Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মতিঝিল থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু, বন্ধ হচ্ছে টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩
মতিঝিল থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু, বন্ধ হচ্ছে টাকার লেনদেন
Share on FacebookShare on Twitter

নগদ কোনো লেনদেন নয়, আর্থিক সব লেনদেন হবে ব্যাংকের অ্যাপ দিয়ে। পণ্যও কেনা যাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপের মাধ্যমে।‘সর্বজনীন পরিশোধ সেবায় নিশ্চিত হবে স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ প্রচারণা।

বুধবার (১৮ জানুয়ারি) মতিঝিল থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে মতিঝিল এলাকায় চা–দোকান, মুদিদোকান, হোটেল, মুচিসহ ভাসমান বিক্রেতাদের কিউআর কোড সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সেবা বিল পরিশোধ করতে পারবেন।

ক্যাশলেস উদ্যোগের উক্তারা বলছেন, আমরা বিশ্বাস করি, মাইক্রো-মার্চেন্টদের (ক্ষুদ্র ব্যবসায়ীদের) জন্য সহজ, নিরাপদ ও সমন্বিত পেমেন্ট সুবিধা প্রদানের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠবে। এরই অংশ হিসেবে প্রথমে মতিঝিলে এ ধরনের সেবা চালু করা হয়েছে। ধীরে ধীরে দেশজুড়ে এ ধরনের সুবিধা চালু করা হবে।

বাংলা কিউআর কোড-ভিত্তিক লেনদেনকে উৎসাহিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের সমন্বয় করছে বাংলাদেশ ব্যাংক। উদ্যোগটির সঙ্গে আছে বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইনান্সিয়াল সার্বিস (এমএফএস) ও কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান। ডাচ–বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দি সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক ও ওয়ান ব্যাংক এ উদ্যোগের সঙ্গে যুক্ত আছে। বিকাশ, এমক্যাশ, রকেট ও কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড, ভিসা ও অ্যামেক্স এ সেবায় যুক্ত রয়েছে।

‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় শ্রমনির্ভর অতিক্ষুদ্র ভাসমান উদ্যোক্তা (চা বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা), বিভিন্ন প্রান্তিক পেশায় (মুচি, নাপিত, হকার) নিয়োজিত সেবা প্রদানকারীদের বিল গ্রহণ পদ্ধতিকে ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক করার উদ্দেশ্যে ব্যক্তিক রিটেইল হিসাব খোলা হচ্ছে। এ হিসাবের অধীন যেসব ব্যবসায়ী, তাদের ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করবেন, তারা মাইক্রো-মার্চেন্ট হিসেবে গণ্য হচ্ছেন।

উদ্যোক্তারা বলছেন, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে আনতে সর্বজনীন বাংলা কিউআর, হোয়াইট লেবেল কিউআর চালুসহ বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছে। ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগটি সে প্রেক্ষাপটে আরও একটি মাইলফলক, এর মাধ্যমে আমরা লক্ষ্য অর্জন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক দেশ এক রেট: শহরে আছে গ্রামে নেই
টেলিকম

এক দেশ এক রেট: শহরে আছে গ্রামে নেই

টফি অ্যাপে আইএল টি২০ লিগ ফ্রি দেখার সুযোগ
প্রযুক্তি সংবাদ

টফি অ্যাপে আইএল টি২০ লিগ ফ্রি দেখার সুযোগ

রবিক্যাশ’র মাধ্যমে পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা
প্রযুক্তি সংবাদ

রবিক্যাশ’র মাধ্যমে পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, টেলিযোগাযোগ ব্যাহত
প্রযুক্তি সংবাদ

ফেনীতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিনামূল্যে ডিজেল দিতে বিটিআরসিকে নির্দেশনা

পুরাতন আইফোন কেনার সময় যে বিষয় গুলো দেখে নিতে হবে!
নির্বাচিত

হ্যাকারের কবলে অ্যাপল, আইফোন আপডেটের পরামর্শ

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?
নির্বাচিত

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর
সোশ্যাল মিডিয়া

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix