয়ে যায়। এভাবে অনেকের টাকা হ্যাক করে উঠিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী ও দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান ।

রাকুদিয়া এলাকার শহিদ হাওলাদার জানান, অহসায় প্রতিবন্ধী হিসেবে তিনি প্রতিমাসে ভাতা পেয়ে আসছেন। এবারের ভাতার টাকায় ঈদের কেনাকাটা করবেন বলে ভেবে রেখেছিলেন। কিন্ত প্রতারক চক্র একাউন্ট হ্যাক করে সব টাকা তুলে নিয়েছে। এ ঘটনায় তিনি ২৪ এপ্রিল বাবুগঞ্জ থানায় একটি জিডি (যার নং ৯৮১) করেছেন।

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, উন্নত তথ্য প্রযুক্তির যুগে হ্যাকারদের চিহ্নিত করা কি খুব কঠিন কাজ? তাহলে কেনো টাকা উদ্ধার হচ্ছে না। এই হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত? তারতো এলিয়েন নয়,এই পৃথিবীরই মানুষ। প্রধানমন্ত্রীর দেয়া বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের দেয়া ভাতার টাকা এত সহজে হজম করবে প্রতারক চক্র ধরা ছোয়ার বাইরে থেকে! এঘটনায় সরকারের কঠোরতা সময়ের দাবী।

সমাজসেবা অফিসের কর্মকর্তারা বলছেন, সার উপজেলা থেকে এরকম শত শত অভিযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু তাদের কোনো সহায়তা দিতে পারছেন না তারা। ভাতার টাকা উপজেলা থেকে পে-রোল দেওয়া হলে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে টাকা জমা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে ভাতার টাকাটা নগদের মাধ্যমে ভাতাভোগীদের মোবাইলে পাঠানো হয়। নগদ হ্যাক করে টাকা নিয়ে যাচ্ছে প্রতারক চক্র। অধিকাংশ ভাতাভোগীদের কাছে’09638645156′ এই ধরনের নম্বর থেকে ফোন আসে।

বর্তমানে অভিযোগ পাচ্ছি যে, কোন ধরনের ফোন কল না দিয়েই সুবিধাভোগীদের নগদ পিন কোড পরিবর্তন করে টাকা তুলে নিচ্ছে। এই প্রতারক চক্রের সাথে যারা জড়িত তাদের চিহৃিত করে আইনের আওতায় আনা উচিত।

তথ্য নিয়ে জানা গেছে, উপজেলায় মোট ভাতাভোগীর সংখ্যা ১৬ হাজার জন। এর মধ্যে প্রতিবন্ধী -২৪০০জন , বিধবা-৩৯২৬জন , বয়স্ক-৯০৮৪জন ভাতাভোগী নগদের মাধ্যমে ভাতা পাচ্ছেন।

তবে এদের মধ্য থেকে কতজনে টাকা হ্যাক করে নেয়া হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই।

তথ্য নিয়ে জানা গেছে, ‘নগদ’র নিজস্ব কোনো দক্ষ কর্মী দিয়ে ভাতাভোগীদের একাউন্ট করেনি, করেছে পার্টটাইম কর্মীরা। একাউন্ট খোলার পর গোপন পিন নাম্বার ওই পার্টটাইম কর্মীদেরই জানা ছিলো। দেশের সংঘবদ্ধ চক্রের সঙ্গে যোগসাজশ করে তারাই এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সমাজসেবার মাঠকর্মীদের ধারণা। এছাড়া তার মনে করে নগদ এর কাছে মোবাইল নম্বর সহ ভাতাভোগীদের তালিকা রয়েছে। তারা চেষ্টা করলে হয়তো এর একটা সুরহা হতো।

বাবুগঞ্জ থানার ওসি বলেন, একাধীক ভুক্তভোগী থানায় সাধারণ ডায়রি করেছে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীদের সনাক্তের চেষ্টা করছি।

বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ (অতিরিক্ত দায়িত্ব) বলেন, আমরা সচেতনতা মূলক প্রচার প্রচারনা চালাচ্ছি। হ্যাকের বিষয়টি উর্দ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। প্রতিদিন অফিসে শতশত লোক এরকম অভিযোগ নিয়ে ভীর করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম বলেন, ভাতাভোগীরা অধিকাংশেরই তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারনা কম। তাই তার প্রতারনার শিকারের ঝুঁকি বহন করে তুলনামূলক বেশি। এসব সহজ সরল মানুষের সহযোগিতা উপজেলা প্রশাসন সবসময় করে আসছে। প্রতারণার হাত থেকে ভাতাভোগীদের বাঁচাতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাইকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tags: নগদনগদ অ্যাপনগদ থেকে ভাতা টাকা উধাওনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের এআই চিপে TSMC, স্যামসাং-এর যন্ত্রাংশ
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের এআই চিপে TSMC, স্যামসাং-এর যন্ত্রাংশ

প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে প্রথমবারের মতো এনভিশন ফোরাম আয়োজনে মাইক্রোসফট

ফেসবুক-ইউটিউব থেকে ৬ ভিডিও লিংক সরানোর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইউটিউব থেকে ৬ ভিডিও লিংক সরানোর নির্দেশ

১৮০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট ঝুঁকিতে
নির্বাচিত

১৮০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট ঝুঁকিতে

তিন ব্রাউজারে দেখা যাবে বিশ্বের যেকোনো স্থান
নির্বাচিত

তিন ব্রাউজারে দেখা যাবে বিশ্বের যেকোনো স্থান

উপায়-এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

উপায়-এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
বিবিধ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং...

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix