Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিনে ৫০ হাজার পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৬ শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 November 2022
মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিনে ৫০ হাজার পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৬ শুরু করেছে অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। প্রতিবারের ন্যায় ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা। সিজন-১৬ এর আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে স্ক্র্যাচ কার্ডে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা। রয়েছে অসংখ্য মার্সেল পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। ২১ নভেম্বর থেকে এসব সুবিধা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। ইতোমধ্যে সফলভাবে ক্যাম্পেইনের ১৫টি সিজন সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৬ শুরু করলো মার্সেল। এর আওতায় ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি পণ্যসহ বিভিন্ন ক্রেতাসুবিধার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত রোববার (২০ নভেম্বর, ২০২২) রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে অনুষ্ঠিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৬’ এর ডিক্লারেশন প্রোগ্রামে এসব ক্রেতাসুবিধার কথা জানানো হয়। এছাড়া ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত হট সেল ক্যাম্পেইনের আওতায় আকর্ষণীয় অঙ্কের নগদ ছাড়ে মার্সেলের নির্দিষ্ট মডেলের ফ্রিজ কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ুন কবীর, প্লাজা ট্রেডস এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও আমিন খান, মার্সেলের এডভাইজার ড. মো. সাখাওয়াৎ হোসেন, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফিরোজ আলম, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স আরিফুল আম্বিয়া, ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও আল ইমরান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ ও ওয়াশিং মেশিন কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করার পাশাপাশি ক্রেতাদের স্ক্র্যাচ কার্ড দেয়া হবে। সেই স্ক্র্যাচ কার্ডে ক্রেতারা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিংবা মার্সেল পণ্য ফ্রি। সংশ্লিষ্ট শোরুম ক্রেতাদেরকে প্রাপ্ত ক্যাশব্যাক অথবা ফ্রি পণ্য বুঝিয়ে দেবে।

মার্সেলের এডভাইজার ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ক্রেতাদের হাতে উন্নত মানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ সুবিধা দিচ্ছে মার্সেল। তাই ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ক্যাশব্যাক, ফ্রি পণ্য দেয়ার এই উদ্যোগ। এছাড়া মার্সেল ফ্রিজে ক্রেতারা ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির পাশাপাশি কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি ও ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা পাচ্ছেন। এসব সুবিধা থাকায় সারা দেশে মার্সেল ফ্রিজের চাহিদা ও বিক্রি প্রতিনিয়ত বাড়ছে।

বর্তমানে বাজারে মার্সেলের প্রায় ২০০ মডেলের বিভিন্ন ধারণক্ষমতার ফ্রিজ রয়েছে। এর মধ্যে রয়েছে ইন্টেলিজেন্ট ইনভার্টার, বিএসটিআই’র ৫ স্টার এনার্জি রেটিং, গ্লাস ডোর ও সাইড বাই সাইড ডোর মডেল। মার্সেলের এসব ফ্রিজের দাম ১৪ হাজার ৯৯০ টাকা ৯২ হাজার ৯৯০ টাকার মধ্যে।

এদিকে বাজারে মার্সেলের রয়েছে বিভিন্ন মডেলের সাশ্রয়ী মূল্যের অটোমেটিক ফ্রন্ট লোড, অটোমেটিক টপ লোড এবং সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রিত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে গ্রাহক ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯ মার্সেলমার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপেও আসছে নতুন উইন্ডোজ
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপেও আসছে নতুন উইন্ডোজ

২৮ ফেব্রুয়ারি আসছে রেডমি বাডস ৮ প্রো (Redmi Buds 8 Pro): অডিও প্রযুক্তিতে বড় ধামাকা!
নির্বাচিত

২৮ ফেব্রুয়ারি আসছে রেডমি বাডস ৮ প্রো (Redmi Buds 8 Pro): অডিও প্রযুক্তিতে বড় ধামাকা!

৫জি প্রযুক্তিতে সবচেয়ে পিছিয়ে নকিয়া
প্রযুক্তি সংবাদ

৫জি প্রযুক্তিতে সবচেয়ে পিছিয়ে নকিয়া

স্যামসাংয়ের ঈদ অফারের আনন্দ পুরো রমজানজুড়েই
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের ঈদ অফারের আনন্দ পুরো রমজানজুড়েই

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার
নির্বাচিত

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার

যে সকল হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে বিষয়ে বৈঠকে বসবে ডোনাল্ড ট্রাম্প

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 November 2022

মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিনে ৫০ হাজার পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV