Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের স্মার্টফোন রফতানিতে ৩১ শতাংশ পতন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
চীনের স্মার্টফোন রফতানিতে ৩১ শতাংশ পতন
Share on FacebookShare on Twitter

চীনের স্মার্টফোন রফতানিতে বড় পতন হয়েছে। দুর্বল ভোক্তা মনোভাব ও নতুন উন্মোচন অভাবের মধ্যে জুলাইয়ে চীনের স্মার্টফোন রফতানি ৩১ শতাংশ কমেছে। পাশাপাশি কভিডজনিত লকডাউন ও অন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থানীয় চাহিদাকেও কমিয়ে দিয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি গবেষণাপ্রতিষ্ঠান চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির নতুন প্রতিবেদন অনুসারে, জুলাইয়ে চীনে তৈরি মোট ১ কোটি ৯১ লাখ স্মার্টফোন রফতানি করা হয়েছে। এ সংখ্যা গত বছরের একই মাসে ছিল ২ কোটি ৭৭ লাখ ইউনিট। স্মার্টফোন রফতানির এ সংখ্যা জুলাইয়ের ২ কোটি ১০ লাখ ইউনিট থেকেও অনেক কম।

গত মাসে মোট রফতানিতে চীনা স্মার্টফোন ব্র্যান্ডের দখল ছিল ৯১ দশমিক ৮ শতাংশ। এ সময়ে ১৮টি নতুন মডেল উন্মোচন করা হয়েছে। জুলাইয়ে রফতানীকৃত স্মার্টফোনের ৭০ শতাংশই ছিল ফাইভজি। সব মিলিয়ে চলতি বছরের প্রথম সাত মাসে দেশটি ১৫ কোটি ৩০ লাখ ইউনিট স্মার্টফোন রফতানি করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কম।

স্মার্টফোন রফতানিতে এ পতন চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ফলাফলে ঝুঁকি তৈরি করেছে। যদিও অ্যাপল এ মাসে নতুন ১৪ সিরিজ উন্মোচন করেছে। এজন্য প্রান্তিকের শেষ মাসে রফতানি বাড়ার আশাও রয়েছে। গত সপ্তাহে উন্মোচন হওয়া আইফোন ১৪ বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজারে প্রি-অর্ডারের বন্যা দেখেছে। এ পরিস্থিতিতে অ্যাপলের চীনা অনলাইন পরিষেবাগুলো বিপর্যস্ত অবস্থায় পড়ে গিয়েছে।

অর্ডারের চাপে আইফোন ১৪ প্রো ও প্রো ম্যাক্সের চালান ১৬ সেপ্টেম্বর উন্মোচনের তারিখ পরে পাঁচ-সাত সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। আইফোনের প্রি-অর্ডার খোলার ২৪ ঘণ্টায় চীনা গ্রাহকরা অফিশিয়াল অ্যাপল স্টোর জেডিডটকমের মাধ্যমে আইফোন ১৪ মডেলের ২০ লাখেরও বেশি ইউনিটের অর্ডার দিয়েছে।

টিএফ সিকিউরিটিজের একজন বিশ্লেষক কুও মিং-চির মতে, দুটি প্রো মডেল চীনে সমস্ত আইফোন ১৪ সিরিজের প্রি-অর্ডারের প্রায় ৮৫ শতাংশ।

একটি গবেষণা নোট অনুসারে, চীনে আইফোন ১৪ সিরিজের প্রি-অর্ডার নিয়ে কথা বলার উপযুক্ত সময় এখনো আসেনি। এ গতি অব্যাহত থাকবে কিনা তা বিচার করার জন্য আমাদের আরো কয়েকদিনের প্রি-অর্ডারের পরিস্থিতি দেখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে প্রি-অর্ডারের কোনো প্রতিশ্রুতি নেই। কারণ এতে অর্থ প্রদানের বাধ্যবাধকতা থাকে না। তাছাড়া আইফোন ১৪ প্রো ও প্রো ম্যাক্স সর্বোচ্চ পর্যায়ের ভোক্তাদের আকর্ষণ করে। এ ধরনের গ্রাহক মূলত মূল্য সংবেদনশীল নয় এবং সম্ভবত তারা প্রতি বছর তাদের ফোন আপগ্রেড করে।

চলতি বছর স্মার্টফোনের বৈশ্বিক রফতানি ৩ শতাংশ সংকুচিত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। কভিডজনিত লকডাউন, ইউক্রেনে যুদ্ধ ও চীনের দুর্বল অর্থনীতির কারণে স্মার্টফোনের চালান ধীর হয়ে গিয়েছে। জুনে প্রকাশিত কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ বৈশ্বিক পূর্বাভাস অনুসারে, চলতি বছর বিশ্বজুড়ে মোট স্মার্টফোন রফতানি ১৩৬ কোটি ইউনিট দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ১৩৯ কোটি ইউনিট। যদিও গত বছর স্মার্টফোন রফতানি ২০২০ সালের মোট ১৩৩ কোটি ইউনিট থেকে ৪ শতাংশ বেড়েছিল।

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছবি একবার দেখলেই ডিলিট হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

সেন্ড হওয়া ছবি-ভিডিও এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে

অ্যাপল ওয়াচে রক্তের শর্করা পরিমাপ করা যাবে
নির্বাচিত

অ্যাপল ওয়াচে রক্তের শর্করা পরিমাপ করা যাবে

২০ ওয়াট ফাস্ট চার্জিংসহ বেজআসের নতুন পাওয়ার ব্যাংক
প্রযুক্তি সংবাদ

২০ ওয়াট ফাস্ট চার্জিংসহ বেজআসের নতুন পাওয়ার ব্যাংক

আপনার ফোনের জন্য ভালো চার্জার কিভাবে সনাক্ত করবেন?
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনের জন্য ভালো চার্জার কিভাবে সনাক্ত করবেন?

মডার্ন ওয়ার্কপ্লেস নিয়ে ভার্চুয়াল সম্মেলন
প্রযুক্তি সংবাদ

মডার্ন ওয়ার্কপ্লেস নিয়ে ভার্চুয়াল সম্মেলন

২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিলো গ্রামীণফোন ও নকিয়া
প্রযুক্তি সংবাদ

২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিলো গ্রামীণফোন ও নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে: আইডিএফ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix