Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কিবোর্ড ছাড়াই করা যাবে টাইপিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ জানুয়ারি ২০২৩
কিবোর্ড ছাড়াই করা যাবে টাইপিং
Share on FacebookShare on Twitter

টাইপিংয়ের জন্য কিবোর্ডের ব্যবহার সর্বত্র। ব্যক্তিগত পরিসর, অফিস বা ব্যবসা ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কিবোর্ড অন্যতম অনুষঙ্গ। কিবোর্ড ছাড়া টাইপ করার বিষয়টি চলচ্চিত্রের পর্দায় দেখা গেলেও এখন তা আর অবাস্তব নয়। দক্ষিণ কোরিয়ার একদল গবেষক বিশ্বের প্রথম মেটা লার্নিং বৈদ্যুতিক স্কিন প্রযুক্তি উন্নয়ন করেছেন, যার মাধ্যমে কিবোর্ড ছাড়াই টাইপ করা যাবে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

২১ ডিসেম্বর দেশটির বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটিং অধ্যাপক জো সুং-হো, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক কো সেউং-হওয়ান ও স্ট্যানফোর্ডের রাসায়নিক প্রকৌশলের অধ্যাপক ঝেনান বাওয়ের গবেষণা দল এ উদ্ভাবনের জন্য স্প্রে অন স্মার্ট স্কিন উপায় নিয়ে হাজির হয়েছেন।

গবেষকরা হাতের ওপর বৈদ্যুতিকভাবে সংবেদনশীল তরল স্প্রে করেন। স্প্রে করার পর স্বয়ংক্রিয়ভাবে হাতে ন্যানোমিটার মোটা মেশ প্রিন্ট হয়, যা হাতের পেছন পর্যন্ত প্রসারিত হয়। হাত নাড়ানোর ফলে মেশ সংকুচিত বা প্রসারিত হয় এবং এটি বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে। একটি ব্লুটুথ মডিউলের মাধ্যমে এ সিগন্যাল রিসিভ করা হয়। এটি ফোরআর্মের শেষ দিকে মেশের সঙ্গে যুক্ত থাকে। সেখানে যে তথ্য সংরক্ষিত হয় তা এরপর কম্পিউটারে তরঙ্গের মাধ্যমে পাঠানো হয়।

গবেষকরা এরপর কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ দেয়। গবেষকরা নিশ্চিত করেছেন, নির্দিষ্ট কার্যক্রম নিয়ে পরীক্ষার পর ভার্চুয়াল স্পেসে বিভিন্ন কাজ করা যাবে। উদাহরণস্বরূপ, গবেষকরা শুধু হাত নাড়ানোর মাধ্যমে কম্পিউটারে টাইপ করতে পেরেছেন। মূলত হাতে স্প্রে করার পর একজন মানুষ কীভাবে কিবোর্ডে টাইপ করে সে বিষয়ে জ্ঞানার্জনের মাধ্যমে এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। এমনকি কোনো বস্তু হাতে ধরে রাখার মাধ্যমে আঁকাও সম্ভব হয়েছে।

গবেষকদের তথ্যানুযায়ী, নতুন পদ্ধতিতে একটি বস্তু হাতে ধরার মাধ্যমে সেটি আঁকাও সম্ভব হয়েছে। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, বর্তমানে বৈদ্যুতিক স্ক্রিন প্রযুক্তিসংবলিত যেসব ডিভাইস রয়েছে, সেগুলো আকারে অনেক বড় ও ব্যবহার কঠিন। পাশাপাশি মানবদেহের বিভিন্ন কার্যক্রম শনাক্তে এগুলো শতভাগ সফল নয়।

গবেষকরা জানান, বর্তমানে যেসব ওয়্যারেবল ডিভাইস রয়েছে সেগুলোর পরিধি বাড়ানো যাচ্ছে না। কেননা এগুলো মূলত বিভিন্ন কারণে ও উদ্দেশ্যে সংগৃহীত তথ্যের ওপর নির্ভরশীল। মন্ত্রণালয় জানায়, নতুন উদ্ভাবনের মাধ্যমে প্রতিটি কাজের জন্য তথ্য সংগ্রহের মাত্রা কমবে। পাশাপাশি শরীরের ওপর স্প্রে করার সুবিধা থাকায় ভবিষ্যতে ওয়্যারেবল ডিভাইসগুলোর ব্যবহারিক পরিধি বাড়বে।

এক বিবৃতিতে অধ্যাপক জো ও কো জানান, নতুন গবেষণাটির মাধ্যমে প্রথমবারে মতো বৈদ্যুতিক স্ক্রিন ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। এ প্রযুক্তির হার্ডওয়্যার ও সফটওয়্যার ভবিষ্যতে মেটাভার্স, অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটি, রিমোট ট্রিটমেন্ট ও রোবট ইঞ্জিনিয়ারিংয়ের উন্নয়নে সহায়তা করবে। নেচার ইলেকট্রনিকস নামের একটি মাসিক অনলাইন পিয়ার রিভিউ জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমারদের জন্য আসছে লিকুইড কুলিং ফিচারের ফোন
নির্বাচিত

গেমারদের জন্য আসছে লিকুইড কুলিং ফিচারের ফোন

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট অন্তর্বর্তী সরকার- আইসিটি সচিব
টেলিকম

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট অন্তর্বর্তী সরকার- আইসিটি সচিব

অ্যামাজনে চাকরি পেলেন নীলফামারীর গৌরব
ই-কমার্স

অ্যামাজনে চাকরি পেলেন নীলফামারীর গৌরব

অফিশিয়াল সাপোর্ট বন্ধ করছে ব্ল্যাকবেরি
প্রযুক্তি বাজার

অফিশিয়াল সাপোর্ট বন্ধ করছে ব্ল্যাকবেরি

মেড ইন বাংলাদেশ উইক ২০২২- এর কোয়ালিটি পার্টনার ইন্টারটেক
প্রযুক্তি সংবাদ

মেড ইন বাংলাদেশ উইক ২০২২- এর কোয়ালিটি পার্টনার ইন্টারটেক

কেউ কি হ্যাক করল আপনার গুগল অ্যাকাউন্ট
প্রযুক্তি সংবাদ

গুগলের বিরুদ্ধে অভিযোগ রাশিয়ার

Load More

ট্রেন্ডিং টপিক

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল
বিবিধ

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

কোয়ালকমের পিছুটান: জিডিসি ২০২৬-এ থাকছে না স্ন্যাপড্রাগন জি সিরিজের কোনো আপডেট!
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমের পিছুটান: জিডিসি ২০২৬-এ থাকছে না স্ন্যাপড্রাগন জি সিরিজের কোনো আপডেট!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix