Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং জেনেক্স ইনফোসিসের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং জেনেক্স ইনফোসিসের মধ্যে চুক্তি স্বাক্ষর
Share on FacebookShare on Twitter

গ্রাহক পরিষেবার পরিধি সম্প্রসারণের মাধ্যমে বৃহত্তর গ্রাহক গোষ্ঠীর কাছে বিশ্বমানের ব্যাংকিং সেবা পৌছে দেয়ার লক্ষ্যে সম্প্রতি জেনেক্স ইনফোসিস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম স্বনামধন্য ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। এই চুক্তির অধীনে জেনেক্স ইনফোসিস, স্ট্র্যাটাজিক পার্টনার হিসেবে বৃহত্তর গ্রাহক গোষ্ঠীকে স্ট্যান্ডার্ড চার্টার্ড এর ব্যাংকিং সেবাগুলো পৌঁছে দিতে ব্যাংকটিকে সহায়তা করবে।

গত ১১ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত জেনেক্স ইনফোসিস লিমিটেড এর প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নির্বাহী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান জনাব সাব্বির আহমেদ বলেন, `আমাদের ব্যবসায়িক প্রক্রিয়ায় জেনেক্সকে অংশীদার হিসেবে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আগত বছরগুলোতে বিশ্বমানের ব্যাংকিং সেবা অধিকতর গ্রাহকের কাছে পৌঁছে দিতে একটি সমন্বিত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে আমরা সচেষ্ট রয়েছি এবং জেনেক্স ইনফোসিসের সাথে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেই ব্যবস্থারই একটি অংশ।‘

জেনেক্স ইনফোসিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব প্রিন্স মজুমদার বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো একটি স্বনামধন্য ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমরা সত্যিই উচ্ছ্বাসিত। আমাদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই চুক্তির লক্ষ্য অর্জনে সফল হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেই সাথে এই পার্টনারশিপ, ব্যাংকিং সেক্টরে আমাদের পদচারণাকেও আরও শক্তিশালী করবে। এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে জেনেক্স ইনফোসিস লিমিটেডের ওপর আস্থা রাখার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতি আমরা কৃতজ্ঞ।‘

উল্লেখ্য, জেনেক্স ইনফোসিস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট ও আইটি সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান, যাদের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট সেক্টরে জেনেক্স ইনফোসিস লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, এছাড়া সময়োপযোগী বহুমুখী প্রযুক্তি সেবাদানকারী হিসেবেও প্রতিষ্ঠানটি সুপরিচিত।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের একমাত্র বহুজাতিক সর্বজনীন ব্যাংক, যারা ১১৭ বছর ধরে বিশ্বব্যাপী গ্রাহকগণকে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিয়ে আসছেন। দেশের অর্থনৈতিক প্রক্রিয়ায় দীর্ঘসময়ের অংশীদার হিসাবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় পর্যায়ে উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ব্রিটিশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান, যার সদর দপ্তর লন্ডনে।

Tags: জেনেক্স ইনফোসিসস্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্যান্টের ভুল পকেটে স্মার্টফোন রেখে যে ক্ষতি করছেন
প্রযুক্তি পরামর্শ

প্যান্টের ভুল পকেটে স্মার্টফোন রেখে যে ক্ষতি করছেন

চরবৃত্তিতে অনন্য ক্ষুদে ড্রোন ব্ল্যাক হর্নেট
প্রযুক্তি সংবাদ

চরবৃত্তিতে অনন্য ক্ষুদে ড্রোন ব্ল্যাক হর্নেট

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে

স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে নারীরা: স্পিকার
প্রযুক্তি সংবাদ

স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে নারীরা: স্পিকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

অটোমোবাইল

ভারতে চালু হচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

বিবিধ

ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix