Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জর্জিয়ায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
জর্জিয়ায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে নতুন আরেকটি মাইলফলক অর্জন করলো ওয়ালটন। এবার পূর্ব ইউরোপের দেশ জর্জিয়ার বাজারে নিজস্ব ব্র্যান্ড লোগেতে ওয়ালটন টেলিভিশনের রপ্তানি শুরু হলো। জর্জিয়ায় টিভি রপ্তানি শুরুর মাধ্যমে পাশ্ববর্তী আর্মেনিয়া, আজারবাইজান দেশগুলোর বাজারে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রাসরণের গতি ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশের শীর্ষ টিভি রপ্তানিকারক এই প্রতিষ্ঠান।

জর্জিয়ায় দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের (জেবিডি) মার্কেট ইনচার্জ সামিন ইয়াসার জানান, চলতি বছর জর্জিয়ার অন্যতম খ্যাতনামা একটি ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানকে ওয়ালটন ব্র্যান্ড টিভির পরিবেশক হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত জুনে বাংলাদেশ থেকে ওয়ালটন টিভির প্রথম শিপমেন্ট পেয়েছেন তারা। জর্জিয়ার বিভিন্ন শহরে বড় বড় শপিং মলে ওয়ালটন টিভি প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি দেশটির জনপ্রিয় কয়েকটি ই-কমার্স সাইটেও ওয়ালটন টিভির অনলাইন সেলস প্রমোশন চলছে। জর্জিয়ায় ক্রেতাদের থেকে ভালো সাড়া পাচ্ছে ওয়ালটন টিভি। তাই দেশটিতে খুব শিগগিরই ওয়ালটন টিভির দ্বিতীয় শিপমেন্ট পাঠানো হচ্ছে।

ইউরোপে দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন জেবিডি’র ভাইস-প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান জানান, ২০১৯ সাল থেকে ইউরোপের বাজারে টিভি রপ্তানি কার্যক্রম শুরু করেছে ওয়ালটন। ইউরোপের উন্নত বিশ্বের দেশগুলোতে ওইএম (ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) এর পাশাপাশি নিজস্ব ব্র্যান্ড লোগেতে টিভি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ব্যাপক সাফল্য অর্জন করে চলেছে ওয়ালটন। ইতোমধ্যে জার্মানি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, পোল্যান্ড, গ্রিস, স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি, রোমানিয়াসহ পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় ১৬টি দেশে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত টিভি রপ্তানি হচ্ছে। এবার পূর্ব ইউরোপের দেশ জর্জিয়াতে ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে জর্জিয়ার পাশ্ববর্তী আর্মেনিয়া, আজারাবইজানসহ পূর্ব ইউরোপের দেশগুলোতে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ গতি ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদী।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ ওয়ালটন টিভি ম্যানুফ্যাকচারিং প্লান্টে রয়েছে মাল্টিলেয়্যার কিউসি (কোয়ালিটি কন্ট্রোল) সিস্টেম। আছে শক্তিশালী গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডআই) টিম। তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে সর্বাধুনিক প্রযুক্তির এলইডি ও স্মার্ট টিভি তৈরি করছে। তাই বাংলাদেশে তৈরি ওয়ালটন টিভি অতি অল্প সময়ের মধ্যে ইউরোপসহ উন্নত বিশ্বের ক্রেতাদের আস্থা ও মন জয় করে নিচ্ছে।

তিনি জানান, বিশ্বের সেরা ৫টি টেলিভিশন প্রস্তুতকারি প্রতিষ্ঠানের তালিকায় পৌঁছানোর মিশন নিয়ে কাজ করছে ওয়ালটন। পাশাপাশি ২০২৩ সালের মধ্যে ৫টি মহাদেশীয় অ লের সবগুলো দেশে ওয়ালটন টিভির রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাচ্ছেন তারা।

সূত্রমতে, ৩৫ টিরও বেশি দেশে, শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত টিভি রপ্তানি করছে ওয়ালটন। ওয়ালটন টিভির মোট রপ্তানির প্রায় ৯৫ শতাংশই যাচ্ছে ইউরোপের উন্নত বিশ্বের দেশগুলোতে।

Tags: ওয়ালটনওয়ালটন টিভি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক ভিডিও থেকেই ২ কোটি ২৭ লাখ টাকা আয় করেছেন এই তরুণ
নির্বাচিত

এক ভিডিও থেকেই ২ কোটি ২৭ লাখ টাকা আয় করেছেন এই তরুণ

জীবনসঙ্গী খুঁজে পাওয়া অ্যাপ!
প্রযুক্তি সংবাদ

জীবনসঙ্গী খুঁজে পাওয়া অ্যাপ!

কম বয়সী গেমারদের ওপর সাইবার হামলা বেড়েছে ৫৭%
প্রযুক্তি সংবাদ

কম বয়সী গেমারদের ওপর সাইবার হামলা বেড়েছে ৫৭%

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু
নির্বাচিত

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু

আপনার ফোনই যখন আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায়
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনই যখন আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায়

প্রযুক্তি সংবাদ

ইউক্রেন, বেলারুশ, মলদোভায় যাচ্ছে রিভ অ্যান্টিভাইরাস

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও...

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix