Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রিমিয়াম সিরিজের নতুন চার মডেলের ফ্রিজ বাজারে ছাড়লো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
প্রিমিয়াম সিরিজের নতুন চার মডেলের ফ্রিজ বাজারে ছাড়লো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

প্রিমিয়াম সিরিজের নতুন চার মডেলের রেফ্রিজারেটর বাজারে ছাড়লো বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। নান্দনিক ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ ফিচারসমৃদ্ধ ওয়ালটনের এই ফ্রিজ বাড়িয়ে দেবে ঘরের আভিজাত্য। নিশ্চিত করবে ভাইরাস ও ব্যাকটেরিয়ামুক্ত স্বাস্থ্যকর ফ্রেস খাবার। স্বাস্থ্যসচেতন আধুনিক মানুষের প্রয়োজনীয়তা ও চাহিদা পূরণে প্রিমিয়াম সিরিজের এই রেফ্রিজারেটরগুলো নিয়ে এলো ওয়ালটন।

জানা গেছে, আন্তর্জাতিকমানের প্রিমিয়াম সিরিজের ওয়ালটন রেফ্রিজারেটরের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে সিন্থো ফ্রেস ও ইউভি-সি টেকনোলজি, ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর (আইজিটি), স্মার্ট কন্ট্রোল ফিচার, সিরামিক কোডেট প্রিমিয়াম গ্লাস এবং এলিগ্যান্ট ডোর হ্যান্ডেল ইত্যাদি। ২৪৪ থেকে ২৬৮ লিটার ধারণক্ষমতার ফ্রিজগুলো চলতি মাসেই বাজারে আসবে। মডেলভেদে দাম থাকবে ৪০,৫৯০ থেকে ৪৬,৯৯০ টাকার মধ্যে।

এ উপলক্ষ্যে রোববার (৯ অক্টোবর, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রিমিয়াম সিরিজের রেফ্রিজারেটরগুলো উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, চীফ প্রোডাকশন অফিসার মোহাম্মদ ইউসুফ আলী, চীফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ফিরোজ আলম, ওয়ালটন রেফ্রিজারেটরের চীফ বিজনেস অফিসার আনিসুর রহমান মল্লিক, রেফ্রিজারেটরের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান তোফায়েল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, সিন্থো-ফ্রেস প্রযুক্তিতে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যরে আলোকরশ্মির মাধ্যমে ওয়ালটন ফ্রিজে সংরক্ষিত ফলমূল ও শাক-সবজি প্রকৃতির মতো সজীব রাখে। ফলে ওয়ালটন ফ্রিজে সংরক্ষিত ফল ও সবজির ভিটামিন, মিনারেলসহ অন্যান্য খাদ্যগুণ ও পুষ্টি অক্ষুণœ থাকে।

এর ইউভি-সি টেকনোলজি বায়ুবাহিত ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে ফ্রিজে রাখা খাবারকে সুরক্ষিত রাখে। ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর টেকনোলজি বায়ুবাহিত জীবাণু ধ্বংস করে। দূর করে অনাকাক্সিক্ষত গন্ধ। স্মার্ট কন্ট্রোল ফিচার থাকায় উপরের দরজায় হাতের স্পর্শের মাধ্যমেই ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়। এরজন্য ফ্রিজের দরজা খোলার প্রয়োজন পরে না। সিরামিক কোটেড গ্লাস এবং এলিগ্যান্ট ডোর হ্যান্ডেল থাকায় ওয়ালটন রেফ্রিজারেটরের প্রিমিয়াম মডেলগুলো দেখতে খুবই দৃষ্টিনন্দন। যা স্বাস্থ্যকর ফ্রেস খাবার নিশ্চিতের পাশাপাশি বাড়িয়ে তোলে ঘরের সৌন্দর্য্য ও আভিজাত্য।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ বলেন, নতুন কিছু উদ্ভাবন ও প্রয়োগ করতে গেলে ব্যাপক গবেষণার প্রয়োজন হয়, সামর্থ্যরে সবটুকু ঢেলে দিয়ে কাজ করতে হয়। আমাদের চৌকষ গবেষণা ও উদ্ভাবন (আরঅ্যান্ডআই), প্রোডাকশন, কোয়ালিটি ম্যানেজমেন্টসহ সব বিভাগের সদস্যরা গত দুই বছর ধরে সিন্থো-ফ্রেসসহ নানা প্রযুক্তি নিয়ে নিরলসভাবে কাজ করে আসছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা অত্যন্ত যুগোপযোগি প্রযুক্তি ও ফিচারের রেফ্রিজারেটর গ্রাহকদের দিতে পেরেছি। আমাদের এ ধরনের উদ্ভাবনী প্রচেষ্টা অব্যাহত থাকবে। রেফ্রিজারেটরসহ সব পণ্যে গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার ও প্রযুক্তি যুক্ত হবে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক চিনবেন যেভাবে
নির্বাচিত

হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক চিনবেন যেভাবে

যে সকল হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞায় বিচলিত নয় হুয়াওয়ে

হ্যান্ডহেল্ড পিসির জন্য এক্সবক্স অ্যাপে পরিবর্তন আনছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড পিসির জন্য এক্সবক্স অ্যাপে পরিবর্তন আনছে মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গাইডলাইন ও টাইমফ্রেম প্রস্তুত: পলক
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গাইডলাইন ও টাইমফ্রেম প্রস্তুত: পলক

আগামী বছর সেপ্টেম্বরে আসতে পারে ফোল্ডেবল আইফোন
প্রযুক্তি বাজার

২০২৬ সালে ফোল্ডেবল ফোনের বাজারে আসছে বড় পরিবর্তন

আইডিয়া দিয়েই মিলবে টাকা
প্রযুক্তি সংবাদ

আইডিয়া দিয়েই মিলবে টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix