Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনেই সঙ্গীকে ‘বাস্তব’ চুমু চীনা ডিভাইসে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
অনলাইনেই সঙ্গীকে ‘বাস্তব’ চুমু চীনা ডিভাইসে
Share on FacebookShare on Twitter

নিজের কাছ থেকে অনেক দূরে থাকা প্রিয়জনকে চুমু পাঠাতে চান? উষ্ণ আর নড়াচড়া করতে পারে এমন সিলিকন ঠোঁটযুক্ত এক অদ্ভুত চীনা ডিভাইস সেই সমস্যার সমাধান দিচ্ছে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিভাইসটির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যেখানে দূরে থাকা দম্পতি বা প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ‘বাস্তব’ শারীরিক ঘণিষ্ঠতা, অর্থাৎ চুম্বনের ‘বাস্তব অনুভূতি’ নেওয়ার উপায় হিসেবে দেখানো হচ্ছে এ যন্ত্রকে।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মিশ্র প্রতিক্রিয়া এসেছে বলে সিএনএন জানিয়েছে।

ডিভাইসটিতে প্রেসার সেন্সর ও সিলিকন ঠোঁট নাড়াতে পারে এমন যন্ত্র রয়েছে। ফলে সেটি ব্যবহারকারী ঠোঁটের চাপ, নড়াচড়া ও তাপমাত্রা অনুযায়ী ‘বাস্তবিক চুম্বনের’ অনুভূতি তৈরি করতে পারে। চুম্বনের সঙ্গে এটি ব্যবহারকারীর শব্দও অনুকরণ করতে পারে।

সামাজিক যোগযোগ মাধ্যমে ডিভাইসটি নিয়ে কেউ কেউ রসিকতা করলেও, অনেকে একে ‘অশ্লীল’ বলেছেন। অপ্রাপ্তবয়স্করাও এটি কিনতে ও ব্যবহার করতে উৎসাহ পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

চীনা সামাজিক যোগাযোহের প্লাটফর্ম উইবুতে একজন লিখেছেন, “কেন এই যন্ত্র, আমি একেবারে হতবাক।”

ওই প্লাটফর্মে ডিভাইসটি সম্পর্কে বেশকিছু হ্যাশট্যাগ গত সপ্তাহে কয়েক মিলিয়ন ভিউ পেয়েছে।

সিএনএন জানিয়েছে, কারো সঙ্গে চুম্বনে প্রথমে ব্যবহারকারীকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ডিভাইসটিকে মোবাইলের চার্জিং পোর্টের সঙ্গে সংযুক্ত করতে হবে। এর পর অপরপ্রান্তের সঙ্গীর সঙ্গে অ্যাপে যুক্ত হলে উভয়ে ভিডিও কল করতে পারবে এবং চুম্বন আদান-প্রদান করতে পারবে।

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, এই উদ্ভাবনের পেটেন্ট বা সত্ত্ব নিয়েছে চাংঝো ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি।

ডিভাইসটির প্রধান উদ্ভাবক জিয়াং ঝংলি জানান, তিনি আর তার বিশ্ববিদ্যালয়ের বান্ধবী ছিলেন অনেক দূরে। সেসময় তারা ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ করতেন। তখনেই তার এমন একটি ডিভাইস তৈরির ভাবনা আসে।

জিয়াং জানান, ২০১৯ সালে তিনি এই ডিভাইসটির জন্য পেটেন্টের আবেদন করেছিলেন, কিন্তু ২০২৩ সালে সেই পেটেন্টের মেয়াদ শেষ হয়ে যায়। এখন অন্য কেউ ডিভাইসটি পরিবর্ধন এবং ডিজাইনকে আরও সমৃদ্ধ করতে পারবে বলে আশা প্রকাশ করে তিনি।

‘কিসিঞ্জার’ নামে একই রকমের একটি ডিভাইস ২০১৬ সালে উদ্ভাবন করেছিল মালয়েশিয়ার ইমাজিনিয়ারিং ইনস্টিটিউট। কিন্তু সেটিতে বাস্তব আকারের ঠোঁটের পরিবর্তে একটি স্পর্শ-সংবেদনশীল সিলিকন প্যাড ছিল।

চীনা ডিভাইসটির মাধ্যমে দূরে অবস্থান করা প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বিজ্ঞাপন দেওয়া হলেও অ্যাপের ‘কিসিং স্কয়ার’ ফাংশনে অপরিচিতরাও চাইলে যুক্ত হবে পারবে। অপরিচিত কেউ একে-অপরকে পছন্দ করলে ওই ফাংশনে গিয়ে চুম্বনের ‍অনুমতি চাইতে পারে।

এছাড়া ব্যবহারকারীরা চাইলে তাদের চুমু সেই অ্যাপে আপলোড করতে পারবেন, যাতে অন্যরা সেটি ডাউনলোড করে চুম্বনের অভিজ্ঞতা নিতে পারেন।

চীনের বৃহ্ত্তম অনলাইন কেনাকাটার সাইট তাওবাওয়ে ডিভাইসটি সম্পর্কে কয়েকডজন ব্যবহারকারী রিভিউ দিয়েছেন, যেখানে তারা এর ভালো-মন্দের বিভিন্ন কথা বলেছেন। ডিভাইসটির দাম ধরা হয়েছে ২৮৮ ইউয়ান (৪১ ডলার)।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, “দূর থেকে যে চুম্বন পাওয়া সম্ভব, আমার সঙ্গী প্রথমে তা বিশ্বাস করেনি। কিন্তু ডিভাইসটি ব্যবহারের পর সে ভীষণ অবাক। আমাদের লং ডিসটেন্স প্রেমের এই দিনে তাকে দেওয়া আমার সেরা সারপ্রাইজ এটা।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট
নির্বাচিত

শাওমি কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট

এসি বছরে কতবার সার্ভিসিং করানো ভালো
প্রযুক্তি সংবাদ

এসি বছরে কতবার সার্ভিসিং করানো ভালো

অবৈধ মোবাইল ফোন বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে জরিমানা
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোন বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে জরিমানা

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
নির্বাচিত

হুয়াওয়ে, জেডটিইসহ চীনের বেশকিছু পণ্য নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

বিজয় মিছিল করবে না শিবির: হবে দোয়া মাহফিল, নৈশ ইবাদত ও শহীদের কবর জিয়ারত
প্রযুক্তি সংবাদ

বিজয় মিছিল করবে না শিবির: হবে দোয়া মাহফিল, নৈশ ইবাদত ও শহীদের কবর জিয়ারত

গাড়ি নির্মাণ শিল্পে পা রাখার পরিকল্পনা শাওমির
নির্বাচিত

বাংলাদেশে স্মার্টফোন উৎপাদনে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

গ্রাহকদের জন্য “রবি ওয়াইফাই কিনলেই ঈদ হবে হাইফাই”...

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix