Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল হুন্ডির নিরাপদ মাধ্যম বিকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
ডিজিটাল হুন্ডির নিরাপদ মাধ্যম বিকাশ
Share on FacebookShare on Twitter

রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা সুমাইয়া ইসলাম লিপির বড় ভাই মো. রনি ১৪ বছর ধরে সৌদি আরবে থাকেন। বোন লিপির বিকাশ নম্বরে চলতি বছরের মে থেকে জুলাই তিন মাসে মোট ২৪ বার লেনদেদের মাধ্যমে এক লাখ ৬১ হাজার ১২০ টাকা পাঠিয়েছেন রনি। আর এই পুরো টাকাই তিনি পাঠিয়েছেন ডিজিটাল হুন্ডির মাধ্যমে।

রাজধানীর উত্তরার বাসিন্দা সোনিয়া বেগমের স্বামী ১০ বছর ধরে সৌদি আরবে কাজ করেন। সেখান থেকে চলতি বছরের মে-জুলাই তিন মাসে সোনিয়ার ব্যক্তিগত বিকাশ নম্বরে মোট দুই লাখ ২২ হাজার টাকা পাঠিয়েছেন। শুধু লিপির ভাই বা সোনিয়ার স্বামী নন, এভাবেই লাখ লাখ প্রবাসী ডিজিটাল হুন্ডির মাধ্যমে দেশে স্বজনদের কাছে টাকা পাঠাচ্ছেন। আর এর নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে বিকাশ একাউন্ট। ফলে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স)।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ হুন্ডি কারবারে মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। মূলত তিনটি গ্রুপে ভাগ হয়ে কাজটি করে চক্রগুলো। প্রথম গ্রুপ প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। এরপর দেশ থেকে যারা টাকা পাচার করতে চায়, তাদের দেয়। দ্বিতীয় গ্রুপ পাচারকারী বা তার সহযোগীর কাছ থেকে দেশীয় মুদ্রায় ওই অর্থ সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং এজেন্টকে দেয়।

আর সবশেষ গ্রুপ মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে প্রবাসীর কাছ থেকে পাওয়া নম্বরে সেই অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করে। এই কাজ করে দেয়ার বিনিময়ে ওই সব এজেন্ট বড় অঙ্কের কমিশন পায়। যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দণ্ডনীয় অপরাধ। প্রাথমিক পর্যায়ে মোবাইল ব্যাংকিং দেবা দেয়া বিকাশ, নগদ, রকেট ও উপায়-এর এজেন্টরা এই অবৈধ হুন্ডি কারবারে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে বিকাশ একাউন্ট।

সিআইডির হিসাবে শুধু হুন্ডির মাধ্যমে চলতি বছরের মে থেকে আগস্ট এই চার মাসে ২৫ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়েছে দেশ। আর একই কারণে এক বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা দেশেই আসেনি। সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের পাঁচ হাজারেরও বেশি এজেন্টের সন্ধান পেয়েছে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ইউনিট। এসব হিসাব থেকে অবৈধভাবে লেনদেন হচ্ছে। কয়েকটি চক্র অবৈধভাবে মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে কোটি কোটি টাকা পাচার করছে। এজেন্টদের সহযোগিতায় অর্থ পাচারকারীরা বিদেশে স্থায়ী সম্পদ গড়াসহ অনলাইন জুয়া, মাদক কেনাবেচা, স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অবৈধ ব্যবসা চালিয়ে আসছে।

ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তের বরাত দিয়ে সিআইডির কর্মকর্তারা বলছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের টাকা ডিজিটাল হুন্ডির মাধ্যমে দেশে আসার তথ্য উঠে এসেছে। আর এর জন্য ব্যবহার করা হচ্ছে মোবাইল ব্যাংকিং মাধ্যম। নিরাপদ এ মাধ্যমের বেশির ভাগই বিকাশ নম্বর বলে তদন্তে উঠে এসেছে।

Tags: বিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা
ই-কমার্স

ইভ্যালির সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা

গণশুনানিতে বসেই গ্রাহকের অভিযোগের সমাধান করলেন পলক
প্রযুক্তি সংবাদ

গণশুনানিতে বসেই গ্রাহকের অভিযোগের সমাধান করলেন পলক

বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সফটওয়্যার
নির্বাচিত

বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সফটওয়্যার

ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা
প্রযুক্তি সংবাদ

ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা

স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
নির্বাচিত

স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

বিদেশ থেকে আনা হ্যান্ডসেট নিবন্ধনের সুযোগ থাকছে
প্রযুক্তি সংবাদ

বিদেশ থেকে আনা হ্যান্ডসেট নিবন্ধনের সুযোগ থাকছে

Load More

ট্রেন্ডিং টপিক

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix