Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউবে ভিডিওর ভিউ বাড়াবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
Share on FacebookShare on Twitter

শখের বশে বা অনলাইনে আয়ের জন্য অনেকই চ্যানেল খোলেন ইউটিউবে। নিয়মিত ভিডিও তৈরি করে নিজের চ্যানেলে আপলোড করলেও বেশির ভাগ সময়ই ভিডিওগুলোর দর্শকসংখ্যা খুব কম হয়ে থাকে। ইউটিউব সার্চের প্রথম দিকে স্থান না পাওয়ার কারণেই মূলত অন্যরা ভিডিওটি সম্পর্কে জানতে পারেন না। ফলে কমসংখ্যক ব্যক্তি ভিডিওটি দেখেন। তবে চাইলেই বেশ কিছু কৌশল অবলম্বন করে ইউটিউবে ভিডিওর ভিউ বাড়ানো যায়। ইউটিউবের ভিউ বাড়ানোর প্রাথমিক কৌশলগুলো জেনে নেওয়া যাক—

কিওয়ার্ড
গুগলের মতো ইউটিউবে ভিডিও র৵াঙ্ক করানোর জন্য কিওয়ার্ড (তথ্য খোঁজার সবচেয়ে প্রাসঙ্গিক শব্দ) খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কিওয়ার্ড লিখেই বেশির ভাগ ব্যক্তি ইউটিউবে নিজের পছন্দের ভিডিও খোঁজ করেন। আর তাই আপনি যে বিষয়েই ভিডিও তৈরি করুন না কেন, প্রাসঙ্গিক উল্লেখযোগ্য শব্দ কিওয়ার্ড হিসেবে দিতে হবে। শুধু তা–ই নয়, কিওয়ার্ডটি অবশ্যই ভিডিওর শিরোনাম বা টাইটেলের মধ্যে রাখতে হবে। এর ফলে ইউটিউবের অ্যালগরিদম সহজেই আপনার ভিডিওর বিষয় বুঝে সার্চ ফলাফলে দেখাবে।

শিরোনাম
সার্চ তালিকার শুরুতে ভিডিও র৵াঙ্ক করানোর জন্য ভিডিওর শিরোনাম খুবই গুরুত্বপূর্ণ। আর তাই শিরোনামে ১০০ অক্ষরের মধে৵ অবশ্যই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ তথ্য লিখতে হবে। এর ফলে দর্শকেরা ভিডিওটি দেখতে আগ্রহী হবেন। শিরোনামে কখনোই ভুল বা অতিরঞ্জিত কোনো শব্দ লেখা যাবে না।

ট্যাগ
ভিডিও র৵াঙ্ক করানোর জন্য অবশ্যই ট্যাগ অপশন ব্যবহার করতে হবেন। ভিডিওটি কোন বিষয়ের ওপর তৈরি করা হয়েছে, সে বিষয়গুলোর ট্যাগ ব্যবহার করতে হবে। অনেকেই অপ্রাসঙ্গিক বিভিন্ন ট্যাব ভিডিওতে যুক্ত করেন। এতে ইউটিউবের সার্চ ইঞ্জিন ভিডিওর বিষয় বুঝতে না পারায় সুনির্দিষ্ট বিভাগে প্রদর্শন নাও করতে পারে।

বর্ণনা
ভিডিওর বর্ণনা ১০০ শব্দের মধ্যে বেশ আকর্ষণীয়ভাবে লিখতে হবে। বর্ণনার প্রথম ২৫ শব্দের মধ্যেই কিওয়ার্ডের শব্দগুলো উল্লেখ করার পাশাপাশি ভিডিওর বিষয় ভালোভাবে উপস্থাপন করতে হবে।

থাম্বনেইল
থাম্বনেইলেও ভিডিও সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য লিখতে হবে। অল্প কথায় যত বেশি আকর্ষণীয় শব্দে লিখবেন, তত বেশি দর্শক ভিডিওটি দেখতে আগ্রহী হবেন। তবে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্যযুক্ত থাম্বনেইন দিলে দর্শকেরা বিরক্ত হয়ে আপনার চ্যানেলের অন্য ভিডিও দেখতে আগ্রহী হবেন না।

ক্যাপশন যুক্ত করা
আপনি যে ভাষাতেই ভিডিও তৈরি করেন না কেন, ভিডিওতে ক্যাপশন যুক্ত করা থাকলে সেগুলো অন্য ভাষাভাষী বা শ্রবণপ্রতিবন্ধীরাও স্বচ্ছন্দে দেখতে পারবে। ফলে ভিডিওর দর্শক বৃদ্ধি পাবে। শুধু তা–ই নয়, গুগলের সার্চ ইঞ্জিন আরও বেশি দর্শকের সামনে আপনার ভিডিও দেখার জন্য তুলে ধরবে।

Tags: ইউটিউবইউটিউব চ্যানেলইউটিউব শর্টস

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহক প্রতি তরঙ্গ সেবায় তলানিতে গ্রামীণফোন; শীর্ষে টেলিটক
টেলিকম

গ্রাহক প্রতি তরঙ্গ সেবায় তলানিতে গ্রামীণফোন; শীর্ষে টেলিটক

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছাড়া পৃথিবী এক নিঃসঙ্গ স্থান
প্রযুক্তি সংবাদ

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছাড়া পৃথিবী এক নিঃসঙ্গ স্থান

প্রতিবন্ধীদের এক লাখ স্মার্ট স্পিকার দিচ্ছে গুগল
প্রযুক্তি সংবাদ

প্রতিবন্ধীদের এক লাখ স্মার্ট স্পিকার দিচ্ছে গুগল

নিজেদের তৈরি আধুনিক ড্রোন আকাশে উড়ালো লালমনিরহাটের এভিয়েশন বিশ্ববিদ্যালয়
প্রযুক্তি সংবাদ

নিজেদের তৈরি আধুনিক ড্রোন আকাশে উড়ালো লালমনিরহাটের এভিয়েশন বিশ্ববিদ্যালয়

বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি প্রফেশনালদের চাহিদা আকাশচুম্বী
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি প্রফেশনালদের চাহিদা আকাশচুম্বী

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ
বিবিধ

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!
প্রযুক্তি সংবাদ

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix