Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল হুন্ডি: ৩০০ বিকাশ এজেন্টের লাইন বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
ডিজিটাল হুন্ডি: ৩০০ বিকাশ এজেন্টের লাইন বিচ্ছিন্ন
Share on FacebookShare on Twitter

ডলার সংকটের সুযোগ নিয়ে সরাসরি ডিজিটাল হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অপারেটর। এই অভিযোগে এমএফএস অপারেটর বিকাশের চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৩০০ এজেন্টের সিম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন ডিসট্রিবিউটরের লেনদেন কার্যক্রমও স্থগিত রয়েছে। এমনকি ব্লক হওয়ার আশঙ্কায় কিছু এমএফএস অপারেটর নিজেরাই তাদের বিকাশ কার্যক্রম বন্ধ রেখেছেন।

চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের বেশ কয়েকজন ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলে ‘বিকাশ এজেন্ট সিম’ বন্ধ করে দেওয়ার সত্যতা মিলেছে।

কুমিল্লা অঞ্চলের এক ডিস্ট্রিবিউটর মঙ্গলবার রাতে বলেন, ডলারের ঊর্ধ্বগতির কারণে ডিজিটাল হুন্ডির কার্যক্রম বেড়ে গেছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে বিষয়টি তদারকি করছে। যাদের লেনদেনে এ ধরনের কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে, তাদের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইদানীং এ ধরনের তৎপরতা বেড়ে যাওয়ায় আমি কয়েকদিন আগেই ‘বিকাশ এজেন্ট’ বন্ধ রেখেছি।

এজেন্ট নম্বর বন্ধ হলে জমা টাকা ফেরত পাওয়া যায় কিনা- এমন প্রশ্নে একজন ডিস্ট্রিবিউটর জানান, বিকাশের কাছে আবেদন করলেই তারা ট্রানজেকশন চেক করে টাকা রিফান্ড করে দেয়।

গত কয়েক বছরে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ায় হুন্ডি বা অবৈধ পথে অর্থ লেনদেন অনেকটাই কমেছিল। কম খরচে দ্রুত পাঠাতে ব্যাংকগুলোকে বাধ্য করেছিল বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসা বেড়ে যায়। কিন্তু গত কয়েকদিন ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় মোবাইল ব্যাংকিংয়ের অবৈধ ব্যবহার বেড়েছে। ফলে প্রবল প্রতাপে আবার ফিরে এসেছে সেই হুন্ডি ব্যবস্থা। ব্যাংকাররা এর নাম দিয়েছেন ‘ডিজিটাল হুন্ডি’।

বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মো. কামাল হোসেন বলেন, ডিজিটাল হুন্ডির কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থার ওপর প্রভাব সৃষ্টি করেছে। প্রভাব পড়ছে রিজার্ভ, আমদানিতেও। এটার বিরূপ প্রভাব পড়ছে পুরো দেশে। এমনকি বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ হাউসও লোকসানে। অর্জিত বিদেশি মুদ্রা এখন আর দেশে আসছে না। কমছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। একইভাবে ডিজিটাল হুন্ডির মাধ্যমে অর্থ পাচারও বেড়ে গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এক সদস্য জানান, বিদেশ থেকে হুন্ডি ব্যবসায়ীরা প্রবাসীদের পরিবার-পরিজনের কাছে অর্থ পাঠানোর জন্য স্থানীয় এজেন্টের কাছে ই-মেইল, এসএমএস, মেসেঞ্জার, ইমো কিংবা হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিক বার্তা (মেসেজ) পাঠান। ওই বার্তা ধরে স্থানীয় এজেন্টরা সুবিধাভোগীর কাছে বৈধ চ্যানেলেই অর্থ পৌঁছে দেন। এক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ও মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অ্যাপের সহায়তায় এজেন্ট ছাড়াই দেশে টাকা পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, ডিজিটাল হুন্ডির হাত ধরে দেশ থেকে অর্থ পাচারও বাড়ছে। কারণ একই পন্থায় স্থানীয় হুন্ডি ব্যবসায়ীরা তাদের বিদেশি এজেন্টদের মাধ্যমে বিদেশে অর্থ পাচারে সহায়তা করছেন।

জানা গেছে, ৪ বছর আগেও হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমেছিল। কিন্তু করোনার সময় হুন্ডি ব্যবসায়ীরা আবার সক্রিয় হয়ে ওঠে। সর্বশেষ ডলারের দাম বাড়ার কারণে এই অপতৎপরতা নতুন গতি পেয়েছে। এ অবস্থায় বিদেশ থেকে অর্থ পাঠাতে হুন্ডি ব্যবসায়ীরা কী ধরনের পদ্ধতি ব্যবহার করছে, তা খতিয়ে দেখতে খোদ কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে তদন্ত কার্যক্রম পরিচালনার ওপর মতামত দেওয়া হয়েছে। এরপরই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংকসহ গোয়েন্দা সংস্থার লোকজন। অভিযান পরিচালনায় মাঠে নামানো হয়েছে ১০টি টিম।

সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছুদিন ধরেই বিদেশ থেকে টাকা আনা ও পাচারের ক্ষেত্রে ডিজিটালি কোন ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে তদন্ত করছে। এর আগে তারা রিং আইডিসহ বেশ কিছু প্রতারকের মাধ্যমে অর্থ পাচার ও হুন্ডি হচ্ছে বলে জানিয়েছিল। সেই অর্থ এই দেশে তাদের এজেন্টরা লেনদেন করছিলেন বিকাশের মাধ্যমে। আর এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পেয়েই সিম বন্ধ শুরু করে বিকাশ।

সাধারণত একজন বিকাশ এজেন্টের দৈনিক লেনদেনে ক্যাশ-ইন ও আউটে খুব বেশি হেরফের হয় না। অর্থাৎ ক্যাশ আউটের কাছাকাছি থাকে ক্যাশ-ইনের পরিমাণ। কিন্তু অভিযুক্ত নম্বরগুলোয় অস্বাভাবিক হারে ক্যাশ-ইন হয়েছে গত কিছুদিন। যেগুলোর তদন্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিকাশ এজেন্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের ভাষ্য কী- জানতে চাইলে চট্টগ্রামের এক ডিস্ট্রিবিউটর বলেন, বিকাশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করলে তারা আমাদের জানায়; বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কিছু অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের কারণে হয়ত তারা এই পদক্ষেপ নিয়েছে। বিষয়টি তদন্তের পর সঠিক তথ্য জানানো হবে বলে জানিয়েছে।

চট্টগ্রামেরই আরেক বিকাশ ডিস্ট্রিবিউটর নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমাদের বেশকিছু বিকাশ সিম বন্ধ হয়ে গেছে। এসব সিমে অনেক টাকাও আটকা পড়েছে। ডলারের দাম বাড়াতে প্রবাসী আয়ের একটি উল্লেখযোগ্য অংশ দেশে হুন্ডির মাধ্যমে আসছে বলে হয়ত এমনটা হতে পারে। এক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে বলেও সন্দেহ করা হচ্ছে।

Tags: বিকাশবিকাশ অ্যাপবিকাশে নতুন কৌশলে প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে
কিভাবে করবেন

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে

হুয়াওয়ের কাছে ফিরছে সবাই
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কাছে ফিরছে সবাই

নির্দিষ্ট সময় পর ডিলিট হয়ে যাবে হোয়াটস্যাপের পুরানো মেসেজ!
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে প্রতারণামূলক বার্তা বোঝার ৪ উপায়

লাগবে না তর প্রি-পেইড মিটার, ফেরত দে মোর হারিকেন !
প্রযুক্তি সংবাদ

লাগবে না তর প্রি-পেইড মিটার, ফেরত দে মোর হারিকেন !

মোটোরোলা এজ ৭০ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

মোটোরোলা এজ ৭০ আল্ট্রা শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ডিসপ্লেসহ আসছে

ইতিহাসের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন ইলন মাস্ক
নির্বাচিত

বিশ্বের সেরা ধনী ইলন মাস্কের সম্পদ ২১ হাজার ৯০০ কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
বিবিধ

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix