Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ অক্টোবর ২০২২
ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
Share on FacebookShare on Twitter

ডেটিং অ্যাপস আসলে কি বা কেন? কী হয় এই অ্যাপসে? দেখা যাচ্ছে, এসব অ্যাপসের মূল ব্যবহারকারী প্রায় সবাই বয়সে তরুণ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো বয়সীরা বিনামূল্যে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। এরপর যে যার পছন্দমতো ডেটিংয়ের জন্য মানুষ খোঁজেন।

এ প্রসঙ্গে সময় সংবাদকে এক ব্যবহারকারী বলেন, এগুলো গুগল বা প্লে স্টোরে বিনামূল্যেই পাওয়া যায়। অ্যাকাউন্ট খুলতেও তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। অ্যাপসগুলোর ফিল্টারিং সিস্টেম বেশ উন্নত। এখানে টাকা আদান প্রদানের কিছু বিষয় থাকে। পছন্দ হলে অনেকেই টাকার অফার দেয়।

নানারকম লোভনীয় সুবিধায় ভরপুর থাকে এই অ্যাপসগুলো। ফিল্টারিংয়ের মাধ্যমে পছন্দের এলাকা, বয়স, লিঙ্গ, উচ্চতা অর্থাৎ যেমন চান তেমনই সঙ্গী খোঁজে বের করতে পারবেন এখানে। আর মিলে গেলেই সরাসরি সাক্ষাৎ বা ডেটিংয়ের জন্য বাসায় আমন্ত্রণ। আবার অনেকেই আছেন, ডেটিং অ্যাপস ব্যবহার করে করছেন একাধিক প্রেম। ভালোবাসার নামে আদায় করছেন টাকা পয়সা।

প্রতারিত হওয়া একজন বলেন, আমার থেকে বিভিন্ন সময় একটি মেয়ে ৭৬ হাজার টাকা নিয়েছে। একটা সময় জানতে পারি ডেটিং অ্যাপসের মাধ্যমে সে মেয়ের আরও অনেকের সঙ্গেই সম্পর্ক আছে এবং সে সবার থেকেই এভাবে টাকা নিয়ে থাকে। এটাই তার ব্যবসা। ডেটিং অ্যাপস মূলত একটা শারীরিক সম্পর্কেরই জায়গা। পছন্দ হলে কখনো আমি তাদের বাসায় যাই, বা তারা আমার বাসায় আসে এমন।

আরেকজন সময় সংবাদকে বলেন, আমি কারো থেকে জোড় করে টাকা নিচ্ছি না। কেউ স্বেচ্ছায় টাকা দিতে চাইলে আমার তো টাকা নিতে সমস্যা নেই? আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। অনেক খরচ। বাবা-মা যে টাকা দেয় তা দিয়ে চলতে কষ্ট হয়ে যায়।

ডেটিং অ্যাপসকে কাজে লাগিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক যেমন এসেছে হাতের নাগালে তেমনই অনেকেই এসব ব্যবহার করে খুলে বসেছেন প্রতারণার ফাঁদ। ডেটিংয়ের নামে বাসায় ডেকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

সম্প্রতি প্রতারিত হওয়া এক ব্যক্তি বলেন, আমি তাদের বাসায় যাওয়ার পর প্রায় ছয়জন লোক আমাকে টর্চার করা শুরু করে। তারা আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে বসে। এত টাকা আমার পক্ষে কোনোভাবেই দেওয়া সম্ভব না। আমি যখনই ওদের কথার নেগেটিভ উত্তর দিতাম, সঙ্গে সঙ্গেই আমাকে মারধর শুরু করত।

ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা ৩ ব্যক্তিকে সম্প্রতি গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসব অ্যাপসের মাধ্যমে তরুণ তরুণীদের নানা ফাঁদে ফেলা হচ্ছে সে বিষয়টিও শিকার করেছেন তারা। তবে এমন অনেক প্রতারকরাই রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তাই এসব অ্যাপস ব্যবহারে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে গোয়েন্দা বিভাগ।

এ প্রসঙ্গে উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, কিছু অ্যাপসের মাধ্যমে অনেকেই অর্থের বিনিময়ে দেখা করছেন, শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন। একটা সময়ে গিয়ে তারা প্রতারণার স্বীকার হচ্ছেন। এসব ব্যবহার করলে যে কেউ পারিবারিকভাবে কেলেঙ্কারির মুখে পড়তে পারেন। এগুলো থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। পারিবারিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে সবার উচিত সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা।

অ্যাপসগুলো নিয়ন্ত্রণে তেমন একটা পদক্ষেপ নেই সরকারী পর্যায়ে। এগুলো বন্ধে বিটিআরসিকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু চাইলেও এসব অ্যাপস নিয়ন্ত্রণে আনা যায় কি না সে প্রশ্নই ছিল প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিমের কাছে।

তিনি বলেন, যে কোনো খারাপ অ্যাপসের ব্যাপারে চাইলে গুগলকে রিপোর্ট করা যায়। তখন তারা এসব অ্যাপসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। এ ছাড়া সব দেশের একটা ইন্টারনেট গেটওয়ে থাকে। চাইলে সেই গেটওয়ে থেকেও অ্যাপসগুলো বন্ধ করা যায়। আমাদের দেশে অ্যাপস চালানোর নির্দিষ্ট কোনো পলিসি নেই। যদি থাকত, তাহলে সে পলিসির বাইরে কোনো অ্যাপস দেশের ভেতর চালানো সম্ভব হতো না।

সন্তান ঘরে থাকা মানেই ভালো থাকা, ডিজিটাল যুগে এসে এই ধারণা পোষণ করা একেবারেই ভুল। ঘরে বসেই হয়তো আপনার সন্তান বা পরিচিতজন দেদার ব্যবহার করছে ডেটিং অ্যাপস। ফলে নৈতিক অধঃপতন যেমন এসেছে হাতের মুঠোয় তেমনই বেড়েছে প্রতারণার খপ্পরে পড়ার ঝুঁকি। তাই সুস্থ মস্তিষ্কে আপনাকেই ঠিক করতে হবে কোন পথে যাবেন? আর সচেতন হতে হবে অভিভাবকসহ সবাইকে।

Tags: ডেটিং অ্যাপস

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাস্ক দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাস্ক দেবে অ্যাপল

করোনার ভুয়া খবর রুখতে একাট্টা হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

যেসব ফোনে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ

অ্যাপলের এ১৬-কে ছাড়াবে মিডিয়াটেকের ডাইমেনসিটি
নির্বাচিত

অ্যাপলের এ১৬-কে ছাড়াবে মিডিয়াটেকের ডাইমেনসিটি

ফোনের অব্যবহৃত অ্যাপ অটো মুছে দেবে গুগল
নির্বাচিত

ফোনের অব্যবহৃত অ্যাপ অটো মুছে দেবে গুগল

নতুন রূপে মিলছে ভিভো ওয়াই৩৩এস
প্রযুক্তি সংবাদ

নতুন রূপে মিলছে ভিভো ওয়াই৩৩এস

এআরএম প্রসেসরের ম্যাকবুক আনতে পারে অ্যাপল
নির্বাচিত

এআরএম প্রসেসরের ম্যাকবুক আনতে পারে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
বিবিধ

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix