Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘একবার দেখার’ মেসেজে স্ক্রিনশট বন্ধের সুযোগ আনলো হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১০ আগস্ট ২০২২
ছবি একবার দেখলেই ডিলিট হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
Share on FacebookShare on Twitter

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছেন মেটা কাণ্ডারী মার্ক জাকারবার্গ। এ মাসেই বিশ্ববাজারের ব্যবহারকারীদের পৌঁছাবে ফিচারটি, প্রথমে চালু হবে যুক্তরাজ্যের বাজারে।

নতুন ফিচারের অংশ হিসেবে নিঃশব্দে ‘গ্রুপ চ্যাট’ থেকে বেরিয়ে যেতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়াও, একবার দেখার জন্য পাঠানো মেসেজের স্ক্রিনশট নেওয়ার সুযোগ ব্লক করে দিতে পারবেন ব্যবহারকারী। ব্যবহারকারীর অনলাইন উপস্থিতি সম্পর্কে কাদের জানা থাকবে, সেটিও নির্ধারণ করে দেওয়ার সুযোগ থাকবে।

জাকারবার্গ দাবি করেছেন, হোয়াটসঅ্যাপের মেসেজিং সেবাকে ‘সম্মুখ আলাপের মতোই নিরাপদ এবং গোপন রাখতে’ সহযোগিতা করবে নতুন ফিচারগুলো।

বর্তমানে গ্রুপ মেসেজ থেকে কেউ বের হয়ে গেলে বা কাউকে বের করে দেওয়া হলে অংশগ্রহণকারীদের সবাইকে নোটিশ পাঠিয়ে জানান দেয় জনপ্রিয় মেসেজিং সেবাটি।

বিবিসি বলছে, গ্রুপ মেসেজ থেকে বের হয়ে যাওয়ার সময় ব্যবহারকারীরা হরহামেশা যে বিড়ম্বনার মুখে পড়েন, সেই পরিস্থিতি অনেকটাই এড়ানো যাবে নতুন ফিচারের সুবাদে। বিশেষ করে বন্ধুদের গ্রুপ মেসেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় ঝগড়া-বিবাদ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার ঘটনাও এড়ানো যাবে এর মাধ্যমে।

নতুন ফিচারগুলো চালু হলে ব্যবহারহারকারী গ্রুপ চ্যাট থেকে বের হওয়ার সময় অ্যাডমিন ছাড়া আর কেউই বিষয়টি জানতে পারবেন না।

এ প্রসঙ্গে হোয়াটসঅ্যাপের পণ্য প্রধান আমি ভোরা বলেন, প্ল্যাটফর্মের ‘ব্যবহারকারীদের নিজস্ব মেসেজ ও প্রিভেসির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দিতে সক্ষম নতুন পণ্য ফিচার নির্মাণে’ চলমান গুরুত্বের অংশ সাম্প্রতিক ফিচারগুলো।

“আমরা মনে করি, ব্যক্তিগত আলাপের জন্য সবচেয়ে নিরাপদ প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের আর কোনো মেসেজিং সেবা এত বড় পরিসরে এই পর্যায়ের নিরাপত্তা দেয় না ব্যবহারকারীদের,”– যোগ করেন তিনি।

এ ছাড়াও, ব্যবহারকারী নিজের অনলাইন উপস্থিতি গোপন রাখার সুযোগ পাবেন নতুন ফিচারে।

এ প্রসঙ্গে ‘দ্য অ্যালান টিউরিং ইনস্টিটিউট’-এর গবেষক জেনিস ওং বিবিসিকে বলেন, “ব্যবহারকারীদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়া সবসময়েই ইতিবাচক- নিজের হাতে নিয়ন্ত্রণ থাকা ব্যবহারকারীদের পছন্দ এবং তাদের প্রয়োজন।”

তবে, এ ক্ষেত্রে ব্যবহারকারীদের নিজের হাতে থাকা ক্ষমতা সম্পর্কে জানা থাকতে হবে বলে মন্তব্য করেছেন ওং।

“ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু না থাকলে বা ব্যবহারকারীকে সে প্রসঙ্গে না জানানো হলে ফিচারগুলো তেমন কোনো কাজে আসে না,” মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, পাঠানো মেসেজ মুছে দেওয়ার সময় সীমাও বাড়াতে নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ব্যবহারকারীরা এখন ‘সেন্ড’ বাটন চাপার পরে বিব্রতকর বা ভুল মেসেজ মুছে দেওয়ার জন্য দুই দিন সময় পাবেন বলে ৯ অগাস্টেই টুইট করেছে প্ল্যাটফর্মটি।

তবে এই ফিচারটি কাজ করার জন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টলড থাকার বাধ্যবাধকতার কথা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

প্রেরক মেসেজ মুছে দিতে চাইলেও প্রাপকের ডিভাইসে যদি হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করা না থাকে তবে কাজ করবে না ফিচারটি; মেসেজ মুছে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন আসবে না প্রেরকের কাছে।

Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন
প্রযুক্তি সংবাদ

চীনে বিক্রি হওয়া প্রতি চারটি স্মার্টফোনের একটি এখন আইফোন ১৭

শাওমি নতুন কাস্টমাইজড অপারেটিং সিস্টেম আনল
নির্বাচিত

শাওমি নতুন কাস্টমাইজড অপারেটিং সিস্টেম আনল

‘ফেসবুককে বাংলাদেশের আইন কানুন মানতে হবে’
নির্বাচিত

‘ফেসবুককে বাংলাদেশের আইন কানুন মানতে হবে’

গুগল ক্লাউড ব্যবহারে ব্যয় বাড়বে
নির্বাচিত

গুগল ক্লাউড ব্যবহারে ব্যয় বাড়বে

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত

ইউটিউবে অ্যাডাল্ট কনটেন্ট আসা বন্ধ করার উপায়
কিভাবে করবেন

ইউটিউবে অ্যাডাল্ট কনটেন্ট আসা বন্ধ করার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix