Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৩ সালেই আসছে ইনটেলের ‘মিটিওর লেক’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ আগস্ট ২০২২
২০২৩ সালেই আসছে ইনটেলের ‘মিটিওর লেক’
Share on FacebookShare on Twitter

দ্বিতীয় প্রান্তিক খারাপ যাওয়ার পর গুজব রটেছিল ২০২৪-এর আগে বাজারে আসছে না ইনটেলের নতুন প্রসেসর ‘মিটিওর লেক’। গুজবের আগুনে পানি ঢেলে দিয়ে ইনটেল বলছে, ২০২৩ সালেই বাজারে আসবে নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরটি।

বছরের দ্বিতীয় প্রান্তিকে অনেকটা অপ্রত্যাশিতভাবেই প্রায় ৫০ কোটি ডলার খুইয়েছে ইনটেল। তারপরই প্রযুক্তিবিষয়ক সাইট ট্রেন্ডফোর্স এক প্রতিবেদনে বলেছিল, উৎপাদন প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে প্রথমসারির চিপ নির্মাতা এই মার্কিন কোম্পানিটির।

ট্রেন্ডফোর্সের প্রতিবেদনের জেরে নতুন মাত্রা পেয়েছিল মিটিওর লেকের অভিষেক পিছিয়ে যাওয়ার গুজব। অবশেষে এ প্রসঙ্গে মুখ খুলেছেন ইনটেল মুখপাত্র টমাস হানাফোর্ড; প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জকে বলেছেন, ২০২৩ সালেই বাজার থেকে মিটিওর লেক প্রসেসর কিনতে পারবেন ক্রেতারা।

আসন্ন বছরগুলোতে ‘মিটিওর লেক’ ইনটেলের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পণ্য হতে যাচ্ছে বলে মন্তব্য করেছে ভার্জ।

উৎপাদন প্রক্রিয়া এবং উদ্ভাবনী অগ্রগতির কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে মিটিওর লেক। দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের প্রকাশের সময়েও নতুন প্রসেসর চিপের গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে ইনটেল প্রধান প্যাট গেলসিঙ্গারের বক্তব্যে।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে গেলসিঙ্গার বলেছেন, মিটিওর লেক ২০২৩ সালেই আসছে। নতুন প্রসেসর নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় আশানুরূপ ফল মিলেছে এবং নির্দিষ্ট কিছু ক্রেতা ইতোমধ্যেই বড় পরিসরে নতুন প্রসেসর চিপের কার্যক্ষমতা যাচাই করে দেখেছেন বলে দাবি করেছেন গেলসিঙ্গার।

ট্রেন্ডফোর্স দাবি করেছিল, মিটিওর লেকের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের নির্মাণ কাজ ২০২৩ সালের শেষ নাগাদ শুরু করতে পারবে ইনটেল। ফলে তাইওয়ানের টিসএমসির উৎপাদন প্রক্রিয়াতেও দেরি হবে।

ট্রেন্ডফোর্সের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইনটেলের সক্ষমতা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি টিএসএমসি। তবে, নিজস্ব উৎপাদন ক্ষমতায় যে কোনো কমতি নেই, চীনা সংবাদপত্র ‘ইকোনোমিক ডেইলি’-কে তেমনটাই বলেছে কোম্পানিটি।

দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ইনটেল দাবি করেছে, এরইমধ্যে সাড়ে তিন কোটি দ্বাদশ প্রজন্মের অল্ডার লেক চিপ বাজারে সরবরাহ করেছে তারা। এ বছরেই বাজারে আসার কথা রয়েছে নতুন ‘র‌্যাপটর লেক’ চিপসেটের। ভার্জ বলছে, নতুন চিপগুলো বাজারজাতের সময় সম্ভবত ‘ত্রয়োদশ জেন কোর’ নামে প্রচার চালাবে ইনটেল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নবজাতকের জন্ডিসের খবর জানাবে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

নবজাতকের জন্ডিসের খবর জানাবে অ্যাপ

হুয়াওয়ের মেট ৭০ সম্পূর্ণ চীনের তৈরি: সিইও
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের মেট ৭০ সম্পূর্ণ চীনের তৈরি: সিইও

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

মন্ত্রী: দেশের হাজার হাজার কোটি টাকা বাঁচিয়েছে নগদ

স্লোগান লিখে ওয়ালটন এসি ফ্রি পাওয়ার সুযোগ
নির্বাচিত

স্লোগান লিখে ওয়ালটন এসি ফ্রি পাওয়ার সুযোগ

ভূমিতে স্পর্শ করবে না ড. আতাউলের ট্রেন
প্রযুক্তি সংবাদ

ভূমিতে স্পর্শ করবে না ড. আতাউলের ট্রেন

কিছু অসাধারণ ইন্সটাগ্রাম হ্যাকস! 
নির্বাচিত

কিছু অসাধারণ ইন্সটাগ্রাম হ্যাকস! 

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix