Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকিয়া ফোনের উত্থান-পতনের কাহিনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
নকিয়া ফোনের উত্থান-পতনের কাহিনি
Share on FacebookShare on Twitter

এক সময় ফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল ফিনল্যান্ডের নকিয়ার। তখনও স্মার্টফোনের যুগ শুরু হয়নি। নকিয়া কিপ্যাডযুক্ত সিমব্রিয়ান অপারেটিং সিস্টেমের ফিচার ফোন দিয়ে বাজার দখল করে রেখেছিল। কিন্তু অ্যানড্রয়েডের যুগ শুরু হলে বাজার হারাতে শুরু করে প্রতিষ্ঠানটি। তখন নকিয়া কিনে নেয় মাইক্রোসফট। বাজারে আসছে মাইক্রোসফটের মোড়কে নকিয়ার স্মার্টফোন।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ওই ফোন ক্রেতারা তেমন একটা গ্রহণ করেনি। ফলে আবারও মুখ থুবড়ে পরে নকিয়া। নকিয়ার হাতবদল হয়। এখন এইচএমডি গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান এই ফোনের উৎপাদন, বাজারজাত ও বিক্রি করছে। প্রতিষ্ঠানটি চাইছে ফিচার ফোন দিয়ে হারানো বাজার ফেরাতে। আর তাইতো একের পর এক ফিচার ফোন আনছে।

অনেকেরই জীবনের প্রথম মোবাইল ফোন ছিল নকিয়া। তখন হয়তো সবে সবে কলেজে ঢুকেছেন কিংবা পা দিয়েছেন চাকরিক্ষেত্রে। আশপাশের জিনিসপত্র তখনও এত স্মার্ট হয়নি। সে সময় মোবাইলের বাজার একচেটিয়া দখলে রেখেছিল ফিনল্যান্ডের এই সংস্থাটি।

মনোফোনিক রিংটোন, সাদা কালো স্ক্রিন থেকে ক্রমে অল্প অল্প বুদ্ধিমান হচ্ছিল সে সময়ের মোবাইল ফোন। কালার স্ক্রিন থেকে পলিফোনিক রিংটোন, টি-৯ পেরিয়ে ক্রমে মোবাইলে যুক্ত হল ক্যামেরা থেকে কোয়ার্টি কি বোর্ড। ক্রমশ আরও স্মার্ট হতে লাগল সময়।

অ্যানড্রয়েডের হাত ধরে স্মার্টফোন-ভুবনে পা রাখল বিশ্ব। ততদিনে বাজারের দখল নিতে শুরু করল একাধিক চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা। স্যামসাং এবং আইফোনের দাপটে ক্রমে ছিটকে গেল নকিয়া।

উইন্ডোজের হাত ধরে স্মার্ট হলো নকিয়া

২০০৭ সালে মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে ৪৯.৪ শতাংশ বাজার দখল করে রেখেছিল নকিয়া। ২০১৩ সালে তা নেমে এল ৩ শতাংশে। এ সময় বাজার ধরতে অন্য নীতি নিল মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। বাকি সংস্থাগুলো যখন অ্যানড্রয়েডের পেছনে দৌঁড়চ্ছে, নকিয়া তখন ধরল মাইক্রোসফটের এর হাত।

nokiaলুমিয়া ব্র্যান্ডের আওতায় একের পর উইন্ডোজ অপারেটিং সিস্টেম যুক্ত মোবাইল বাজারে আনতে শুরু করল সংস্থাটি। দিব্যি জনপ্রিয়তাও পেতে শুরু করেছিল তারা। চড়া রং, উজ্জ্বল ডিসপ্লে, উন্নত মানের ক্যামেরা আর তার সঙ্গে সুপার স্মুত সফটওয়ার এক্সপিরিয়েন্স। ফের নকিয়া ব্যবহার বাড়ছিল।

​সাম্রাজ্যের পতন
তবে সেই সংখ্যাটা বাজারে টিকে থাকার জন্য যথেষ্ট ছিল না। স্টিভ জোবসের হাত ধরে যখন প্রথমবার আত্মপ্রকাশ করল আইফোন। সেসময় ৫১.০৬ বিলিয়ন ইউরোর ব্যবসা নকিয়ার। আর সেই বিপুল সাম্রাজ্যে ধ্বস নামতে বেশি সময় লাগল না। ক্রমশ নামতে নামতে ১১.৭৬ বিলিয়ন ইউরোতে এসে ঠেকেছিল নকিয়া।

শেষপর্যন্ত মাইক্রোসফটের কাছে ৭ বিলিয়ন ডলারে স্মার্টফোনের ব্যবসাই বিক্রি করে দিতে বাধ্য হয় নকিয়া।

উত্থান ফিনিক্সের
২০১৬ নাগাদ ফিনল্যান্ডের একটি মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল ঘোষণা করে, নকিয়াকে ফের বাজারে ফেরত আনতে চলেছে। আর সেই এইচএমডি গ্লোবালের হাত ধরেই ফের বাজারে ফিরল নকিয়া নস্টালজিয়া। আর উইন্ডোজ নয়। এবার অ্যানড্রয়েড ফোন বিক্রি শুরু করল প্রতিষ্ঠানটি।

পরিসংখ্যান বলছে, ২০২১ সালের শেষ পর্যন্ত প্রায় ২০ বিলিয়ন ইউরোর আশেপাশে বিক্রি করেছে এইচএমডি গ্লোবালের আওতায় নকিয়া। তবে এত এত স্মার্টফোনের দুনিয়ায় ফের বাজার ধরা এতটাও সহজ ছিল না তাদের পক্ষে।

দেরিতে হলেও শেষপর্যন্ত এই বিশাল মোবাইল মার্কেটে শেষপর্যন্ত নিজেদের ইউনিক সেলিং পয়েন্টটি খুঁজে পেয়েছে নকিয়া। তাই অ্যানড্রয়েডের পাশাপশি বেসিক ফিচার ফোন তৈরির দিকে ফের ঝুঁকেছে প্রতিষ্ঠানটি। যা একদিন তাদের পৌঁছে দিয়েছিল সাফল্যের শীর্ষে। আসলে প্রযুক্তির সঙ্গেই আসে প্রযুক্তির যন্ত্রণাও।

অ্যানড্রয়েড স্মার্টফোনের দৌলতে যেমন বিশ্বের দরজা খুলে গিয়েছে ইউজারদের সামনে, তেমনই বেড়েছে ডেটা-নিরাপত্তা নিয়ে প্রশ্নও। এদিকে নেটব্যাংকিংয়ের যুগে মোবাইল নম্বরের সঙ্গে ব্যাংকের সংযুক্তিকরণও বাধ্যতামূলক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সাইবার জালিয়াতির ঝুঁকি এড়াতে ব্যাংকের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটি বেসিক ফোন থেকে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বহু সাইবার বিশেষজ্ঞই। ফলে স্বাভাবিক ভাবেই বাড়ছে বেসিক ফোনের চাহিদা। কেউ সুরক্ষার খাতিরে, কেউ বা শুধুই নস্টালজিয়ায় ডুব দিতে ঝুঁকছেন বেসিক মোবাইল সেটের দিকে।

​ফিচার ফোনের বাদশা

আজকের সময়ে দাঁড়িয়ে ভারতে স্মার্টফোনের তুলনায় অনেক বেশি ফিচার ফোন বিক্রি করছে নকিয়া। তাদের অফিশিয়াল ওয়েবসাইটে অন্তত ১৬টি ফিচার ফোনের অপশন রয়েছে। যার মধ্যে রয়েছে ৩৩১০ এবং ৬৩১০ জনপ্রিয় মডেল।

নকিয়ার অফিশিয়াল ক্যাটালগে স্মার্টফোনের সংখ্যা মাত্র ৮টি।

তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাজারভর্তি অ্যানড্রয়েড স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাথা তুলে দাঁড়াতে ভাবনাচিন্তা করেই ফিচারফোন বিক্রির স্ট্র্যাটেজি নিয়েছে নকিয়া। আর সেখানে ভালোই ব্যবসা করছে প্রাচীন এই প্রতিষ্ঠানটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বর্ষসেরা সিওও খন্দকার তাসফিন আলম
ই-কমার্স

বর্ষসেরা সিওও খন্দকার তাসফিন আলম

টেকনাফ-উখিয়ায় অনির্দিষ্টকালের জন্য থ্রিজি ও ফোরজি বন্ধ
নির্বাচিত

টেকনাফ-উখিয়ায় অনির্দিষ্টকালের জন্য থ্রিজি ও ফোরজি বন্ধ

অরেঞ্জ ক্লাব মেম্বারদের বিশেষ সুবিধা প্রদানে বাংলালিংক ও সহজের অংশীদারিত্ব
টেলিকম

অরেঞ্জ ক্লাব মেম্বারদের বিশেষ সুবিধা প্রদানে বাংলালিংক ও সহজের অংশীদারিত্ব

দুই দিনে ১২ ঘণ্টা বন্ধ থাকবে ইউসিবি’র অনলাইন লেনদেন
অর্থ ও বাণিজ্য

দুই দিনে ১২ ঘণ্টা বন্ধ থাকবে ইউসিবি’র অনলাইন লেনদেন

বিশ্বের প্রথম মোটরসাইকেল সম্পর্কে এই ১৫টি  তথ্য
অটোমোবাইল

বিশ্বের প্রথম মোটরসাইকেল সম্পর্কে এই ১৫টি তথ্য

ইমো’র “ম্যাসেঞ্জার ফর বিজনেস” ফিচার চালু
প্রযুক্তি সংবাদ

ইমো’র “ম্যাসেঞ্জার ফর বিজনেস” ফিচার চালু

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix