Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে হুয়াওয়ের চতুর্থ আইসিটি অ্যাকাডেমি যবিপ্রবিতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
দেশে হুয়াওয়ের চতুর্থ আইসিটি অ্যাকাডেমি যবিপ্রবিতে
Share on FacebookShare on Twitter

আইসিটি অ্যাকাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। এই আইসিটি অ্যাকাডেমির উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক জ্ঞান, দক্ষতা বিকাশ এবং দেশে একটি আইসিটি ইকোসিস্টেম তৈরি করা।

আজ (১২ অক্টোবর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের প্রধানগণ সহ হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই আইসিটি একাডেমিটি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে বুয়েটে আইসিটি অ্যাকাডেমি চালু করে হুয়াওয়ে। এই বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে আইসিটি অ্যাকাডেমি স্থাপনের লক্ষ্যে যথাক্রমে কুয়েট ও রুয়েটের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে হুয়াওয়ে।

হুয়াওয়ে এর নিজস্ব লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের অনলাইন প্রশিক্ষণ সামগ্রী এবং বিভিন্ন ধরনের কোর্স প্রদান করবে। পাশাপাশি, এ অ্যাকাডেমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হুয়াওয়ে কর্তৃক প্রত্যায়িত প্রশিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণ লাভের পর বিশ্ববিদ্যালয়টির প্রশিক্ষণ প্রাপ্ত এই শিক্ষকরা আইসিটি অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিবেন।

এই বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, “আইসিটি খাত আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। এই প্রবৃদ্ধি ধরে রাখতে তরুণ প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হুয়াওয়ের সহযোগিতায় নির্মিতব্য এই আইসিটি অ্যাকাডেমির দ্বারা আমরা আমাদের আমাদের শিক্ষার্থীদের প্রয়োজনীয় আইসিটি বিষয়ক দক্ষতা প্রদানের মাধ্যমে ভবিষ্যত উপযোগী করে গড়ে তুলতে পারবো বলে আমি প্রত্যাশা করছি। আমাদের দেশের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে ও দেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে অবদান রাখতে এ ধরনের প্রোগ্রাম চালু করার জন্য আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাই।”

এ প্রসঙ্গে হুয়াওয়ে বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন বিভাগের কান্ট্রি ডিরেক্টর কার্ল ইউয়িং বলেন, “আজকের তরুণদের আইসিটি খাতে দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি কাজ করছে। এই আইসিটি অ্যাকাডেমির মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা স্বনামধন্য অ্যাকাডেমিশিয়ান ও আইসিটি খাতের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন। বুয়েট, কুয়েট ও রুয়েটে আইসিটি অ্যাকাডেমি বিপুল সাড়া ফেলেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা একই ধরনের সাড়া পাবো বলে আমি প্রত্যাশা করছি। অন্যান্য সহযোগীদের সাথে নিয়ে নতুন এ অ্যাকাডেমিটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

যবিপ্রবি’র আইসিটি সেলের পরিচালক ইঞ্জিনিয়ার ড. ইমরান খান বলেন, যবিপ্রবিতে আইসিটি অ্যাকাডেমি তৈরির লক্ষ্যে হুয়াওয়ের উদ্যোগটি বেশ প্রশংসনীয়। এ আইসিটি অ্যাকাডেমি তথ্য প্রযুক্তি খাতে দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী, যা চতুর্থ শিল্প বিপ্লব (ফোরআইআর) ও রূপকল্প ২০৪১ অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করি।

উল্লেখ্য যে, হুয়াওয়ে ২০১৩ সাল থেকে বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কো-অপারেশন প্রকল্প হিসেবে আইসিটি অ্যাকাডেমি চালু করে। বর্তমানে যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিশ্বজুড়ে ৯০টির বেশি দেশে হুয়াওয়ের পরিচালনায় ১৫০০ আইসিটি অ্যাকাডেমি কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগের সঙ্গে সব মিলিয়ে ৯২৭টি কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্পৃক্ত। এছাড়াও, বিশ্বের হাজার হাজার শিক্ষার্থী এই উদ্যোগ থেকে উপকৃত হচ্ছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনভিডিয়াকে টক্কর দিতে এআই চিপ ‘আয়রনউড’ উন্মোচন করল গুগল
প্রযুক্তি সংবাদ

এনভিডিয়াকে টক্কর দিতে এআই চিপ ‘আয়রনউড’ উন্মোচন করল গুগল

বাংলাদেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির
প্রযুক্তি সংবাদ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

কোটি ডলারের বেশি বেতন পান অ্যাপল সিইও
প্রযুক্তি সংবাদ

২০২২-এর আগে অফিসে ফিরছেন না অ্যাপল কর্মীরা

বাজেট কম? ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই ৫টি স্মার্টফোন!
নির্বাচিত

বাজেট কম? ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই ৫টি স্মার্টফোন!

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
কিভাবে করবেন

হ্যাকারের ফাঁদ থেকে ফেসবুক নিরাপদ রাখবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix