Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ডাটা সুরক্ষায় ‘উপাত্ত সুরক্ষা আইন’ প্রণয়ন হচ্ছে, মতামত দিতে সময় ১০ দিন’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 August 2022
‘ডাটা সুরক্ষায় ‘উপাত্ত সুরক্ষা আইন’ প্রণয়ন হচ্ছে, মতামত দিতে সময় ১০ দিন’
Share on FacebookShare on Twitter

উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় গণমাধ্যম কর্মীদের মতামত দিতে আগামী ১০ দিন সময় রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এজন্য দ্রুততম কময়ে সংশোধিত খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সেখানেই ই-মেইলে মতামত দেয়া যাবে।

পলক বলেন, তথ্য-উপাত্তের স্বাধীনতা ও সুরক্ষার নিশ্চিত করতে ‘উপাত্ত সুরক্ষা আইন ২০২২’ প্রণয়ন করা হচ্ছে। ডাটা যেনো বিদেশি কেউ ব্যবহার করতে না পারে তার যথাযথ সুরক্ষা থাকছে এই আইনে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে যেনো ডাটা না যায় সেই সুরক্ষার জন্য এই আইন করার উদ্যোগ নিয়েছি আমরা।

বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সম্মেলন কক্ষে প্রস্তাবিত ‘উপাত্ত সুরক্ষা আইন, ২০২২’ এর খসড়া বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সুপারিশ ও মতামত নিয়ে অনুষ্ঠিত সভায় এ সব কথা জানান তিনি।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে স্বগত বক্তব্যে আইসিটি বিভাগের আইন ও পলিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব রঞ্জিৎ কুমার সরকার জানান, ২৪ মার্চ থেকে ৮ মে পর্যন্ত অনলাইনে মাতামত নেয়া হয়েছে। তবে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে মতামত নেয়া হচ্ছে। আপরাদের সুচিন্তিত মতামত আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণে কাজে লাগবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশের তথ্য-উপাত্তের স্বাধীনতা ও সার্বোভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই আইন করা হচ্ছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডেটা হচ্ছে ওয়েল। অতি মূল্যবান সম্পদ। তাই একদিকে যেরকম ডেটা প্রাইভেসি প্রোটেকশন দরকার; অপরদিকে ডেটার একটা ক্লাসিফিকেশন দরকার যাতে অ্যানোনিমাস ডেটাগুলো আমরা বিভিন্ন বিজনেস কেইস ও সরকারের সেবায় ব্যবহার করতে পারি। অপরদিকে আমাদের কোনো বিদেশী বহুজাতিক কোম্পানি যেনো আমাদের অনুমতি ব্যতীত ব্যবহার করতে না পারে। মূলতঃ নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষন ও তথ্য-উপাত্তের স্বাধীনতা ও নিরপতত্তা নিশ্চিত করতেই এই আইনের প্রস্তাব করছি। কেননা আগামী পৃথিবীতে যারাই ডিজিটিাল ডেটা সংরক্ষণ করতে পারবে, সেগুলো বিশ্লেষণ করে কাজে লাগাবে; তারাই হবে সম্পদশালী দেশ; সমৃদ্ধ জাতি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে যেনো ডেটা না যায়; সেই সুরক্ষার জন্য এই আইন করার উদ্যোগ নিয়েছি আমরা। সেই ধারাবহিকতায় এরপর ডেটা বিজ্ঞানী ও মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে খসড়া আইন নিয়ে বৈঠক করা হবে।

আইনটি ‘ক্রস বার্ডার এজেন্ডা’ উল্লেখ করে এই আইন তৈরিতে অন্য দেশের আইন অনুকরণ করা হচ্ছে না। এখানে আমরা জিডিপিআর অনুসরণ করছি না। আশিয়ান ক্রেস বর্ডার ডেটা প্রোটেকশন রুলস অনুসরণ করছি। কেননা, এটা নির্দিষ্ট দেশের জন্য করা হয়নি। পাশাপাশি মাল্টিন্যাশনাল কোম্পানিকে নিয়ে সম্মিলিত ভাবে কাজ করছি।

এক প্রশ্নের জবাবে ডেটার নিরাপত্তা সহ সাইবার সুরক্ষা বিষয়ক যে কোনো পরামর্শ পেতে ৩৩৩ তে ফোন করার পরামর্শ দেন জুনাইদ আহমেদ পলক।

সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ খসড়া আইনটির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

উন্মুক্ত আলোচনায় সংবাদিকদের দেয়া নানা পরামর্শের ওপর খসড়া আইনটির বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন আইসিটি বিভাগের আইন ও পলিসি অনুবিভাগের পরামর্শক ও সাবেক লেজিসলেটিভ সচিব মো. শহীদুল হক।

সভায় জানানো হয় খসড়া উপাত্ত সুরক্ষা আইন ২০২২ বিষয়ে পরবর্তীতে ডাটা বিজ্ঞানী ও মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি ও একাত্তর টেলিভিশনের এমডি মোজাম্মেল বাবু, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ খসড়া আইনটির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। উন্মুক্ত এই আলোচনায় বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামে সভাপতি মুজাহিদুল ইসলাম ঢেউ, চ্যানেল আই এর চিফ নিউজ এডিটর (সিএনই) জাহিদ নেওয়াজ খান, নিউজ ২৪ এর নিউজ এডিটর শুভ অঙ্কুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র
টেলিকম

চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র

স্পোকেন ইংলিশের ই-বুক আনল রবি-টেন মিনিট স্কুল
টেলিকম

স্পোকেন ইংলিশের ই-বুক আনল রবি-টেন মিনিট স্কুল

টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার উন্মোচন করল গ্রামীণফোন
টেলিকম

টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার উন্মোচন করল গ্রামীণফোন

গুগল ক্রোমে যুক্ত হচ্ছে যেসব নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোমে যুক্ত হচ্ছে যেসব নতুন ফিচার

শীঘ্রই বাজারে আসছে নোকিয়া ১.৩
নির্বাচিত

শীঘ্রই বাজারে আসছে নোকিয়া ১.৩

দেশের বাজারে প্রফেশনাল লেভেলের ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে মেট ৩০ প্রো
প্রযুক্তি বাজার

আসছে হুয়াওয়ের বহুল আলোচিত মেট ৩০ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ
অটোমোবাইল

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 August 2022

‘ডাটা সুরক্ষায় ‘উপাত্ত সুরক্ষা আইন’ প্রণয়ন হচ্ছে, মতামত দিতে সময় ১০ দিন’

Techzoom.TV |
TechzoomTV