Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘সিডস ফর দ্য ফিউচার’ -এর এশিয়া-প্যাসিফিক ফাইনাল রাউন্ডে বাংলাদেশের ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২
‘সিডস ফর দ্য ফিউচার’ -এর এশিয়া-প্যাসিফিক ফাইনাল রাউন্ডে বাংলাদেশের ৪ শিক্ষার্থী
Share on FacebookShare on Twitter

‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতার এশিয়া–প্যাসিফিক ফাইনাল রাউন্ডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের চার শিক্ষার্থী। প্রতিযোগিতার থাইল্যান্ড রাউন্ডে অংশগ্রহণকারী আট প্রতিযোগীর মধ্য থেকে এই চার জনকে বাছাই করা হয়। এ শিক্ষার্থীরা সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্প’ শীর্ষক ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন। 

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ৪ জন শিক্ষার্থী হচ্ছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাদমিন সুলতানা, ব্র্যাক ইউনিভার্সিটির মোহসিনা তাজ, আইইউটি বাংলাদেশের ওয়াসিফা রহমান রাশমি ও মো. সুমিত হাসান। এ বছরের জুলাইয়ে নয় জন বিজয়ী বাছাই করার মধ্যে দিয়ে শেষ হয় ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’প্রতিযোগিতা। বিজয়ী প্রতিযোগীরা পরবর্তী রাউন্ডে অংশ নিতে গত ১৮ আগস্ট থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। থাইল্যান্ড রাউন্ডে অংশগ্রহণকারী চব্বিশটি দলের মধ্যে, বাংলাদেশি ‘টিম ইথার’তাঁদের প্রেজেন্টেশনের মাধ্যমে তৃতীয় স্থান অধিকার করেছে এবং সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্প’শীর্ষক চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পে প্রতিযোগীরা বিজনেস অপারেশন এবং আইসিটি খাতের মেন্টরদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন এবং তাদের কাছ থেকে বাস্তবধর্মী ধারণা লাভ করতে পারবেন। এতে করে তারা কীভাবে একটি ব্যবসা পরিচালিত হয় সে বিষয়ে জানার সুযোগ পাবেন। পাশাপাশি, তাদের ব্যবসা–সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি পাবে, যার মাধ্যমে তারা সফলভাবে প্রকল্পের পরিকল্পনা করতে সক্ষম হবেন। এছাড়াও, অ্যাকসেলেরেটর ক্যাম্পে অংশগ্রহণকারীদের এশিয়ার শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সাথে দেখা করার সুযোগ তৈরি হবে, যারা প্রতিযোগীদের পেশাগত প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দিবেন। ক্যাম্পের এসব বিষয় বিবেচনায় রেখে প্রতিযোগীরা তাদের প্রকল্পগুলো তৈরি করবেন। উপস্থাপন করা প্রকল্পগুলোর মধ্য থেকে সম্ভাবনার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। 

এ নিয়ে হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড মেম্বার জেসন লিজংশেং বলেন, “বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে তাদের ভবিষ্যত সমৃদ্ধি নিশ্চিত করতে সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। অ্যাকসেলেরেটর ক্যাম্পটি প্রতিযোগীদের জন্য একটি অমিত সম্ভাবনা হিসেবে কাজ করবে, যেখান থেকে তারা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি শিখতে পারবেন এবং আইসিটি সম্পর্কিত বাস্তব জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।”

তরুণদের ভবিষ্যতমুখী দক্ষতা বৃদ্ধিতে এবং দক্ষ জনশক্তির ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নিতে, আইসিটি স্কিলস কম্পিটিশন এবং সিডস ফর দ্য ফিউচার’র মতো বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইয়ারবাডস ‘প্রো প্লাস’
প্রযুক্তি সংবাদ

ইয়ারবাডসের বাজারে প্রবেশ করল ডেল

কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও ফ্যামিলি পেয়ারিং বাড়াতে টিকটকের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও ফ্যামিলি পেয়ারিং বাড়াতে টিকটকের নতুন ফিচার

তিন দিন ব্যাকআপ দেবে যে ফোন
নির্বাচিত

তিন দিন ব্যাকআপ দেবে যে ফোন

স্কুল কলেজ মাদরাসায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

স্কুল কলেজ মাদরাসায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ

বন্ধ হচ্ছে পোকোর অফিশিয়াল ওয়েবসাইট
প্রযুক্তি সংবাদ

বন্ধ হচ্ছে পোকোর অফিশিয়াল ওয়েবসাইট

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
প্রযুক্তি সংবাদ

দুই কোটি ৬০ লাখ আইডির তথ্য হাতিয়ে নিল হ্যাকাররা!

Load More

ট্রেন্ডিং টপিক

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান
নির্বাচিত

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও শক্তিশালী...

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ আগস্ট ২০২২

‘সিডস ফর দ্য ফিউচার’ -এর এশিয়া-প্যাসিফিক ফাইনাল রাউন্ডে বাংলাদেশের ৪ শিক্ষার্থী

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix