Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আয়ে আগ্রহী জেনারেশন জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশা থেকে সাবধান
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম থেকে শুরু করে কনটেন্ট তৈরির মাধ্যমে বর্তমানে তরুণদের একটি বড় অংশ অর্থ উপার্জন করছে। ফলে সন্তানদের চাকরিজীবী বা ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের যে চিন্তাভাবনা সেটির প্রতিফলন হচ্ছে না। চাকরি বা ব্যবসা না করেই তরুণ প্রজন্ম প্রতিষ্ঠিত হতে চাইছে। এদিক থেকে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্রের জেনারেশন জি।

জেনারেশন জি হচ্ছে মূলত ২০০০ সালে বা তার একটু আগে জন্ম নেয়া তথা বর্তমান সময়ের ২০ বছর বয়সী তরুণরা। এ বয়সীদের অধিকাংশই চাকরি বা পারিবারিক ব্যবসার বিষয়ে কম আগ্রহী। সম্প্রতি অ্যাডোবি পরিচালিত এক গবেষণার তথ্যানুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে আয়ের উৎসে পরিণত করার ব্যাপারে অধিকাংশ তরুণই আগ্রহী।

মে মাসে নয়টি দেশের নয় হাজারের বেশি ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট নির্মাতার ওপর এ জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশ নেয়া ৪৫ শতাংশ জেনারেশন জির কনটেন্ট নির্মাতা অনলাইনে কনটেন্ট শেয়ারের মাধ্যমে আয় করতে চায় এবং নিজস্ব ব্যবসা গড়ে তুলতে চায় বলে জানিয়েছে। অ্যাডোবির মতে, যেসব নির্মাতা অনলাইনে তাদের উপস্থিতি বাড়ানোর জন্য কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চায়, তাদের সৃজনশীল কাজ প্রকাশ করতে চায় তারাই মূলত নির্মাতা। তাদের কাজের মধ্যে ফটোগ্রাফি, গান, নন ফানজিবল টোকেন (এনএফটি) থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিংও রয়েছে। জরিপে অংশ নেয়া ইনফ্লুয়েন্সাররা জানান যে তাদের পাঁচ হাজারের বেশি অনুসরণকারী রয়েছে এবং সেখানে কনটেন্ট পোস্ট করার মাধ্যমে তারা আয় করেছে।

গত দুই বছরে বিশ্বের শ্রমবাজারে যে পরিবর্তন এসেছে সেখানে বড় ভূমিকা পালন করেছে জেনারেশন জির কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সাররা। কভিড-১৯ মহামারীর সময় যুক্তরাষ্ট্রের অধিবাসীদের মধ্যে ব্যবসা শুরুর চল দেখা দেয়। সেনসাস ডাটার তথ্যানুযায়ী, গত বছর দেশটিতে রেকর্ড ৫৪ লাখ নতুন ব্যবসা শুরু হয়েছে।

ড. পারডু বলেন, তরুণ কর্মীদের মধ্যে আমরা এ প্রবণতা বেশি দেখতে পেয়েছি। কভিড-১৯ মহামারীর কারণে যখন শ্রমবাজারে সংকট তৈরি হয় তখন কর্মীরা তাদের বেতন-ভাতায় কোনো উন্নতি না দেখতে পেয়ে নিজ উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেয়। অন্যদিকে কীভাবে সহজে সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক এন্টারপ্রাইজ তৈরি করা যায় সে বিষয়ে ডিউক ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার মতো শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন কোর্স চালু করেছে, যা ব্যাপক সাড়া ফেলে।

অ্যাডোবির তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের যেসব নির্মাতা তাদের কনটেন্ট মনিটাইজ করে তাদের প্রতি ঘণ্টায় গড় আয় ৬১ ডলার। প্রতি সপ্তাহে এর পরিমাণ ৪০ ডলার হলে বার্ষিক আয় ১ লাখ ২২ হাজার ডলারে পৌঁছাবে। তবে অ্যাডোবির জরিপে যারা অংশ নিয়েছে তারা কেউই পূর্ণকালীন সময় দেয় না। কনটেন্ট নির্মাতারা প্রতি সপ্তাহে ৯ ঘণ্টা এবং ইনফ্লুয়েন্সাররা ১৫ ঘণ্টা সময় কনটেন্ট তৈরিতে ব্যয় করে। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ জনের মধ্যে ছয়জন কনটেন্ট নির্মাতা পূর্ণকালীন চাকরি করে বলেও অ্যাডোবি জানতে পেরেছে। সাধারণের ধারণা, কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে যাদের ১০ হাজারের বেশি ফলোয়ার রয়েছে তারা ভালো আয় করছে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন বলে জানিয়েছেন আমেরিকান ইনফ্লুয়েন্সার কাউন্সিলের প্রতিষ্ঠাতা কিয়ানা স্মিথ ব্রুনেটিয়া। লিংক শেয়ারিং প্লাটফর্ম লিংকট্রি এপ্রিলে সাড়ে নয় হাজারের বেশি কনটেন্ট নির্মাতাকে নিয়ে একটি জরিপ পরিচালনা করে।

জরিপের তথ্যানুযায়ী, পূর্ণকালীন কনটেন্ট নির্মাতাদের মধ্যে মাত্র ১২ শতাংশ বছরে ৫০ হাজার ডলার আয় করতে পারে। কিছু কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সার সফলতার মুখ দেখলেও নতুন কারো জন্য প্লাটফর্মে অবস্থান তৈরি করতে হলে অগণিত সময় ব্যয় করতে হবে।

Tags: সামাজিক যোগাযোগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেস সার্ভিসে নতুন দিগন্তের সুচনা জয় কলসের
প্রযুক্তি সংবাদ

ভেস সার্ভিসে নতুন দিগন্তের সুচনা জয় কলসের

বড় ব্যাটারির ফোন নিয়ে ফিরছে জিওনি
নির্বাচিত

বড় ব্যাটারির ফোন নিয়ে ফিরছে জিওনি

বাংলাদেশ স্বাধীন না হলে বাংলাভাষা ও সাহিত্যের এতোটা বিকাশ হতো না : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্বাধীন না হলে বাংলাভাষা ও সাহিত্যের এতোটা বিকাশ হতো না : মোস্তাফা জব্বার

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
নির্বাচিত

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?

বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

অ্যানড্রয়েড স্মার্টওয়াচ আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

যেসব স্মার্টওয়াচের দাম হাতের নাগালে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix