Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন ১৫ ধরণের ক্লাউড সেবা নিয়ে আসছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 September 2022
নতুন ১৫ ধরণের ক্লাউড সেবা নিয়ে আসছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ (১৯ সেপ্টেম্বর) শুরু হয়েছে হুয়াওয়ে কানেক্ট-২০২২, যেখানে হুয়াওয়ে’র রোটেটিং চেয়ারম্যান কেন হু ‘আনলিশ ডিজিটাল’শীর্ষক মূল বক্তব্য প্রদান করেন। হুয়াওয়ে ক্লাউডের সিইও ঝাং পিং’আন ইন্দোনেশিয়া ও আয়ারল্যান্ডে নতুন ক্লাউড অঞ্চল উন্মোচনের পরিকল্পনা ঘোষণা করেন; পাশাপাশি তিনি ‘গো ক্লাউড, গো গ্লোবাল ইকোসিস্টেম প্ল্যান উন্মোচন করেন এবং ‘এভ্রিথিং অ্যাজ এ সার্ভিস’ প্রতিপাদ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে সেবা প্রদানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। হুয়াওয়ে ক্লাউডের গ্লোবাল মার্কেটিং ও সেলস সার্ভিসের প্রেসিডেন্ট জ্যাকুলিন শি এই ইভেন্টে জানান, হুয়াওয়ে ক্লাউড বিশ্বব্যাপী ১৫টিরও বেশি উদ্ভাবন উন্মোচন করবে; যার মধ্যে রয়েছে- ক্লাউড নেটিভ, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ডেভেলপমেন্ট, ডেটা গভর্ন্যান্স, ডিজিটাল কন্টেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ম্যাক্রোভার্স এপিএএএস (অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস)।

হুয়াওয়ে’র রোটেটিং চেয়ারম্যান কেন হু বলেন, প্রতিষ্ঠানগুলোর উচিত নিজেদের উন্নয়ন ত্বরাণ্বিত করতে ক্লাউডের ব্যবহার বৃদ্ধি করা কারণ ডিজিটাল স্মার্ট প্রযুক্তিই হবে আগামীর ভবিষ্যৎ। ক্লাউডে ইতোমধ্যে ২৪০টিরও বেশি সেবা অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া হুয়াওয়ে ক্লাউডে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, বিগ ডেটা টেকনোলোজিস এবং বিভিন্ন রকম ডেভেলপমেন্ট টুলসের সর্বাধুনিক ব্যবহার নিশ্চিত করতে ৫০ হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করা হয়েছে।

হুয়াওয়ে ক্লাউড একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে বিশ্বের যে কোনো জায়গা থেকে মাত্র ৫০ মিলিসেকেন্ডের মধ্যে ক্লাউড সেবা নেয়া যাবে। এখন আর কাউকে নিজস্ব ডেটা সেন্টার তৈরি করতে হবে না। হুয়াওয়ে ক্লাউডের নতুন অঞ্চল উন্মোচন করা হবে ইন্দোনেশিয়া ও আয়ারল্যান্ডে। এ বছরের শেষ নাগাদ, হুয়াওয়ে ক্লাউড ১৭০টিরও বেশি দেশের ২৯টি অঞ্চল ও ৭৫টি জোনে (অ্যাভেইলেবিলিটি জোন) সেবাদানের বিষয়টি নিশ্চিত করবে।

ইভেন্টে ‘গো ক্লাউড, গো গ্লোবাল’পরিকল্পনাটি উন্মোচন করেন হুয়াওয়ে ক্লাউডের সিইও ঝাং পিং’আন। হুয়াওয়ে ক্লাউড ‘এভ্রিথিং অ্যাজ আ সার্ভিস’প্রতিপাদ্যকে বিবেচনায় রেখে, নিজেদের প্রযুক্তি ও সল্যুশনের মাধ্যমে একটি গ্লোবাল ইকোসিস্টেম গড়ে তুলতে ১৭০টিরও বেশি দেশে নিজেদের সেবাদানের অভিজ্ঞতার উপর ভিত্তি করে সংগৃহীত ব্যবসা ও ইন্ডাস্ট্রি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য শেয়ার করবে। এ ধরণের উদ্যোগ বিশ্ব জুড়ে আরও বেশি সংখ্যক এন্টারপ্রাইজকে সফলভাবে হুয়াওয়ে ক্লাউড ব্যবহার করে এগিয়ে যেতে সহায়তা করবে।

একটি গ্লোবাল ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে ‘বাই লোকাল, ফর লোকাল’ কৌশল গ্রহণ করেছে হুয়াওয়ে ক্লাউড। আগামী তিন বছরে বিশ্ব জুড়ে ১০ হাজারেরও বেশি সম্ভবনাময় স্টার্টআপকে ব্যয়-সাশ্রয়ী কৌশল অবলম্বন, প্রযুক্তিগত সহায়তা, উদ্যোগবিষয়ক প্রশিক্ষণ এবং ব্যবসায়িকভাবে অন্যান্য সহায়তা প্রদান করবে হুয়াওয়ে ক্লাউড। ইতোমধ্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১২০টির বেশি এন্টারপ্রাইজ হুয়াওয়ে ক্লাউড স্টার্টআপ প্রোগ্রামে অন্তর্ভূক্ত হয়েছে।

নিত্যনতুন উদ্ভাবনের জন্য ডিজিটাল খাতের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠছে হুয়াওয়ে ক্লাউড। ইভেন্টে জ্যাকুলিন শি হুয়াওয়ে ক্লাউডের এরকম ১৫টি উদ্ভাবনের কথা সবার সামনে তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- সিসিই টারবো, ইউবিকুটাস ক্লাউড নেটিভ সার্ভিস (ইউসিএস), পাঙ্গু ওয়েভ মডেল, ডেটাআর্টস লেকফরম্যাশন, ভার্চ্যুয়াল লাইভ, কোডচেক অ্যান্ড ক্লাউডটেস্ট, কুউম্যাসেজ, কুউসার্চ এবং কুউগ্যালারি।

হুয়াওয়ে ক্লাউড ইনফ্রাসট্রাকচার অ্যাজ আ সার্ভিস (আইএএএস), টেকনোলোজি অ্যাজ আ সার্ভিস (আইটিএএএস), এক্সপারটিজ অ্যাজ আ সার্ভিস (ইএএএস) এবং এভ্রিথিং অ্যাজ আ সার্ভিসের (এক্সএএএস) মাধ্যমে বিভিন্ন খাতের জন্য সুযোগ তৈরি করতে প্রচেষ্টা চালিয়ে যাবে এবং একটি ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড তৈরির জন্য ক্লাউডের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের জনপ্রিয় সব অ্যাপ আপলোডের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দেশের জনপ্রিয় সব অ্যাপ আপলোডের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন
নির্বাচিত

নতুন মেসেজিং অ্যাপ আনছে ফেসবুক

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব
প্রযুক্তি সংবাদ

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব

এতিম শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়াল ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট
প্রযুক্তি সংবাদ

এতিম শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়াল ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট

স্যামসাংয়ের যেসব ফোনে অ্যানড্রয়েড ১৩ আপডেট মিলবে
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের যেসব ফোনে অ্যানড্রয়েড ১৩ আপডেট মিলবে

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা
প্রযুক্তি সংবাদ

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট...

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2022

নতুন ১৫ ধরণের ক্লাউড সেবা নিয়ে আসছে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV