Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জুয়ার সাইটের বিজ্ঞাপন বন্ধে টি-স্পোর্টসকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
জুয়ার সাইটের বিজ্ঞাপন বন্ধে টি-স্পোর্টসকে লিগ্যাল নোটিশ
Share on FacebookShare on Twitter

বেটিং সাইটের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজকোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার।

রবিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

খন্দকার হাসান শাহরিয়ার বলেন, টি-স্পোর্টসে 1XBATSPORTING.COM এর বিজ্ঞাপন ও লোগো প্রচার, প্রকাশ, সম্প্রচার সম্পূর্ণরূপে বন্ধ করার পাশাপাশি অদূর ভবিষ্যতেও টি-স্পোর্টসে সব প্রকার জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার, প্রকাশ তথা সম্প্রচার থেকে বিরত থাকার জন্য তিন দিনের সময় দিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে সংবিধানের ১৮(২) অনুচ্ছেদ এবং প্রচলিত আইন ভঙ্গ করে বেটিং সাইট 1XBATSPORTING.COM এর বিজ্ঞাপন ও লোগো প্রচার, প্রকাশ, সম্প্রচার করাজনিত কারণে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকেও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে এবং ইমেইলের মাধ্যমে টিস্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে এই নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট হাসান অ্যান্ড এসোসিয়েটসের স্বত্বাধিকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার।

নোটিশে বলা হয়, বাংলাদেশের একমাত্র খেলাধুলা বিষয়ক বেসরকারি টিভি চ্যানেল হিসাবে টি-স্পোর্টস ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। বিগত ২০ নভেম্বর ২০২২ তারিখে কাতারে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম দিন থেকেই টিভি চ্যানেল টি-স্পোর্টস Fastest 4G Banglalink Presents LIVE THE GAME Powered By 1XBAT Sporting Lines নামের অনুষ্ঠানে এবং বিজ্ঞাপন আকারে বিভিন্ন সময়ে জুয়ার সাইট 1XBATSPORTING.COM এর বিজ্ঞাপন ও লোগো প্রচার, প্রকাশ, সম্প্রচার তথা প্রচারণা করেছে। যার সব ধরনের সাক্ষ্য প্রমাণাদি এই নোটিশদাতা আইনজীবীদের কাছে সংরক্ষিত আছে।

এছাড়া বাংলাদেশের সংবিধানের ১৮(২) অনুচ্ছেদে নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, ‘গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আর ১৮৬৭ সাল থেকে চালু প্রকাশ্য জুয়া আইন অনুসারে, কেউ টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসর বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ। সুতরাং, বাংলাদেশের সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮(২) অনুচ্ছেদ এবং প্রচলিত আইন অনুসারে সব প্রকার জুয়া বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।’

ইতোপূর্বে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশে সব ধরনের জুয়াই নিষিদ্ধ ঘোষণা করে রায় প্রদান করেছেন। অপরদিকে ১৮৬০ সালের দণ্ডবিধির (যা বাংলাদেশে বলবৎ) ২৯৪(ক) ধারায় অনুমোদনহীন লটারির জন্য জরিমানাসহ ছয় মাসের জেলের বিধান আছে। এছাড়া বিচারপতি মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বাধীন একটি হাইকোর্ট বেঞ্চ ২০১৪ সালের ১৮ জুন জুয়াবিরোধী একটি রায় দেন। এতে বলা হয়েছিল, অর্থ দিয়ে সব খেলাই অবৈধ।

২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জনশুমারি ও গৃহগণনার ফলাফল অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। এর মধ্যে মুসলমান ৯১.০৪ শতাংশ। ইসলাম ধর্মের পবিত্র আল কোরআনের সুরা আল বাকারার ২১৯ নম্বর আয়াত ও সুরা মায়েদার ৯০ ও ৯১ নম্বর আয়াত অনুসারে, ধর্মীয়ভাবেও জুয়া খেলা নিষিদ্ধ। ফলে ৯১.০৪ শতাংশ মুসলিম জনসংখ্যার দেশে আইনত এবং ধর্মীয় কোনোভাবেই কোনও বেসরকারি টিভি চ্যানেলের জুয়ার সাইট 1XBATSPORTING.COM এর বিজ্ঞাপন ও লোগো প্রচার, প্রকাশ, সম্প্রচার তথা প্রচারণা চালানোর সুযোগ নাই। অথচ বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন কানুন মেনে চলার অঙ্গীকার নিয়ে টিভি চ্যানেলের লাইসেন্স গ্রহণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮(২) অনুচ্ছেদ এবং প্রচলিত আইন ভঙ্গ করে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস Fastest 4G Banglalink Presents LIVE THE GAME Powered By 1XBAT Sporting Lines নামের অনুষ্ঠানে এবং বিজ্ঞাপন আকারে বিভিন্ন সময়ে জুয়ার সাইট 1XBATSPORTING.COM এর বিজ্ঞাপন ও লোগো প্রচার, প্রকাশ, সম্প্রচার তথা প্রচারণা করে শাস্তিযোগ্য অপরাধ করেছে, যা কোনোভাবেই কাম্য নয়।

বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন কানুন মেনে চলার অঙ্গীকার নিয়ে টিভি চ্যানেলের লাইসেন্স গ্রহণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮(২) অনুচ্ছেদ এবং প্রচলিত আইন ভঙ্গ করে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস বিজ্ঞাপন আকারে বিভিন্ন সময়ে জুয়ার সাইট 1XBATSPORTING.COM এর বিজ্ঞাপন ও লোগো প্রচার, প্রকাশ, সম্প্রচার তথা প্রচারণা করলেও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান জুয়ার সাইট 1XBATSPORTNG.COM এর বিজ্ঞাপন ও লোগো প্রচার, প্রকাশ, সম্প্রচার বন্ধে আইনত কোনও পদক্ষেপ অজ্ঞাত কারণে গ্রহণ করেন নাই। টেলিভিশনে যেকোনও অনুষ্ঠান ও বিজ্ঞাপন সম্প্রচারের বিষয়টি যেহেতু জাতীয় সম্মান ও নিরাপত্তা এবং জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত, সেহেতু এই বিষয়ে দায় এড়ানোর কোনও প্রকার সুযোগ লিগ্যাল নোটিশ গ্রহীতাদের নাই।

ইতোপূর্বে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান 1XBATSPORTING.COM এর সঙ্গে চুক্তি করলেও পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে চুক্তি বাতিল করতে বাধ্য হন। মূলত নামে স্পোর্টস নিউজ ওয়েবসাইট হলেও তাদের আয়ের মূল উৎস অনলাইন বেটিং। প্রতিদিন হাজারের বেশি লাইভ ইভেন্ট চলে তাদের সাইটে। অথচ টি-স্পোর্টসের মতো খেলাধুলার টিভি চ্যানেলে বিভিন্ন সময়ে জুয়ার সাইট 1XBATSPORTING.COM এর বিজ্ঞাপন ও লোগো প্রচার, প্রকাশ, সম্প্রচার তথা প্রচারণার ফলে বাংলাদেশের জনগণ এবং খেলোয়াররা ব্যাপকভাবে জুয়া খেলার প্রতি প্রভাবিত হতে পারে। ফলে প্রচলিত আইন ভঙ্গের পাশাপাশি বিদেশে অর্থপাচারসহ নানা সামাজিক সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Tags: জুয়ার সাইটটি-স্পোর্টসবেটিং সাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার হূদরোগের ঝুঁকি বাড়ায়
নির্বাচিত

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে বাড়ে যে রোগের ঝুঁকি

অ্যান্ড্রয়েড থেকে বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড থেকে বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট

বিশ্বব্যাপী ইকো-সিস্টেম তৈরিতে কাজ করে যাচ্ছে অপো
নির্বাচিত

বিশ্বব্যাপী ইকো-সিস্টেম তৈরিতে কাজ করে যাচ্ছে অপো

সোশ্যাল মিডিয়ার ছবি ভুয়া কি না চেক করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

সোশ্যাল মিডিয়ার ছবি ভুয়া কি না চেক করবেন যেভাবে

পানি প্রতিরোধ ক্ষমতা নেই স্যামসাং ফোনে: এসিসিসি
নির্বাচিত

দেখুন ফোনগুলো ওয়াটারপ্রুফ নয়

সাদ্দাম-ইনানের ভেরিফায়েড পেজ বন্ধ করল মেটা
প্রযুক্তি সংবাদ

সাদ্দাম-ইনানের ভেরিফায়েড পেজ বন্ধ করল মেটা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix