Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২ ধরনের কাজেই সীমাবদ্ধ বাংলাদেশীদের দক্ষতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ আগস্ট ২০২২
১২ ধরনের কাজেই সীমাবদ্ধ বাংলাদেশীদের দক্ষতা
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। ইন্টারনেটের মাধ্যমে আয়ের তথা কর্মসংস্থানের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। বর্তমানে তরুণদের একটি বড় অংশ এ খাতের সঙ্গে যুক্ত থাকলেও ১২টি বিভাগেই তাদের দক্ষতা সীমাবদ্ধ।

ফ্রিল্যান্সিংয়ে এ খাতগুলো হলো কন্টেন্ট রাইটিং, ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গ্রাফিকস ডিজাইন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), মডার্ন অ্যাকাউন্টিং, মোবাইল গেম অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজ্যুয়ালাইজেশান, ওয়েবসাইট থিম অ্যান্ড প্লাগ ইন ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং ও সিকিউরিটি।

মার্কিন বাণিজ্য সাময়িকী সিএনবিসির তথ্যানুযায়ী, বাংলাদেশে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছেন। যাদের মধ্যে ৫২ শতাংশ ওয়েব ডেভেলপিং, ৩৫ শতাংশ গ্রাফিকস ডিজাইন, ৫ শতাংশ ডিজিটাল মার্কেটিং এবং ৮ শতাংশ অন্য কাজ করে থাকেন।

দেশে বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। নির্দিষ্ট ১২টি খাতের বাইরে থাকা বিভাগগুলোতেও অনেকেই কাজ করছেন। কিন্তু সেটি সংখ্যার তুলনায় সীমিত। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) তথ্যনুযায়ী, বিভিন্ন মার্কেটপ্লেসে অন্তত ১ হাজার ১৯টি কাজ রয়েছে। কিন্তু সেসব কাজের প্রতি আগ্রহ ও প্রয়োজনীয় দক্ষতা না থাকায় বাংলাদেশের তরুণরা ঘুরেফিরে কয়েকটি কাজেই সীমাবদ্ধ থাকছেন।

বিএফডিএসের চেয়ারম্যান তানজিবা রহমান বলেন, যাদের একটি বিষয়ে দক্ষতা রয়েছে বা যে বিষয়ে পড়াশোনা ছিল সেটি নিয়ে কীভাবে ফ্রিল্যান্সিংয়ের বাজারে কাজ করা যায় তা ভাবতে হবে। সে-সংক্রান্ত কাজ শিখতে হবে। এখানে অনেক বেশি চাহিদা সম্পন্ন কাজ না শিখে যেটি সহজে শেখা সম্ভব ও ঘণ্টা হিসেবে কাজের মূল্য বেশি সেটি শিখতে হবে। যেমন বলা যায় একজন বিবিএ পড়েছেন। তার উচিত অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং-সংক্রান্ত কাজ শেখা। তাহলে সে কম সময়ে শিখতে পারবে এবং এ কাজের চাহিদাও অনেক। যিনি যোগাযোগে পড়েছেন তার উচিত যোগাযোগ-সংক্রান্ত কাজ শেখা। তাহলে দ্রুত শেখা হবে ও কাজের মান ভালো হবে। তার পেমেন্টও বেশি হবে।

আন্তর্জাতিক আইটি প্রশিক্ষণ সংস্থা কোডার্সট্রাস্টের বাংলাদেশ বিষয়ক প্রধান মো. আতাউল গনি ওসমানী বলেন, বর্তমানে সরকার প্রচুর ফ্রিল্যান্সার তৈরির চেষ্টা করছে। সেটি সফলতার মুখও দেখছে। তবে প্রশিক্ষক তৈরিতে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অনেক সময় বাইরের প্রশিক্ষক নিয়ে আসতে হচ্ছে, আবার বিদেশী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থের বিনিময়ে কোর্স নিতে হচ্ছে। এক্ষেত্রে আমার মনে হয় অ্যাডভান্স লেভেলের কাজ শেখাতে পারবেন দেশে এমন প্রশিক্ষক তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, নতুনদের ক্ষেত্রে গ্রাফিকস ডিজাইন দিয়ে শুরু করা যেতে পারে। তবে এখানে প্রচুর কাজের পাশাপাশি প্রতিযোগিতাও রয়েছে। একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার যেখানে ১ ঘণ্টা কাজের জন্য ৫০ থেকে ১০০ ডলার বা তারও বেশি পেমেন্ট পাবেন সেখানে গ্রাফিকস ডিজাইনার পাবেন ঘণ্টায় ৫ থেকে ২০ ডলার। অভিজ্ঞদের ক্ষেত্রে কম বেশি হতে পারে। কিন্তু অ্যাভারেজ রেট এটা। তাই সবকিছু বিবেচনায় নিয়েই দক্ষতা বাড়াতে হবে।

দেশে নারী ফ্রিল্যান্সারদের সংখ্যাও দিন দিন বাড়ছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক গবেষণায় দেখা গেছে, সুবিধাবঞ্চিত নারীদের অনলাইন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হলে তা নারীদের কর্মসংস্থান, আয় ও ফ্রিল্যান্সিং কার্যক্রমে উল্লেখযোগ্য ও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পারিবারিক সহায়তার অভাব, ডিজিটাল ডিভাইস হাতে পেতে বিভিন্ন বাধা, সংযোগ সংক্রান্ত জটিলতা, ভাষার প্রতিবন্ধকতা এবং সময়ের অভাবের মতো সীমাবদ্ধতা অনেক নারীকে প্রশিক্ষণ কর্মসূচি থেকে ঝরে যেতে বাধ্য করেছে। নারীদের এসব প্রতিবন্ধকতা দূর করা গেলে এ খাতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলে বলছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ী চিপ তৈরিতে জোট বাঁধছে ফুজিৎসু-এনভিডিয়া

বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ
নির্বাচিত

বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ

হাঁটতে ও সাঁতার কাটতে সক্ষম বিশ্বের প্রথম জীবন্ত রোবট
প্রযুক্তি সংবাদ

হাঁটতে ও সাঁতার কাটতে সক্ষম বিশ্বের প্রথম জীবন্ত রোবট

কেউ কি হ্যাক করল আপনার গুগল অ্যাকাউন্ট
নির্বাচিত

হ্যাক হতে পারে গুগল অ্যাকাউন্ট

হুয়াওয়ের ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী

আসছে হুয়াওয়ের নতুন এইচএমএস ফোন
নির্বাচিত

আসছে হুয়াওয়ের নতুন এইচএমএস ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
পাঁচমিশালি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix