Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজশাহীর ৩৫ স্টার্টআপের ৭০ জন পাচ্ছেন আইডিয়া প্রকল্পের বিশেষ মেন্টরিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ জুলাই ২০২২
রাজশাহীর ৩৫ স্টার্টআপের ৭০ জন পাচ্ছেন আইডিয়া প্রকল্পের বিশেষ মেন্টরিং
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্পের উদ্যোগে এবং স্টার্টআপ রাজশাহী’র সহযোগিতায় রাজশাহীতে আয়োজিত হচ্ছে স্টার্টআপদের নিয়ে বিশেষ মেন্টরিং প্রোগ্রাম “স্টার্টআপ রাজশাহী ইনকিউবেশন ১.০: মিট দ্যা মেন্টর”।

আইডিয়া প্রকল্প গত ৩০ জুলাই ২০২২ শনিবার একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উক্ত মেন্টরিং কার্যক্রমটি শুরু করে। রাজশাহী শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারে ৩ দিনব্যাপি এই কর্মসূচির সমাপ্তি হবে আগামী ০১ আগস্ট ২০২২ সোমবার।

“স্টার্টআপ রাজশাহী ইনকিউবেশন ১.০: মিট দ্যা মেন্টর” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহ্‌ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন। উক্ত আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন রুয়েটের ইসিই বিভাগের সহকারী অধ্যাপক এবং স্টার্টআপ রাজশাহীর প্রধান সমন্বয়ক তাসনিম বিনতে শওকত।

৩ দিনব্যাপি এই মেন্টরিং প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে সহযোগী সমন্বয়ক হিসেবে আইডিয়া প্রকল্পের মানব সম্পদ ও ফাইন্যান্স বিষয়ক পরামর্শক মো: নাজিম উদ্দিন এবং মূখ্য সমন্বয়ক হিসেবে জ্যেষ্ঠ পরামর্শক আর এইচ এম আলাওল কবির কাজ করছেন।

দেশের তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তা ধারার বিকাশ এবং উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা তৈরি করার লক্ষ্যে আইডিয়া প্রকল্প আয়োজন করছে নানা প্রকার কার্যক্রম। এরই আলোকে রাজশাহীর উদীয়মান স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে স্টার্টআপ রাজশাহী’র সহযোগিতায় দেশের অভিজ্ঞ মেন্টরদের নিয়ে বিশেষ এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নেয় আইডিয়া প্রকল্প। স্টার্টআপের সফল বাস্তবায়ন, উদ্যোক্তাদের বিভিন্ন আইনি সমস্যাসহ স্টার্টআপ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এই ইনকিউবেশন প্রোগ্রামে উদ্যোক্তাদের সাথে থাকছে বিশেষ সেশন।

উল্লেখ্য, ৩৫টি স্টার্টআপের ৭০ জন প্রতিনিধি বিনামূল্যে এ মেন্টরিং প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেভাবে অফলাইনে অনুবাদ করবেন
কিভাবে করবেন

যেভাবে অফলাইনে অনুবাদ করবেন

মটো রেজর ফোল্ডকে নকল করছে স্যামসাং!
নির্বাচিত

মটো রেজর ফোল্ডকে নকল করছে স্যামসাং!

করোনাভাইরাসের রোগী শনাক্ত চীনে স্মার্ট হেলমেট
নির্বাচিত

করোনাভাইরাসের রোগী শনাক্ত চীনে স্মার্ট হেলমেট

আদানির পোর্টফোলিওর চমক: ইবিআইটিডিএ-এর প্রবৃদ্ধি ৪২%
প্রযুক্তি সংবাদ

আদানির পোর্টফোলিওর চমক: ইবিআইটিডিএ-এর প্রবৃদ্ধি ৪২%

ই-গভর্ন্যান্সে সেরা ৫০ দেশের মধ্যে থাকতে চায় বাংলাদেশ : জয়
প্রযুক্তি সংবাদ

ই-গভর্ন্যান্সে সেরা ৫০ দেশের মধ্যে থাকতে চায় বাংলাদেশ : জয়

মোবাইল ফোনে চার দিন বাঁচে করোনাভাইরাস
নির্বাচিত

ফোনের গতি কমে গেলে যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

সিসকোর বর্ষসেরা পার্টনার এক্সপ্রেস সিস্টেমস, আইটি খাতে দক্ষ জনবলের সংকটের তাগিদ
প্রযুক্তি সংবাদ

সিসকোর বর্ষসেরা পার্টনার এক্সপ্রেস সিস্টেমস, আইটি খাতে দক্ষ জনবলের সংকটের তাগিদ

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
প্রযুক্তি সংবাদ

এআই জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, দাম বাড়তে পারে স্মার্টফোনের

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
প্রযুক্তি সংবাদ

অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ
বিবিধ

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দফায়...

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ জুলাই ২০২২

রাজশাহীর ৩৫ স্টার্টআপের ৭০ জন পাচ্ছেন আইডিয়া প্রকল্পের বিশেষ মেন্টরিং

Techzoom.TV |
TechzoomTV