Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্যালাক্সি ফোনে ছবি তুলতে নানা সুবিধা দেয় যে অ্যাপটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
স্যামসাং বাজারে আনল তাদের নতুন হায়ারমিড রেঞ্জ ডিভাইস
Share on FacebookShare on Twitter

গ্যালাক্সি সিরিজের বিভিন্ন ডিভাইস উন্মোচনের পর থেকেই ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ক্যামেরা কাস্টমাইজ করার বেশ কিছু সুবিধা দিয়ে আসছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। আজ রয়েছে তেমনি একটি অ্যাপের কথা।

ব্যবহারকারীকে গোটা ক্যামেরার নিয়ন্ত্রণ দিতে ডিভাইসের ক্যামেরা সেটিংয়ে বেশ কিছু সুবিধা দিয়ে রেখেছে স্যামসাং।

‘ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট’ নামের অ্যাপটি ব্যবহারের জন্য ব্যবহারকারীর ডিভাইসে স্যামসাংয়ের ‘ওয়ান ইউআই ৫.১’ সংস্করণের অপারেটিং সিস্টেম থাকার বাধ্যবাধকতা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

এই অ্যাপ চালানো যাবে, এমন ডিভাইসগুলোর মধ্যে আছে:

স্যামসাং গ্যালাক্সি এস২০/ এস২১/ এস২২ / এস২৩ সিরিজ

স্যামসাং গ্যালাক্সি নোট ২০

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩/ জি ফ্লিপ ৪

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ২/ জি ফোল্ড ৩/ জি ফোল্ড ৪

ব্যবহারকারীকে এই সুবিধা পেতে হলে প্রথমেই গ্যালাক্সি স্টোর থেকে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে।

অ্যাপটি ডাউনলোড হলে, নিজের ক্যামেরা অ্যাপে প্রবেশের পর ব্যবহারকারী বিভিন্ন নতুন ধরনের অপশন খুঁজে পাবেন। পরবর্তীতে, তাকে স্ক্রিনের ওপর বামপাশে থাকা সেটিংয়ে গিয়ে নীচের দিকে স্ক্রল করে ক্যামেরা অ্যাসিন্ট্যান্ট নামের অপশনে চাপ দিতে হবে।

এতে তিনি কী ধরনের সুবিধা পাবেন, তার তালিকায় রয়েছে-

অটো এইচডিআর: এই সেটিং বন্ধ করলে (ডিফল্ট হিসেবেই থাকে) বিভিন্ন উচ্চ রেজুলিউশনের ছবিতে স্যামসাংয়ের ‘জোর করে বানানো’ এইচডিআর ইফেক্ট থেকে মুক্তি মিলবে। তবে, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট মেনুতে গিয়ে ফের যোগ করা ছাড়া ছবিতে এই ইফেক্ট ফেরত আনার কোনো উপায় নেই।

পিকচার সফটেনিং: ‘অফ’ (ডিফল্ট), ‘মিডিয়াম’ ও ‘হাই’ অপশনগুলো থেকে বাছাই করে দেখে নিন কোন ইফেক্ট আপনার পছন্দ।

অটো লেন্স সুইচিং: ক্যামেরার স্বয়ংক্রিয় উপায়ে লেন্স অদলবদলের ব্যবস্থা ঠেকাতে এটি বন্ধ করুন (ডিফল্ট হিসেবেই চালু থাকে)। উদাহরণ হিসাবে ধরা যায়, তুলনামূলক কম আলোতে মূল ক্যামেরায় ‘সুইচ’ করে টেলিফটো লেন্সের বদলে ডিজিটাল জুমের ব্যবহার।

কুইক ট্যাপ শাটার: এটি ডিফল্ট হিসেবেই বন্ধ থাকে; এটি চালু করলে ব্যবহারকারীর আঙ্গুল শাটার বাটনে স্পর্শের সঙ্গেসঙ্গেই ক্যামেরা ছবি তোলে। ডিফল্ট হিসাবে এটি ব্যবহারকারী আঙ্গুল সরানোর পর ছবি তুলে থাকে। আর চূড়ান্ত ছবি তৈরির বেলায় তুলনামূলক কম ফ্রেইম ব্যবহার করে এটি। এর ফলে, ছবির মানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ক্যাপচার স্পিড: এখানে ব্যবহারকারী তুলনামূলক বেশি ‘শাটার’ সংশ্লিষ্ট অপশন পাবেন। স্বাভাবিক উপায়ে শাটার চালানোর বদলে, ব্যবহারকারী এখানে তিনটি সেটিং পাবেন। এগুলো হলো ‘প্রায়োরিটাইজ কোয়ালিটি’, ‘ব্যালেন্স স্পিড অ্যান্ড কোয়ালিটি’ ও ‘প্রায়োরিটাইজ স্পিড’।

ভিডিও রেকর্ডিং ইন ফটো মোড: এটি বন্ধ করলে ‘স্টিল ফটো’ মোডে দীর্ঘ সময় শাটার চেপে ধরে রাখলেও ভিডিও রেকর্ড হবে না।

টাইমার মাল্টি ফটো অপশনস: ডিফল্ট হিসাবে টাইমার মোডে ক্যামেরা কেবল একটি ছবি তোলে। এখানে সাতটি পর্যন্ত ছবি তোলা যাবে আর ছবি তোলার মধ্যে এটি বিরতি নেবে এক থেকে তিন সেকেন্ড।

ক্যামেরা টাইমআউট: এর মাধ্যমে ক্যামেরা নিষ্ক্রিয় থাকাকালীন সময়ে স্বয়ংক্রিয় উপায়ে এটি বন্ধের জন্য নির্দিষ্ট সময় কমানো বা বাড়ানো যাবে। ডিফল্ট হিসাবে, এতে দুই মিনিট নির্ধারণ করা থাকে। ব্যবহারকারী চাইলে এটি বদলে সর্বনিম্ন এক মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিটে নিতে পারবেন।

ডিম স্ক্রিন হোয়াইল রেকর্ডিং: ভিডিও ক্লিপ রেকর্ডের সময় কোনো ইনপুট না থাকলে, ব্যাটারি খরচ বাঁচাতে এটি স্বয়ংক্রিয়ভাবেই স্ক্রিনের আলো কমিয়ে দেয়। ডিফল্ট হিসেবে এটি বন্ধ থাকলেও ব্যবহারকারী ১০ মিনিট পর্যন্ত এই সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।

ক্লিন প্রিভিউ অন এইচডিএমআই ডিসপ্লে: এটি চালু করলে (ডিফল্ট হিসাবেই বন্ধ) এইচডিএমআই পোর্টের মাধ্যমে অন্য কোনো ডিসপ্লে’তে বিভিন্ন বাটন ও সেটিং অপশন ছাড়াই ছবির ক্যামেরা প্রিভিউ দেখা যাবে।

Tags: স্যামসাং গ্যালাক্সি এস২০

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী ই-মেইল ব্যবহার করছে প্রায় ৪৫০ কোটি মানুষ
নির্বাচিত

বিশ্বব্যাপী ই-মেইল ব্যবহার করছে প্রায় ৪৫০ কোটি মানুষ

বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রমের ওয়ালটন ফোনের প্রি-বুকে ছাড়
ছাড় ও অফার

বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রমের ওয়ালটন ফোনের প্রি-বুকে ছাড়

আইটি পণ্য রপ্তানির পরবর্তী গন্তব্য এস্তোনিয়া: প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

আইটি পণ্য রপ্তানির পরবর্তী গন্তব্য এস্তোনিয়া: প্রতিমন্ত্রী পলক

ফিরলো পার্লার সাইট, অ্যাপ এখনও স্টোরের বাইরে
প্রযুক্তি সংবাদ

ফিরলো পার্লার সাইট, অ্যাপ এখনও স্টোরের বাইরে

অ্যাপিকটা বিজয়ীদের সংবর্ধনা দিল বেসিস
প্রযুক্তি সংবাদ

অ্যাপিকটা বিজয়ীদের সংবর্ধনা দিল বেসিস

এআই’র শক্তিতে গুগলকে চ্যালেঞ্জ জানাচ্ছে পারপ্লেক্সিটি!
প্রযুক্তি সংবাদ

এআই’র শক্তিতে গুগলকে চ্যালেঞ্জ জানাচ্ছে পারপ্লেক্সিটি!

Load More

ট্রেন্ডিং টপিক

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ
বিবিধ

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix