Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কিশোরীর ক্যানসার শনাক্তে সহায়তা করলো স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ অক্টোবর ২০২২
জিপিএস সুবিধা, এক চার্জে ১৪দিন চলবে স্মার্টওয়াচ
Share on FacebookShare on Twitter

স্বাস্থ্যের খেয়াল রাখতে একাধিক ফিচার যুক্ত হয়েছে স্মার্টওয়াচে। স্মার্টওয়াচের হেলথ ফিচারের সাহায্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, হার্ট ব্লকেজ, অসামঞ্জস্য ব্লাড প্রেসার লেভেল বা থাইরয়েডের উপসর্গ জানা যায়। এমনকি নারী ব্যবহারকারীদের মিনিস্ট্রুয়াল সময়েরও জানান দেয় আগেভাগেই।

কিছুদিন আগেই এক নারী ব্যবহারকারীর গর্ভবতী হওয়ার খবর জানিয়ে নজির সৃষ্টি করে অ্যাপল ওয়াচ। স্মার্ট গ্যাজেটের বাজারে স্মার্টওয়াচ একটি অবিস্মরণীয় নাম। এর মধ্যে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের স্মার্টওয়াচ বেশ জনপ্রিয়। মেডিক্যাল ইকুইপমেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রাপ্ত না হলেও, অ্যাপল বিকশিত স্মার্টওয়াচ এখন স্বাস্থ্যজনিত সমস্যা শনাক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ‘টুল’ হয়ে উঠেছে।

সম্প্রতি ১২ বছরের এক কিশোরীর ক্যানসার শনাক্ত করেছে অ্যাপল ওয়াচ। যা বিশ্বে নজির সৃষ্টি করার মতোই ঘটনা। আসলে অ্যাপল বা যে কোনো স্মার্টওয়াচে ক্যানসার শনাক্তকারী কোনো অপশন দেওয়া নেই। মূলত ব্যবহারকারীর হার্ট রেট নোটিফিকেশন থেকেই বিভিন্ন রোগের ইঙ্গিত পাওয়া যায়।

ইমানি মাইলস নামের ১২ বছরের এই ব্যবহারকারীর বেলাও তাই হয়েছে। ইমানির অস্বাভাবিক উচ্চ হৃদস্পন্দনের ক্রমাগত নোটিফিকেশন দিচ্ছিল অ্যাপল ওয়াচ। ইমানির মা, জেসিকা কিচেন খেয়াল করেন বিষয়টি। এরপরই তিনি মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই বিভিন্ন পরীক্ষা করে জানা যায় তার অ্যাপেন্ডিসাইটিসের কথা।

এরপর ইমানির অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করা হয় কিন্তু তার কষ্ট সেখানেই শেষ হয়নি। চিকিৎসকেরা, কিচেনকে তার মেয়ের অ্যাপেন্ডিক্সে নিউরোএন্ডোক্রাইন টিউমারের মত বিরল (শিশুদের জন্য) জটিলতার উপস্থিতি সম্পর্কে জানান। শুধু তাই নয়, অনেক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় যে মেয়েটির শরীরের অন্যান্য অংশেও টিউমার ছড়িয়ে পড়েছে। শেষে ক্যানসার অপসারণের জন্য তার অস্ত্রোপচার করতে হয়। বর্তমানে ইমানি সুস্থ আছেন বলেই জানা যায়।

এর আগেও বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে অ্যাপল ওয়াচ। ২০২১ সালে ৫৮ বছর বয়সী অ্যাথলেট বব মার্চকে তার কার্ডিয়াক অ্যারিথমিয়া সম্পর্কে সতর্ক করেছিল অ্যাপল ওয়াচ। এরপর চিকিৎসকের শরণাপন্ন হোন বব। সেই যাত্রায় বেঁচে যান তিনি।

Tags: স্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে মোবাইল রিচার্জে ৩০% ক্যাশব্যাক
প্রযুক্তি সংবাদ

বিকাশে মোবাইল রিচার্জে ৩০% ক্যাশব্যাক

২০২৫ সালে প্রত্যাশিত অ্যাপলের পাঁচ ডিভাইস
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে প্রত্যাশিত অ্যাপলের পাঁচ ডিভাইস

সফটওয়্যারের ত্রুটি
প্রযুক্তি সংবাদ

মার্কিন পারমাণবিক অস্ত্রব্যবস্থায় সাইবার হামলা, মাইক্রোসফটের সফটওয়্যারে ত্রুটি

ঘরে বসে ‘নগদ’র সেবা নিতে আহ্বান-মোস্তাফা জব্বারের
প্রযুক্তি সংবাদ

ঘরে বসে ‘নগদ’র সেবা নিতে আহ্বান-মোস্তাফা জব্বারের

আপনার আইফোন কি সত্যি আপনার কথা শোনে? জানুন পেছনের আসল ঘটনা
প্রযুক্তি সংবাদ

আপনার আইফোন কি সত্যি আপনার কথা শোনে? জানুন পেছনের আসল ঘটনা

ফরচুন ‘গ্লোবাল ৫০০’ কোম্পানির তালিকায় শাওমি
প্রযুক্তি সংবাদ

ফরচুন ‘গ্লোবাল ৫০০’ কোম্পানির তালিকায় শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর
বিবিধ

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix