Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমির এই ফোন সূর্যের আলোয় রঙ বদলাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 10 February 2023
শাওমির এই ফোন সূর্যের আলোয় রঙ বদলাবে
Share on FacebookShare on Twitter

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি দুর্দান্ত ফিচারের স্মার্টফোন আনল। লিমিটেড এডিশনের এই ফোনের মডেল শাওমি সিভি টু হ্যালো কিটি। এই ফোন সূর্যের আলোতে রঙ বদলাবে। এজন্য ফোনের পেছনে একটি ফটোক্রোমিক রিয়ার প্যানেল দেওয়া হয়েছে, যা সূর্যের আলোয় এর রঙ পরিবর্তন করে। যখনই সূর্যের আলো ফোনের পিছনের প্যানেলে পড়বে, এটির রঙ পরিবর্তন হবে।

শাওমি এই ফোনের পেছনের প্যানেলকে আরও কাস্টমাইজ করার জন্য হ্যালো কিটির প্রিন্ট রেখেছে। এই ফোনের লুক আপনার নজর কাড়তে বাধ্য।

লিমিটেড এডিশনের এই ফোন পাওয়া যাবে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রমে। ফোনটির দাম ২৭৯৯ ইয়েন।শাওমির আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রি-বুক দিয়ে হ্যান্ডসেটটি কেনা যাবে।

ফোনটি হ্যালো কিটি প্রিন্ট ডুডলসহ এসেছে। ফলে এটি একটি ভিন্ন চেহারা দেয়। ডুডল বা অবতারগুলো সাধারণত ধূসর রঙের হয় কিন্তু সূর্যালোকের সংস্পর্শে এলে লাল হয়ে যায়। স্মার্টফোনটি একটি অনন্য প্যাকেজিং বাক্সে আসে যার উপর একটি ডুডল বা হ্যালো কিটি অবতার মুদ্রিত হয়। হ্যালো কিটি ভাইব দেওয়ার জন্য ফোনের ইউআই-এর ভেতরে থিমেও পরিবর্তন হতে পারে।

ডিভাইসটিতে ৬.৫৫ ইঞ্চির ওলিড হাইপারবোলিক ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফুল এইচডি রেজুলেশন মিলবে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ।

ফোনটিতে একটি বেসপোক স্টেইনলেস স্টিল ভিসি ফ্লুইড কুলিং চেম্বার দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে।

ব্যাকআপের জন্য ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। যা চার্জ দেওয়ার জন্য ৬৭ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।

ছবি তোলার জন্য শাওমি এই ফোনে ৩২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ১০০ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেলসহ ৩২ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বমানের হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের ভবিষ্যত তৈরি করেছে ওয়ালটন: ভারপ্রাপ্ত জার্মান রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

বিশ্বমানের হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের ভবিষ্যত তৈরি করেছে ওয়ালটন: ভারপ্রাপ্ত জার্মান রাষ্ট্রদূত

রবি ও বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের কৌশলগত চুক্তি সই
প্রযুক্তি সংবাদ

রবি ও বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের কৌশলগত চুক্তি সই

রাইডারদের জন্য প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ফুডপ্যান্ডার
প্রযুক্তি সংবাদ

রাইডারদের জন্য প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ফুডপ্যান্ডার

১২৫ সিসির নতুন বাইক আনল ইয়ামাহা
অটোমোবাইল

৫টি বাইকের লিস্ট যা কম তেলে অনেক বেশি চলে

বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
প্রযুক্তি সংবাদ

দুবাইয়ে হুন্ডির নাম ‘বিকাশ’

দেশে মটোরোলা এজ২০ ফিউশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নির্বাচিত

দেশে মটোরোলা এজ২০ ফিউশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি
নির্বাচিত

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

এবার পার্কিং বাজারে উবার
প্রযুক্তি সংবাদ

এবার পার্কিং বাজারে উবার

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
অর্থ ও বাণিজ্য

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ থেকে...

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

রেডম্যাজিক ১২ প্রো গেমিং স্মার্টফোনের পেছনের ডিজাইন, ক্যামেরা ও আরজিবি লাইটিং

রেডম্যাজিক ১২ প্রো রিভিউ: ডিজাইন ও বিল্ডে কী পরিবর্তন এলো

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2023

শাওমির এই ফোন সূর্যের আলোয় রঙ বদলাবে

Techzoom.TV |
TechzoomTV