Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাবি শিক্ষার্থীদের উদ্ভাবন, বাংলায় কথা বলা রোবট ‘লি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 April 2019
শাবি শিক্ষার্থীদের উদ্ভাবন, বাংলায় কথা বলা রোবট ‘লি’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সর্বপ্রথম কৃত্রিম পায়ে হাটা-চলা ক্ষমতা সম্পন্ন ও বাংলাভাষী হিউম্যানিয়েড রোবট ‘রোবট-লি’ উদ্ভাবন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল তরুণ উদ্ভাবক। ৫ সদস্য বিশিষ্ট ‘ফ্রাইডে ল্যাব’ নামক একদল স্বপ্ন বাজ তরুণ চলাচলের ক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবট তৈরি করে।

গত ২০ এপ্রিল ঘরোয়াভাবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপস্থিতিতে উদ্বোধন করা হলেও সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে লি উদ্ভাবনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

লি দেখতে অনেকটা মানুষের মতো। শুধু দেখতেই নয়, সে মানুষের মত দুই পায়ে হাঁটতে পারে, বাংলা ভাষা বুঝতে পারে, বাংলায় কথা বলতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। এমনকি মানুষের চেহারা মনে রাখতে পারে। লি মানুষের সঙ্গে করমর্দন করে, স্যালুট দেয় এবং নাচতেও পারে। এছাড়াও তার চোখ, চোখের পাতা এবং ঠোঁট দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে পারে। লিয়ের উচ্চতা ৪ ফুট ১” ইঞ্চি এবং ওজন ৩০ কেজি।

শাবি শিক্ষার্থীদের লি রোবট তৈরির দলের নাম ফ্রাইডে ল্যাব। এ ল্যাবের দলের দলনেতা ও প্রোগ্রামারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সাবেক ছাত্র এবং নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নওশাদ সজীব।

নকশাকারের দায়িত্বে ছিলেন স্থাপত্য বিভাগে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মেহেদী হাসান, ইলেক্ট্রনিপের দায়িত্বে ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিপ ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র সাইফুল ইসলাম, মেকানিক্যালের দায়িত্বে ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ সামিউল হাসান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বে ছিলেন একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী জিনিয়া সুলতানা জ্যোতি।

ফ্রাইডে ল্যাব দলনেতা নওশাদ সজীব জানান, আইসিটি ডিভিশনের ইনভেশন ফান্ডের ১০ লাখ টাকা ব্যয়ে রোবটটি তৈরি করতে সময় লেগেছে ৩ বছর। এই দলের প্রধান উপদেষ্টা ছিলেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ দলের ৫জন সদস্য ছাড়াও গত ৩ বছরে এ রোবট তৈরিতে আরও অনেকেই কাজ করেছে। তারা হলেন সাজিদ, শান্ত, খাইরুল, শোভন, সোহান, জান্নাতসহ আরও অনেকে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে রোবটকে মানুষের বাসা বাড়ি এবং অফিসের বিভিন্ন কাজে দেখা যাবে। বর্তমান ডিজিটাল বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তার গতিকে আরও বেগবান করতে এবং বাংলাদেশ যে বিশ্বের সঙ্গে প্রযুক্তিতে অবদান রাখতে পারে সেই লক্ষ্য নিয়েই আমাদের এ রোবটটি তৈরি। আমরা বাংলাদেশে বসেই বাইরের বিশ্বের মত রোবট তৈরি করতে পারি।

সোমবার পরিচিতি পর্বে জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতার অনুকরণে লি জানায়, ‘আমি লি। /আবার আসিয়াছি ফিরে/রোবট হয়ে এই বাংলায়।’ লি আরও বলেছে, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চায়।

রোবট লি এর অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ওপেন সোর্স উবুন্টু অপারেটিং সিস্টেম ভার্সন ১৮.৪। এতে মিডলওয়্যার হিসেবে রয়েছে জনপ্রিয় রোবট অপারেটিং সিস্টেম রস (জঙঝ) জাভা এবং পাইথন প্রোগ্রামিং ভাষায় রোবটের কন্ট্রোল মোশনসহ যাবতীয় সফটওয়ার তৈরি করা হয়েছে।

রোবটটি তৈরিতে ৮জিবি র‌্যামের কোর আই ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৩টি মোটর কন্ট্রোলার এবং একটি মাইক্রো-কন্ট্রোলার রয়েছে। একটি অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে এতে। রোবটটি মোট ডিগ্রি অফ ফ্রিডম ৩৬ এবং ৩৬টি মোটর রয়েছে এতে। লি এর চেহারাসহ বেশ কিছু যন্ত্রাংশ থ্রিডি প্রিন্টারে তৈরি করেছে শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উদ্ভাবনরোবট-লিশাবিশিক্ষার্থী

এই বিভাগ থেকে আরও পড়ুন

হঠাৎ ফেসবুকে ফলোয়ারের সংখ্যা কমছে কেন?
নির্বাচিত

হঠাৎ ফেসবুকে ফলোয়ারের সংখ্যা কমছে কেন?

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে
নির্বাচিত

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

নেটফ্লিক্সে টিকটক!
নির্বাচিত

নেটফ্লিক্সে টিকটক!

৮ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের আসছে নকিয়া ৮.৩ ৫জি
নির্বাচিত

৮ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের আসছে নকিয়া ৮.৩ ৫জি

বাজেট ফ্রেন্ডলি গেমিং মাউস নিয়ে এল র‍্যাপো
প্রযুক্তি সংবাদ

বাজেট ফ্রেন্ডলি গেমিং মাউস নিয়ে এল র‍্যাপো

স্যামসাংয়ের যেসব ফোন অ্যানড্রয়েড ১৪ আপডেট পাবে
নির্বাচিত

স্যামসাংয়ের যেসব ফোন অ্যানড্রয়েড ১৪ আপডেট পাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 April 2019

শাবি শিক্ষার্থীদের উদ্ভাবন, বাংলায় কথা বলা রোবট 'লি'

Techzoom.TV |
TechzoomTV