Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হঠাৎ দুই ‘পরিচালক’ ই-ক্যাবে

প্রথম পর্ব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
হঠাৎ দুই ‘পরিচালক’ ই-ক্যাবে
Share on FacebookShare on Twitter

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের কার্যকরি কমিটিতে হঠাৎ করেই দুই পরিচালক যুক্ত হয়েছে। কমিটির আগের নয়টি পদে নির্বাচন থেকে সদস্যরা তাদের পরিচালক বাছাই করে নিলেও নতুন দুই পরিচালকের ক্ষেত্রে এমন সুযোগ ছিল না।

চলতি বছরের ২০ জুন ই-ক্যাবের নয়টি পদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হন শমী কায়সার, আব্দুল ওয়াহেদ তমাল, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান, সাইদ রহমান, ইলমুক হক, নাসিমা আক্তার নিশা, সাহাব উদ্দিন শিপন এবং আসিফ আহনাফ।

পরবর্তীতে শমী কায়সারকে সভাপতি এবং আব্দুল ওয়াহেদ তমালকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর গঠনতন্ত্রে পরিবর্তন এনে নতুন দুইটি পদ সৃষ্টি করে ই-ক্যাব এর নির্বাহী কমিটি।

গত শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন হলে বর্তমান কমিটির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন করে সদস্যদের জন্য এক কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই দুই পরিচালকা হিসেবে হাংরিনাকি এর প্রধান নির্বাহী খন্দকার তাসফিন আলম এবং লাইট স্পিড সোর্স এর স্বত্ত্বাধিকারী অর্নব মোস্তফার নাম ঘোষণা করা হয়।

আর এখানেই আপত্তি তুলছেন সাধারণ সদস্যরা। পাশাপাশি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যানসহ অন্যান্য পদে সদস্যদের নিয়োগের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

ই-ক্যাবের আরেক সদস্য এবং দেশের উচ্চ আদালতের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, যে কমিটিতে ৯ জন সদস্য নির্বাচিত হয়ে আসেন, সেই কমিটিতেই দুই জন সদস্য অনির্বাচিত। আইনগত দিক বাদ দিলেও, নৈতিকভাবে বিষয়টি ঠিক না। অথচ জুনের নির্বাচনে আরও প্রার্থী ছিলেন যারা সদস্যদের ভোট পেয়েছিলেন, যাদের প্রতি সদস্যদের আস্থা ছিল। যদি নতুন দুইজন পরিচালক নিয়োগ দিতেই হতো, তাহলে সেই নির্বাচিত দশম এবং একাদশ পদে যারা বিজয়ী হয়েছিলেন, অর্থ্যাত যারা ভোট পাওয়ার শীর্ষ তালিকায় দশম এবং একাদশ হয়েছিলেন তাদেরকে নিয়োগ দিতে পারতো। এখন যারা পরিচালক হয়েছেন তারা সদস্যদের ভোট তো দূরে থাক, নির্বাচনের প্রার্থীও ছিলেন না।

এবিষয়ে জুনের নির্বাচনে একাদশ তম অবস্থান অর্জন করা যাচাই যাচাই ডট কম লিমিটেডের আব্দুল আজিজ বলেন, দশম এবং একাদশ পদে আমরা যারা নির্বাচিত হয়েছি তাদেরকে নতুন পরিচালক হওয়ার প্রস্তাব করা যেতো। আমরা কেউ অপারগ হলে পরে যারা ছিলেন তাদেরকে প্রস্তাব করা যেতো। অথবা নতুন দুইজন পরিচালক বাছাই এর জন্য সাধারণ সভার আয়োজন করে সেখানে সিদ্ধান্ত নেওয়া যেতো। তেমন কিছু না করে হঠাত করেই অন্য আরেকটি অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হলো। দুটোর কোন একটি পন্থা অবলম্বন করা যেতো। বিষয়টি খুবই হতাশার এবং সংগঠনের জন্য নেতিবাচক ও ক্ষতিকর।

অপরদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের বিরুদ্ধে নৈতিক অধস্থলনের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, সংগঠনের আরেক নারী সদস্যের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন এবং আর্থিক অনিয়মে জড়িত হয়েছেন তমাল।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের কাছে ই-মেইলে তমালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঐ নারী সদস্য; যার একটি কপি টেকজুমের’র কাছে এসেছে।

Tags: ই-ক্যাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ভিএসওয়ানের কার্যক্রম শুরু
নির্বাচিত

বাংলাদেশে ভিএসওয়ানের কার্যক্রম শুরু

রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট
প্রযুক্তি সংবাদ

রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি স্পেসিফিকেশন
নির্বাচিত

রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি স্পেসিফিকেশন

বিশ্বের প্রথম ১মিলিসেকন্ড ন্যানো আইপিএস প্রযুক্তির গেমিং মনিটর এখন বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ১মিলিসেকন্ড ন্যানো আইপিএস প্রযুক্তির গেমিং মনিটর এখন বাংলাদেশে

দেশের বাজারে হুয়াওয়ের সেরা ফোন মেট ৩০ প্রো
নির্বাচিত

দেশের বাজারে হুয়াওয়ের সেরা ফোন মেট ৩০ প্রো

ইউরোপে বন্ধ হচ্ছে অ্যাপল লাইটনিং পোর্টের ডিভাইস
প্রযুক্তি সংবাদ

ভারতে হ্যাকিংয়ের ঝুঁকিতে অ্যাপল ডিভাইস, সতর্ক করলো কর্তৃপক্ষ

Load More

ট্রেন্ডিং টপিক

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
বিবিধ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix