Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্রেতা বা পরিবারের সদস্যের মৃত্যুতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা

ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি এবং ওয়ানস্টপ সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
ক্রেতা বা পরিবারের সদস্যের মৃত্যুতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের জন্য কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি এবং ওয়ানস্টপ সার্ভিস চালু করলো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন। কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড প্রদান করা হবে। পণ্যমূল্যের ভিত্তিতে কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত প্রদান করবে ওয়ালটন প্লাজা। উল্লেখ্য যে মৃত্যুকালীন সময়ে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবারকে প্রদান করা হবে।

এর পাশাপাশি কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা সপ্তাহের ঘোষণা দিলো ওয়ালটন প্লাজা। সুরক্ষা সপ্তাহ চলাকালে ৫ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কিনলেই গ্রাহকরা আকর্ষণীয় পণ্য ফ্রি পাবেন।
একই সঙ্গে ক্রেতা-ব্যবসায়ীদের সব ধরনের তথ্য ও সেবা প্রদানের জন্য প্লাজাভিত্তিক ওয়ানস্টপ সার্ভিস চালু করলো ওয়ালটন। ওয়ানস্টপ সার্ভিসের আওতায় যে কোনো স্থানে বসে ২৪ ঘন্টার মধ্যে ওয়ালটন প্লাজা থেকে ক্রেতা-ব্যবসায়ীদের সেবা প্রদান করা হবে।

সোমবার (৫ ডিসেম্বর, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি ও ওয়ানস্টপ সার্ভিস চালুর ঘোষণা এবং কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা সপ্তাহের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম।

সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু ও মো. হুমায়ুন কবীর, ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি মো. লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. তানভীর রহমান, প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন ও আল-ইমরান, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম ও মফিজুর রহমান জাকির, ওয়ালটন প্লাজার মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. ফয়সাল ওয়াহিদ প্রমুখ। অনুষ্ঠানে সরাসরি এবং অনলাইনে সারা দেশের ওয়ালটন প্লাজার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম বলেন, ক্রেতাদের কারণেই ওয়ালটন আজ দেশের সর্বাধিক জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড। আমরা বিশ্বাস করি- কনজ্যুমার ইজ দ্যা কিং। তাই ক্রেতাদের প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে। তাদেরকে উচ্চমানের পণ্য ও সঠিক সেবা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। ওয়ালটন পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা আরো বৃদ্ধি, গ্রাহকের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি আরো উজ্জ্বল করার লক্ষ্যেই কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি এবং ওয়ানস্টপ সার্ভিস চালুর এই উদ্যোগ নেয়া হয়েছে। শুধু মুনাফা অর্জনই নয়; গ্রাহকদের সাশ্রয়ী দামে ভালোমানের পণ্য ও সার্ভিস দেয়া, মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা ওয়ালটনের প্রধান লক্ষ্য।

ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান বলেন, শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার মধ্যে একমাত্র ওয়ালটন প্লাজা কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের জন্য এমন সুরক্ষা নীতি সুবিধা চালু করলো। এর সঙ্গে ওয়ানস্টপ সার্ভিসের আওতায় অনলাইন বা অফলাইনে ওয়ালটন পণ্য ক্রয়ের পাশাপাশি গ্রাহক-ব্যবসায়ীগণ প্রয়োজনীয় সকল তথ্য ও সেবা পাবেন।

অনুষ্ঠানে কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারী ৪ জন গ্রাহককে সুরক্ষা কার্ড প্রদান করা হয়। একই দিনে কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি চালু উপলক্ষ্যে ওয়ালটন প্লাজা সারা দেশে একযোগে বর্ণাঢ্য র‌্যালী বের করে।

Tags: ওয়ালটনওয়ালটন প্লাজা

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনের টেলিকম নেটওয়ার্কে নকিয়া ও এরিকসনের সরঞ্জামে বিধিনিষেধ
প্রযুক্তি সংবাদ

চীনের টেলিকম নেটওয়ার্কে নকিয়া ও এরিকসনের সরঞ্জামে বিধিনিষেধ

ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায়
কিভাবে করবেন

ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায়

এই ৬ কারণেই ফুলে যায় মোবাইলের ব্যাটারি এবং ফেটে যায় ফোন
প্রযুক্তি সংবাদ

মোবাইলের ব্যাটারি খারাপ হওয়ার মূল কারণ !

স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচে প্রজেক্টর
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচে প্রজেক্টর

৬ জিবি র‌্যামের সস্তা ফোনে শক্তিশালী ব্যাটারি
নির্বাচিত

৬ জিবি র‌্যামের সস্তা ফোনে শক্তিশালী ব্যাটারি

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

‘৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের অহংকার বঙ্গবন্ধু’

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix