Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অগ্রসর চিপ উৎপাদন তিন গুণ বাড়াবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 October 2022
চিপসেট বিক্রিতে টিএসএমসিকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং
Share on FacebookShare on Twitter

২০২৭ সালের মধ্যে অগ্রসর চিপ উৎপাদন তিন গুণ বাড়াতে চায় স্যামসাং। বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতি সত্ত্বেও ব্যাপক চাহিদাকে সামনে রেখে উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মধ্যে ২ ন্যানোমিটারের অত্যাধুনিক চিপ পুরোদমে উৎপাদন শুরু করবে স্যামসাং। ২০২৭ এ উৎপাদন শুরু হবে ১ দশমিক ৪ ন্যানোমিটারের চিপ। গত জুনে ৩ ন্যানোমিটারের চিপ গণ-উৎপাদন শুরু করেছে তারা। এ অগ্রসর চিপের গ্রাহক তালিকায় রয়েছে কোয়ালকম, টেসলা, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস বা এএমডির মতো প্রতিষ্ঠান।

সাম্প্রতিক বছরগুলোয় গ্রাহকদের প্রত্যাশিত সময়ে সেমিকন্ডাক্টর পণ্য সরবরাহে হিমশিম খাচ্ছে বিশ্বের শীর্ষ এ মেমরি চিপ নির্মাতা কোম্পানিটি। বিশ্লেষকরা বলছেন, টিএসএমসির সঙ্গে টেক্কা দিতে গিয়ে দ্রুত অগ্রসর প্রযুক্তি গ্রহণ করেছে তারা। কিন্তু চুক্তিভিত্তিক চিপ নির্মাণে দীর্ঘমেয়াদে গ্রাহক সেবা দেয়ার অভিজ্ঞতা কম থাকায় টিএসএমসির চেয়ে পিছিয়ে রয়েছে তারা।

স্যামসাংয়ের ইলেকট্রনিকস ডিভাইস সলিউশনস বিভাগের প্রধান কিয়াং-কাই-হিয়ুন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, টিএসএমসি ফাউন্ড্রি খাতে যে উন্নতি করেছে তার তুলনায় অনেক পিছিয়ে স্যামসাং। এছাড়া ৫ ও ৪ ন্যানোমিটারের চিপের পারফরম্যান্স ততটা আশানুরূপ নয়। তবে ২০২৪ সালে নির্মিত হতে যাওয়া ৩ ন্যানোমিটারের চিপের দ্বিতীয় ভার্সন নিয়ে গ্রাহকরা এরই মধ্যে আগ্রহ দেখাচ্ছে।

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি শঙ্কা জাগালেও ৫ ন্যানোমিটারের এবং অগ্রসর চিপের চাহিদা বাড়ছে বলে জানান কিয়াং-কাই-হিয়ুন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফাইভজি ও ৬জি সংযোগ ও গাড়ি শিল্পে ব্যাপক চাহিদা রয়েছে অত্যাধুনিক চিপের। তিনি আরো জানান, পূর্বপরিকল্পিত সব বিনিয়োগ সম্পন্ন করা গেলেও চাহিদা পূরণ কঠিন ঠেকবে ফাউন্ড্রি শিল্পের।

চিপ নির্মাণের মেশিন সরবরাহ করে ডাচ কোম্পানি এএসএমএলের মতো কিছু কোম্পানি। কিন্তু তাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।

স্যামসাং ইলেকট্রনিকসের ফাউন্ড্রি ব্যবসার ভাইস প্রেসিডেন্ট মোনসু ক্যাং জানান, সরবরাহ চেইনে শৃঙ্খলার জন্য মার্কিন গ্রাহকরা যুক্তরাষ্ট্রেই চিপ উৎপাদনে যেতে চায়। টেক্সাসের টেইলরে আমাদের যে কারখানা রয়েছে তা বেশ বড়। এটা ইচ্ছে করলে আমরা সম্প্রসারণ করতে পারি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চিপসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনের স্মার্টফোন বাজারের ২৫% অ্যাপলের দখলে
নির্বাচিত

আইফোন ১৭-তে ২৫ হাজার টাকা বৃদ্ধি: সিন্ডিকেটের কবলে মোবাইল মার্কেট

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ঢাকা ক্যাপিটালস টিমের সদস্যগণ
নির্বাচিত

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ঢাকা ক্যাপিটালস টিমের সদস্যগণ

নতুন তিন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি আনল অপো
প্রযুক্তি সংবাদ

নতুন তিন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি আনল অপো

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

করোনা দুর্যোগের সময় কর্মীদের ৭৭ কোটি টাকা দিলো ওয়ালটন

ঈদ-উল-আযহার আমেজ বৃদ্ধিতে অপোর আকর্ষণীয় সব অফার
ছাড় ও অফার

ঈদ-উল-আযহার আমেজ বৃদ্ধিতে অপোর আকর্ষণীয় সব অফার

বিকাশে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে!
প্রযুক্তি সংবাদ

বিকাশে জিতে নিন ৫০০ টাকা, দৈনিক ৫০০ জন

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2022

অগ্রসর চিপ উৎপাদন তিন গুণ বাড়াবে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV