Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গাইবান্ধায় কিস্তি ক্রেতার মৃত্যুতে গ্রাম পুলিশের পরিবারকে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ মার্চ ২০২৩
গাইবান্ধায় কিস্তি ক্রেতার মৃত্যুতে গ্রাম পুলিশের পরিবারকে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা
Share on FacebookShare on Twitter

গাইবান্ধায় ক্রেতার মৃত্যুতে গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। বোনার পাড়া ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় একটি গ্যাস স্টোভ কিনে কয়েকটি কিস্তি পরিশোধ করার পর অসুস্থতাজনিত কারণে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন মুক্তিনগর ইউনিয়নের গ্রাম পুলিশ মতিরাম রবিদাস। এর প্রেক্ষিতে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় তার কিস্তি মওকুফ করে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলো ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি ক্রেতাদের জন্য ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ চালু করেছে ওয়ালটন প্লাজা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তি পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হচ্ছে। কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। এক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবারকে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ মার্চ, ২০২৩) সাঘাটার হাট ভরতখালি এলাকায় আনুষ্ঠানিকভাবে রবিদাসের স্ত্রী শিউলী রাণী রবিদাসের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লায়ন। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঘাটা থানার উপ পরিদর্শক শাহজাহান সিরাজ, স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান, ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার হাসানুজ্জামান, ক্রেডিট ম্যানেজার খন্দকার মাহমুদ রেজা এবং প্লাজা ম্যানেজার আল-মামুন।

জানা গেছে, মৃত ক্রেতার বাড়ি সাঘাটা উপজেলার ভরতখালি গ্রামে। তিনি ৪ নাম্বার ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ৭ ডিসেম্বর কলেজ রোডের বোনার পাড়া ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে একটি ডাবল বার্নার গ্লাস গ্যাস স্টোভ কেনেন রবিদাস। তার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড নাম্বার ৭৩৬২৮৯৯১৬৩৭২১০৩৬। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মারা যান তিনি। ৪ মেয়েসহ ৬ সদস্যের পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে অসহায় হয়ে পড়ে তার পরিবার। অচল হয়ে পড়ে সংসার।

এ অবস্থায় ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় মৃত গ্রাহকের পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। মৃত কিস্তি ক্রেতা রবিদাসের পরিবারকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা। এর থেকে কিস্তির অবশিষ্ট ২ হাজার ৩৭৪ টাকা পরিশোধের পর তারা পেয়েছেন নগদ ৪৭ হাজার ৬২৬ টাকা। ওয়ালটন প্লাজার কাছ থেকে এই সহায়তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রবিদাসের পরিবার।

কিস্তির টাকা মওকুফ করা হয়েছে জানতে পেরে এবং বাড়তি আর্থিক সুবিধা পেয়ে মহাখুশি শিউলী রাণী রবিদাস। তিনি বলেন: ‘মানুষ যেকোনো সময় মারা যেতে পারে। এতে আমাদের কোনো হাত নেই। কিন্তু কিস্তিতে পণ্য কেনার পর নিজে বা পরিবারের সদস্য মারা গেলে কিস্তি মওকুফসহ উল্টো অনুদান পাওয়া যায়, তা কখনো শুনিনি। এমন কিছু কল্পনাও করিনি। মানুষ মারা গেলেও অনুদান পাওয়া যায় ওয়ালটন প্লাজা তার একমাত্র উদাহারণ। ওয়ালটন প্রমাণ করেছে, কাস্টমার সার্ভিসে তারাই সেরা। তারা দেশ-বিদেশের মানুষের হৃদয়ে এভাবেই জায়গা করে নিয়েছে। ওয়ালটনের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক।’

তিনি আরো বলেন, ৪ মেয়ের মধ্যে মাত্র ১টি মেয়েকে বিয়ে দিয়েছি। বাকি রয়েছে ছোট ৩ মেয়ে। ওদের নিয়ে আমি কোথায় যাব, কি করবো কিছুই বুঝতে পারছি না। এই বিপদের দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। সহায়তার টাকা মেয়েদের পড়াশোনার কাজে ব্যয় করবো।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন ওয়ালটনের কিস্তি ক্রেতা সহায়তা নীতির প্রশংসা করেন। তিনি বলেন, এমন উদ্যোগ প্রত্যেক কোম্পানির গ্রহণ করা উচিৎ। এর মধ্য দিয়ে তারা সহজেই ক্রেতার মন জয় করতে পারেন। পাশাপাশি এসব কার্যক্রমের মাধ্যমে দেশে ধনী-দরিদ্রের মধ্যে বিরাজমান বৈষম্য হ্রাস করা সম্ভব। দেশীয় কোম্পানি ওয়ালটন এসব সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের হৃদয়ে ইতোমধ্যেই স্থান করে নিয়েছে।

 

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়
প্রযুক্তি পরামর্শ

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়

ভারতে একযোগে ৩০০টি শোরুমে শুরু হলো ওয়ালটন ব্র্যান্ড ফ্রিজের বিক্রয় ও বিপণন
প্রযুক্তি সংবাদ

ভারতে একযোগে ৩০০টি শোরুমে শুরু হলো ওয়ালটন ব্র্যান্ড ফ্রিজের বিক্রয় ও বিপণন

নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ
নির্বাচিত

নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

ঘরে বসে বিকাশে টাকা আনবেন যেভাবে

অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না
নির্বাচিত

ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ চালানো যাবে

সাশ্রয়ী দামে এইচপির বিজনেস পিসি
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে এইচপির বিজনেস পিসি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল
বিবিধ

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?
প্রযুক্তি সংবাদ

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix