Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০ হাজার ডলারে নেমে আসবে বিটকয়েন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
Share on FacebookShare on Twitter

ক্রিপ্টো মুদ্রা খাতে বছর জুড়ে মন্দার মধ্যেই এক বাজার বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৩ সালে বিটকয়েনের বাজার মূল্য ১০ হাজার ডলারে নেমে আসতে পারে।

সম্প্রতি বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে এই অশনি সংকেত দিয়েছেন বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারী মার্ক মোবিয়াস। তার ভবিষ্যদ্বাণী সত্যি হলে বর্তমান বাজারমূল্যের আরও ৪০ শতাংশ হারানোর পথে রয়েছে ‘শীর্ষ’ এই ক্রিপ্টো মুদ্রা।

নব্বইয়ের দশকের শেষে বিশ্ব ব্যাংকের ‘গ্লোবাল কর্পোরেট গভর্নেন্স ফোরাম’ এবং ‘ইনভেস্টর রেসপনসিবিলিটি টাস্কফোর্স’-এর সদস্য হিসেবে কাজ করেছেন এই জার্মান বংশদ্ভূত বিনিয়োগকারী। নির্ভরযোগ্য বাজার বিশ্লেষক হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা আছে ‘মোবিয়াস ক্যাপিটাল পার্টনার্স’-এর সহ-প্রতিষ্ঠাতার।

সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে বিটকয়েনের বাজারমূল্য ২০ হাজার ডলারের ঘরে নেমে আসতে পারে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন মোবিয়াস।

তা কেবল সত্যিই হয়নি, ক্রিপ্টো মুদ্রাটির বাজার মূল্য ১৭ থেকে ১৮ হাজার ডলারের মধ্যে নেমে আসায় এর মাইনিং চালু রাখতে এবং ব্লকচেইন রক্ষণাবেক্ষণের খরচ মেটাতেই বেগ পেতে হচ্ছে মাইনারদের।

মোবিয়াসের মতে, গত কয়েক বছরে পশ্চিমা বাজারে ক্রিপ্টো মুদ্রার সাফল্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডলার ছাপানোর সরাসরি সংযোগ ছিল।

“গত কয়েক বছরে প্রিন্টিং মেশিনগুলো বাড়তি সময় কাজ করায় যুক্তরাষ্ট্রের বাজারে অর্থ সরবরাহ ৪০ শতাংশের বেশি বেড়েছিল। তাই ক্রিপ্টো মুদ্রায় ঝুঁকি নেওয়ার জন্য নগদ অর্থের কমতি ছিল না,” বলেছেন মোবিয়াস।

গত কয়েক বছরে সুদের হার লক্ষণীয় হারে কমিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক লেনদেনের শর্তগুলোও ছিল তুলনামূলক সহজ। ফলে ব্যবসা বৃদ্ধির সুযোগ পেয়েছিল প্রযুক্তি ও ক্রিপ্টো মুদ্রা খাত।

কিন্তু মহামারী পরবর্তী বাজার আর ইউক্রেইন যুদ্ধের বাস্তবতায় চলতি বছরে থেকে আর্থিক নীতিমালায় কড়াকড়ি আরোপ করে সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক।

মোবিয়াস বলেন, “কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে নগদ অর্থ তুলে নেওয়া শুরু করায় পুঁজিবাজারে মানুষের ঝুঁকে নেওয়া এখন অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে।”

বিটকয়েন নিয়ে মোবিয়াস এখন পর্যন্ত তুলনামূলক সঠিক ভবিষ্যদ্বাণী করেছেন বলে উঠে এসেছে সিএনবিসির প্রতিবেদনে।

মে মাসে ক্রিপ্টো মুদ্রা বাজারে প্রতিটি বিটকয়েন বিক্রি হচ্ছিল ২৮ হাজার ডলারে। সে সময়ে মোবিয়াস বাণিজ্য প্রকাশনা ফাইন্যান্সিয়াল নিউজকে বলেছিলেন, ২০ হাজারের ঘরে নেমে আসবে বিটকয়েনের দাম; তারপর কিছু দিনের জন্য দাম বাড়লেও চূড়ান্ত অবস্থায় ১০ হাজার ডলারে নেমে আসবে ক্রিপ্টো মুদ্রাটি।

১০ হাজার ডলারে না নামলেও এ বছরে বিটকয়েনের সর্বনিম্ন দাম ছিল ১৫ হাজার ৪৮০ ডলার। অথচ গতবছরের নভেম্বর মাসে সর্বোচ্চ ৬৮ হাজার ৭৬৮ ডলার দামে লেনদেনের রেকর্ড গড়েছিল বিটকয়েন।

সিএনবিসি বলছে, মোবিয়াসের ভবিষ্যদ্বাণী সত্যি হলে সামনের মাসগুলোতেও ক্রিপ্টো বাজারের দুর্দিন কাটছে না। ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারিয়েছে আন্তর্জাতিক ক্রিপ্টো মুদ্রা বাজার।

Tags: বিটকয়েন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে বার্ড এআই প্রযুক্তি
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে বার্ড এআই প্রযুক্তি

হুয়াওয়ে আনছে ফ্ল্যাগশিপ, পি ৪0 প্রো ৫২ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে আনছে ফ্ল্যাগশিপ, পি ৪0 প্রো ৫২ মেগাপিক্সেল ক্যামেরা

পাঠাও ফুডে ১৪ই ফেব্রুয়ারিতে ১৪ টাকা ডেলিভারি ফি
অটোমোবাইল

পাঠাও ফুডে ১৪ই ফেব্রুয়ারিতে ১৪ টাকা ডেলিভারি ফি

সংকটে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো
নির্বাচিত

সংকটে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো

নতুন মডেলের রিফারবিশড ভার্সন আনবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

নতুন মডেলের রিফারবিশড ভার্সন আনবে স্যামসাং

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

অদ্ভুত সমস্যায় ফেসবুক ব্যবহারকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

ফের বাড়ল স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

ফের বাড়ল স্বর্ণের দাম

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix