Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০৩০ সালে ১৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে মেটাভার্স শিল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
২০৩০ সালে ১৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে মেটাভার্স শিল্প
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিজগতে বর্তমানে অন্যতম আলোচিত বিষয় মেটাভার্স। অগমেন্টেড বা ভার্চুয়াল রিয়েলিটিভিত্তিক প্লাটফর্মে যুক্ত হওয়ার জন্য অন্যান্য প্রযুক্তিপ্রতিষ্ঠানও কাজ করছে। সামগ্রিকভাবে ২০৩০ সাল নাগাদ মেটাভার্স শিল্পের মূল্য ১৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। এতে ফ্যাশন ও বিলাসপণ্য ৫ হাজার কোটি ডলারের বেশি অবদান রাখবে। সম্প্রতি চ্যালুব গ্রুপ পরিচালিত এক জরিপ সূত্রে তথ্য জানা গিয়েছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

বর্তমানে এ শিল্প খাতের মূল্য ৪ হাজার থেকে ৬ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলোয় মেটাভার্সের পরিধি বাড়ার সম্ভাবনা বেশি। দুবাইভিত্তিক বিলাসবহুল খুচরা প্রতিষ্ঠানটি জানায়, মূলত প্রযুক্তিপ্রেমী তরুণ অধিকবাসী, অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ ও বড় বিনিয়োগের সুবিধাযুক্ত স্টার্টআপ ইকোসিস্টেমের কারণেই এ বিস্তার ঘটবে। ওয়েব৩-এর অন্তর্গত হওয়ায় মেটাভার্স এখন পর্যন্ত ৫৫ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছে।

মেটাভার্স ও নন-ফাঞ্জিবল টোকেনের গ্রহণযোগ্যতা এখনো মাঝারি আকারে রয়েছে। জিসিসির বিলাসবহুল পণ্য ব্যবহারকারীদের মধ্যে যারা জরিপে অংশ নিয়েছে তারা এরই মধ্যে এসব সম্পদ ব্যবহার করছে বলে জানায়। অন্যদিকে ৫৭ শতাংশ জানায়, এগুলোর ব্যাপারে তারা আগ্রহী। মেটাভার্সের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্রিপ্টোকারেন্সি। এ প্লাটফর্মে লেনদেনের জন্য ভবিষ্যতে এটি ব্যবহার করা হবে। জিসিসি অঞ্চলে ক্রিপ্টোকারেন্সি গ্রহণের হার অনেক বেশি। অঞ্চলটির অধিবাসীদের ৪৮ শতাংশই এসব ডিজিটাল সম্পদ ব্যবহার করে এবং মালিকও। চ্যালুব গ্রুপের চিফ স্ট্র্যাটেজি কর্মকর্তা জেসমিনা বান্দা বলেন, মেটাভার্সের যে কৌশল সেটি বাস্তবায়নে জিসিসির কাছে যে পর্যাপ্ত উপাদান রয়েছে তার স্পষ্ট উদাহরণ এগুলো।

তিনি বলেন, অঞ্চলটিতে যে উদ্ভাবনী ইকোসিস্টেম ও নিয়ন্ত্রক কাঠামো রয়েছে সেটি মেটাভার্সের পরিধি বিস্তারে শক্তিশালী ভিত্তি তৈরি করে দেবে। পরিধি বিস্তারের এ রকম সুবিধা থাকায় মেটাভার্সে সেগুলো পরীক্ষা করা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর জন্য স্বাভাবিক।

মেটাভার্স মূলত একটি ভার্চুয়াল জগৎ, যেখানে ব্যবহারকারীরা নিজেদের অ্যাভাটার তৈরির মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এছাড়া বিভিন্ন কর্মক্ষেত্র ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পুনর্গঠনের জন্য কার্যক্রম পরিচালনায় নতুন প্রযুক্তি ব্যবহারের সুবিধা দেবে। অন্যদিকে ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের নতুন ধারণা হচ্ছে ওয়েব৩। এর মূল উপাদানের মধ্যে ব্লকচেইন, বিকেন্দ্রীকরণ, উন্মুক্ততা রয়েছে।

চলতি সপ্তাহে স্ট্র্যাটেজি অ্যান্ড উইকের এক জরিপের তথ্যানুযায়ী, ২০৩০ সাল নাগাদ মেটাভার্স জিসিসির অন্তর্ভুক্ত অঞ্চলের অর্থনীতিতে দেড় হাজার কোটি ডলার অবদান রাখবে। এর নেতৃত্বে থাকবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুটি দেশ এরই মধ্যে ওয়েব৩ প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে নীতিমালা ও ক্ষেত্র প্রণয়ন করেছে। কাতার ও বাহরাইনও এর মধ্যে রয়েছে। কুয়েত ডিজিটাল ব্যাংকের কার্যক্রম অনুমোদনে নীতিমালা প্রণয়ন করেছে। অন্যদিকে ওমান ক্রিপ্টোকারেন্সি ও ভার্চুয়াল সম্পদ পরিচালনার বিষয় অধ্যয়ন করছে।

পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির তথ্যানুযায়ী, বৈশ্বিকভাবে নতুন এ প্রযুক্তিকে ৮ থেকে ১৩ ট্রিলিয়ন ডলারের বাজার তৈরির পথ হিসেবে দেখা হচ্ছে। তবে যুগান্তকারী এ পরিবর্তনে কোম্পানিগুলো কেমন বিনিয়োগ করবে সেটি এখানে মুখ্য। বিলাসবহুল পণ্যের খুচরা বিক্রেতারা তাদের মুনাফা অর্জনের পথ তৈরিতে ওয়েব৩ ও মেটাভার্সে প্রবেশ করতে চাইছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩ কোটি ৩৮ লক্ষ দর্শক নিয়ে এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং-এ রেকর্ড গড়লো বাংলালিংকের টফি
টেলিকম

৩ কোটি ৩৮ লক্ষ দর্শক নিয়ে এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং-এ রেকর্ড গড়লো বাংলালিংকের টফি

সাফল্যের সাথে ‘সিক্সথ আনিভার্সারি ক্যাম্পেইন’ উদযাপন করছে দারাজ
ই-কমার্স

সাফল্যের সাথে ‘সিক্সথ আনিভার্সারি ক্যাম্পেইন’ উদযাপন করছে দারাজ

আজীবন ঘরে বসে কাজ করার সুবিধা পাবেন টুইটার কর্মীরা
নির্বাচিত

‘সুপার ফলো’ ফিচার আনার পরিকল্পনা টুইটারের

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করবেন যেভাবে
কিভাবে করবেন

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করবেন যেভাবে

আগামী বছর পিক্সেল ফোনের বিক্রি বাড়বে
নির্বাচিত

আগামী বছর পিক্সেল ফোনের বিক্রি বাড়বে

ছবি ভিডিও শেয়ারিংয়ে গতি বাড়াবে এআই প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ছবি ভিডিও শেয়ারিংয়ে গতি বাড়াবে এআই প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ
নির্বাচিত

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix