Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভ্যাট দেওয়ায় শীর্ষে ফেসবুক, নিবন্ধনের বাইরে ইউটিউব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ আগস্ট ২০২২
ভ্যাট দেওয়ায় শীর্ষে ফেসবুক, নিবন্ধনের বাইরে ইউটিউব
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে জমে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনাবাসী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যবসা। গুগল, টেনফ্লিক্স, মাইক্রোসফট, আমাজনের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞাপনের রমরমা অবস্থা চলছে। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া আয়ের ঘোষিত তথ্যেই আশাজাগানিয়া রাজস্বের আভাস পাওয়া যাচ্ছে। সরকারের কড়াকড়ির মধ্যে নিবন্ধনের মাত্র ১৪ মাসের মধ্যে কয়েকটি অনাবাসী প্রতিষ্ঠানের প্রায় ৪৪২ কোটি টাকা আয়ের খবর পাওয়া গেছে। এর মধ্যে একা ফেসবুকই ব্যবসা করেছে ২১৮ কোটি টাকা। তবে নিবন্ধন না নেওয়ায় এখনো সম্ভাবনাময় রাজস্বের অপর প্ল্যাটফর্ম ইউটিউব থেকে কোনো রাজস্ব আয় করা যাচ্ছে না। এমনকি প্রতিষ্ঠানটি দেশ থেকে বিজ্ঞাপন বাবদ কত টাকা আয় করছে, তারও তথ্য পাওয়া যাচ্ছে না।

এনবিআর সূত্র থেকে জানা যায়, প্রতিষ্ঠানগুলো নিবন্ধন নিয়েছে ১৫ মাস আগে। আর ভ্যাট রিটার্ন জমা দিচ্ছে ১৪ মাস ধরে। এ সময়ে প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করেছে প্রায় ৪৪২ কোটি টাকার। এ আয়ের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দিয়েছে প্রায় ৬৬ কোটি টাকা। অনিবাসী কোম্পানিগুলোর মধ্যে ব্যবসা ও ভ্যাট পরিশোধে শীর্ষে রয়েছে ফেসবুক। দ্বিতীয় অবস্থানে রয়েছে সার্চ ইঞ্জিন গুগল। আর তৃতীয় অবস্থানে রয়েছে মাইক্রোসফট।

তবে হতাশার খবর হলো, ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এখনো নিবন্ধনের আওতায় আসেনি। অথচ এই প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ব্যাপক হারে বিজ্ঞাপন দেয়। অভিযোগ রয়েছে, ইউটিউবে দেওয়া বিজ্ঞাপনের বিল হুন্ডিতে পরিশোধিত হয়।

১ জুলাই নিবন্ধন নেয় মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠান মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেডের পর সর্বশেষ নিবন্ধন নেয় যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স। অনিবাসী হিসেবে এই পর্যন্ত ৯টি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন দেওয়া হয়েছে। ৯টি প্রতিষ্ঠানকে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে নিবন্ধন দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের তথ্যমতে, নিবন্ধন নেওয়ার পর গত ১৪ মাসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ফেসবুক। তিনটি প্রতিষ্ঠান বিজ্ঞাপন থেকে বাংলাদেশে ২১৭ কোটি ৭৯ লাখ টাকা আয় দেখিয়েছে। যার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দিয়েছে ৩২ কোটি ৬৭ লাখ টাকা। গুগলের দুটি প্রতিষ্ঠান ১৪ মাসে আয় দেখিয়েছে ১৪৬ কোটি ৩২ লাখ টাকা। এই আয়ের বিপরীতে ভ্যাট দিয়েছে ২১ কোটি ৯৫ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ আয় করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি ১৪ মাসে আয় দেখিয়েছে ৩০ কোটি ৬৬ লাখ টাকা। যার বিপরীতে ভ্যাট দিয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকা। আর ৩০ কোটি ৩৩ লাখ টাকা আয় দেখিয়ে ৪ কোটি ৫৫ লাখ টাকা ভ্যাট দিয়েছে আমাজন ওয়েব সার্ভিসেস লিমিটেড। আমাজন ডটকম সার্ভিসেস এলএলসি জুন মাসে ১ কোটি ৬০ লাখ টাকা আয় দেখিয়ে ভ্যাট দিয়েছে ২৪ লাখ টাকা। নেটফ্লিক্স ১৪ কোটি ৮৬ লাখ টাকা আয় দেখিয়ে ভ্যাট দিয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের উন্নয়নশীল প্রযুক্তি বিভাগে সম্মাননা স্বীকৃতি পেল প্রাভা হেলথ
প্রযুক্তি সংবাদ

বিশ্বের উন্নয়নশীল প্রযুক্তি বিভাগে সম্মাননা স্বীকৃতি পেল প্রাভা হেলথ

বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ বাড়াতে নানা উদ্যোগ
নির্বাচিত

বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ বাড়াতে নানা উদ্যোগ

রমজানের প্রতি শুক্রবার গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা
ই-কমার্স

রমজানের প্রতি শুক্রবার গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা

ফোর্টনাইট গেমসহ আইফোন বিক্রি করে দিচ্ছেন ব্যবহারকারীরা
গেম

ফোর্টনাইট গেমসহ আইফোন বিক্রি করে দিচ্ছেন ব্যবহারকারীরা

শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে কম্বল দিল পদ্মা ব্যাংক
প্রযুক্তি সংবাদ

শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে কম্বল দিল পদ্মা ব্যাংক

হ্যাকিং এর ঝুঁকিতে এক বিলিয়ন অ্যান্ড্রয়েড ডিভাইস
নির্বাচিত

হ্যাকিং এর ঝুঁকিতে এক বিলিয়ন অ্যান্ড্রয়েড ডিভাইস

Load More

ট্রেন্ডিং টপিক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix