Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে কারখানা করছে সনি, শুরুতে টিভি উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 7 October 2022
দেশে কারখানা করছে সনি, শুরুতে টিভি উৎপাদন
Share on FacebookShare on Twitter

সনির টিভি, ক্যামেরা, মোবাইল ফোনসহ অসংখ্য প্রযুক্তি পণ্যের সমাহার বিশ্বের ঘরে ঘরে। এবার এই সনির কারখানা হবে বাংলাদেশে। দেশের অন্যতম প্রযুক্তি ব্যবসায় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে এই কারখানা হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। ২০২৩ সালের মধ্যেই তারা চেষ্টা করবেন কারখানা নির্মাণের কাজ শেষ করতে। শুরুতে সনির টেলিভিশন প্রস্তুত হবে এখানে।

বুধবার রাজধানীর একটি হোটেলে সনি’র অ্যান্ড্রয়েড টেলিভিশন ব্র্যাভিয়া কে সিরিজে’র উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন স্মার্ট টেকনলোজিস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা হাইটেক পার্কে জায়গা বরাদ্দ পেয়েছি। আমাদের কারখানা প্রস্তুত হয়ে গেলে, দেশেই উন্নতমানের পণ্য উপাদন করতে পারবো আমরা। আমাদের মূল লক্ষ্য নিজেদের উৎপাদিত পণ্য দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা।”

এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সনি সাউথ-ইস্ট এশিয়া আরএমডিসি প্রেসিডেন্ট আতসুশি এন্দো ।

ওই অনুষ্ঠানে জাপান রাষ্ট্রদূত বলেন, আগামী বছর বাংলাদেশে জাপানের সনি কোম্পানির কারখানা চালু হতে যাচ্ছে, এটা দারুণ সংবাদ। বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে থাকায় নতুন একটি ভোক্তা শ্রেণি তৈরি হয়েছে।আতসুশি এন্দোও জানালেন বাংলাদেশে সনির কারখানা নির্মাণের কথা। মোহাম্মদ জহিরুল ইসলামও তার বক্তব্যে দ্রুতই কারখানা নির্মাণ শেষ করে স্থানীয় উৎপাদনে যাওযার কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান – স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিঃ-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনার পক্ষ থেকে, আমি সনি কর্পোরেশন এবং স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিঃ-এর এই উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিঃ দেশকে আরও গতিশীল করবে, দেশে সনি’র ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, সারা বিশ্বে আমাদের গর্বের দেশ হবে বাংলাদেশ। জাপানি উদ্যোক্তারা এদেশে আসছে, স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ-এর সেবার ওপর বিশ্বাস করে, আস্থা রেখে এবং বিপণন ও প্ৰতিশ্ৰুতির ওপর নির্ভর করে।”

জাহিদ ফারুক আরও বলেন, “আজকের এই অনুষ্ঠানে একইসঙ্গে সনি-এর উদ্ভাবক দেশ, জাপানের রাষ্ট্রদূতকে পেয়ে স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিঃ-এর জেনুইন প্রোডাক্ট-এর ব্যাপারে আমার আত্মবিশ্বাস আরও মজবুত হলো। যেহেতু জাপানের সনি সঙ্গে আছে, তাই আমি আস্থার সাথে বলতে পারি, সবাই স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ থেকে জেনুইন প্রোডাক্ট পাবে জেনুইন প্রাইসে আর জেনুইন সার্ভিসে।

স্মার্ট ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, “বিশ্বব্যাপি আইটি, আইসিটি এবং ইলেকট্রনিক্স পণ্য একই ছাতার নিচে চলে আসছে। স্মার্ট টেকনোলজিস এই ডিজিটাল বিবর্তনের বাইরে নয়। এ কারণেই আমরা দেশের প্রথম প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছি। আমরা জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করছি। এরমধ্যে সনি-স্মার্ট গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজকে থেকে বাজারে আসা ব্রাভিয়া ‘কে’ সিরিজের টেলিভিশনগুলো আমাদের ক্রেতাদের আরও বেশি বিনোদিত করবে বলেই আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে জানানো হয়, আজ আনুষ্ঠানিক উন্মোচনের মাধ্যমে দেশের বাজারে সনি ব্রাভিয়া কে সিরিজের ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি আকারের ২টি ওএলইডি মডেলসহ মোট ১৮টি মডেলের ৭টি স্ক্রিন সাইজের টিভি রয়েছে। এরমধ্যে ৩২ থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত আকারে কে সিরিজের টিভি বাজারে ছেড়েছে স্মার্ট টেকনোলজিস।

২০২১ সালের ২৬ নভেম্বর বাংলাদেশে সনির পণ্য এবং অন্যান্য পরিষেবা বিক্রি করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলোজিস। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের প্রায় ৮৫টি ব্র্যান্ডের তথ্যপ্রযুক্তি পণ্য বাজারজাত করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভ-জি যুগে প্রবেশ করল বাংলাদেশ
টেলিকম

ফাইভ-জি যুগে প্রবেশ করল বাংলাদেশ

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট
নির্বাচিত

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

পেছাতে পারে আইফোন-১৫ বাজারে আসার দিন
নির্বাচিত

হাইএন্ড ফোনের জগতে আইফোন-অ্যান্ড্রয়েড লড়াই

সিলিং নাকি টেবিল ফ্যানের বিদ্যুৎ খরচ কম?
নির্বাচিত

সিলিং নাকি টেবিল ফ্যানের বিদ্যুৎ খরচ কম?

বিকাশের মাধ্যমে অনলাইনে চলছে রমরমা জুয়া
প্রযুক্তি সংবাদ

বিকাশের মাধ্যমে অনলাইনে চলছে রমরমা জুয়া

২০৩০ সালের মধ্যে ৬জি চালুর ঘোষণা হুয়াওয়ের
নির্বাচিত

বাইডেন মেয়াদেও হুয়াওয়ের নিষেধাজ্ঞা বহালের সম্ভাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম
নির্বাচিত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ
প্রযুক্তি সংবাদ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনসেবা নিশ্চিতকরণে সাফল্যের স্বীকৃতি...

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 October 2022

দেশে কারখানা করছে সনি, শুরুতে টিভি উৎপাদন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix