Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যবহারকারীদের তথ্যে প্রবেশ করতে পারে টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
টিকটকের কুপ্রভাব:  অবাধ ব্যবহারে টিকটক সন্ত্রাস ছড়িয়ে পড়ছে

টিকটকের কুপ্রভাব: অবাধ ব্যবহারে টিকটক সন্ত্রাস ছড়িয়ে পড়ছে

Share on FacebookShare on Twitter

চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক জানায়, চীনে কর্মরত প্রতিষ্ঠানটির কিছু কর্মী যুক্তরাজ্য ও ইউরোপের ব্যবহারকারীদের অ্যাকাউন্টের তথ্যে প্রবেশাধিকার পেয়ে থাকেন।

টিকটক জানায়, কাজ করার জন্য কিছু প্রয়োজন অনুযায়ী তাদের গোপনীয়তা নীতিমালা নির্ধারণ করা হয়।

টিকটকের এই নীতিমালা বেশ কয়েকটি দেশের কর্তৃপক্ষের তদন্তের আওতায় এসেছে। বিশেষ করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ব্যাপারে বেশ উদ্বেগ প্রকাশ করেছে। ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের হাতে যেতে পারে—এই আশঙ্কায় এমন উদ্বেগ তৈরি হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে এক মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার আহ্বান জানান। তবে টিকটক জানায়, এ নীতিমালা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে প্রযোজ্য।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে টিকটকের ইউরোপীয় অঞ্চলের গোপনীয়তাবিষয়ক প্রধান ইলেন ফক্স বলেন, একটি বৈশ্বিক দল ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক, নিরাপদ ও ধারাবাহিক রাখার চেষ্টা করে যাচ্ছে।

ফক্স বলেন, ব্রাজিল, কানাডা, চীন, ইসরায়েল, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে কর্মরত করপোরেট গ্রুপের কিছু কর্মী টিকটকের ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্যে প্রবেশ করতে পারে। যদিও ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য বর্তমানে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সার্ভারে সংরক্ষণ করে থাকে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, আমরা ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্যে প্রবেশাধিকার পাওয়া কর্মীর সংখ্যা কমিয়ে আনার চেষ্টায় রয়েছি। এর মাধ্যমে অঞ্চলটির বাইরে তথ্যের প্রবাহ সীমিত করাসহ স্থানীয়ভাবে তাদের তথ্য সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হবে।

ফক্স আরও জানান, এ প্রক্রিয়া সাধারণ তথ্য নিরাপত্তা নীতিমালার আওতায় এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ ও অনুমোদন প্রটোকলের বিভিন্ন সিরিজের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স চীন সরকার দ্বারা ভিডিও শেয়ারিং সাইটটি নিয়ন্ত্রিত হওয়ার দাবি অস্বীকার করে আসছে।

তবে টিকটকের এমন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশনের কমিশনার ব্রেন্ডন কার বলেন, আমি মনে করি, টিকটক নিষিদ্ধ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।

তবে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম অধিকতর তদন্তের মুখে পড়েছে। আগস্টে সংসদ সদস্যদের আপত্তির মুখে যুক্তরাজ্য সংসদের টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। চীন সরকারের হাতে তথ্য পাচারের আশঙ্কায় অ্যাকাউন্টটি বন্ধের দাবি তোলেন ব্রিটিশ এমপিরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটকটিকটক কেলেঙ্কারীটিকটক চ্যালেঞ্জটিকটকের কুপ্রভাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্সে অবৈধ ডিজিটাল সেবা বিক্রিতে নিষেধাজ্ঞা
ই-কমার্স

ই-কমার্সে অবৈধ ডিজিটাল সেবা বিক্রিতে নিষেধাজ্ঞা

চীনে যাচ্ছে বিটিআরসি’র চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব
টেলিকম

বিটিআরসির মহাপরিচালক হলেন শাহজাদ পারভেজ

৩৮ হাজার টাকায় এলো নতুন ইলেকট্রিক বাইক
অটোমোবাইল

৩৮ হাজার টাকায় এলো নতুন ইলেকট্রিক বাইক

উড়ে উড়ে ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে, গল্প নয় বাস্তব (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

উড়ে উড়ে ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে, গল্প নয় বাস্তব (ভিডিও)

ম্যাজিক ভি৫
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজ করা স্মার্টফোন

পুরোনো গ্রাফিক চিপেই নতুন চমক এএমডি’র
প্রযুক্তি সংবাদ

পুরোনো গ্রাফিক চিপেই নতুন চমক এএমডি’র

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত
প্রযুক্তি পরামর্শ

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ৫টি ফ্রি এআই টুল

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি পরামর্শ

ইউটিউবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? নতুন চ্যানেল শুরু করার আগে করণীয়

পিসিআইই ৫.০ যুগে নতুন প্রতিদ্বন্দ্বী ‘ঝিতাই টিপ্লাস ৯১০০’: উচ্চগতির এসএসডিতে নজর কাড়ছে চীনা ব্র্যান্ড
প্রযুক্তি বাজার

পিসিআইই ৫.০ যুগে নতুন প্রতিদ্বন্দ্বী ‘ঝিতাই টিপ্লাস ৯১০০’: উচ্চগতির এসএসডিতে নজর কাড়ছে চীনা ব্র্যান্ড

দেশের বাজারে নতুন ট্যাব লেনোভো ট্যাব কে১১ জেন ২
প্রযুক্তি বাজার

দেশের বাজারে নতুন ট্যাব লেনোভো ট্যাব কে১১ জেন ২

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত অ্যাপল পণ্য...

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ নভেম্বর ২০২২

ব্যবহারকারীদের তথ্যে প্রবেশ করতে পারে টিকটক

Techzoom.TV |
TechzoomTV