Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের ২৩ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 March 2023
স্যামসাংয়ের ২৩ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ায় চিপ উৎপাদন খাতে ২৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে স্যামসাং ইলেকট্রনিকস। আগামী ২০ বছরে এ বিনিয়োগ করবে প্রযুক্তি জায়ান্টটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার চিপ শিল্পকে শক্তিশালী করতে সরকারি প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে এ বিনিয়োগের পরিকল্পনা করছে স্যামসাং। বিশ্বের বৃহত্তম চিপ উৎপাদন কেন্দ্র হিসেবে দক্ষিণ কোরিয়াকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকারি যাত্রায় যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সম্প্রতি দেশটির সরকারি দপ্তর বেশকিছু তথ্য প্রকাশ পেয়েছে। প্রকাশিত এসব তথ্যমতে, স্যামসাং প্রায় ৩০০ ট্রিলিয়ন কোরিয়ান ওন বিনিয়োগ করতে যাচ্ছে। বেসরকারি খাত থেকে সরকারের ৫৫০ ট্রিলিয়ন ওন বিনিয়োগ আকর্ষনের অংশ হিসেবে স্যামসাংয়ের এ ঘোষণা। চিপ, ডিসপ্লে এবং ব্যাটারিসহ উন্নত প্রযুক্তির খাতগুলোর প্রতিযোগিতা বাড়াতে কর মওকুফ এবং ভর্তুকি সহায়তা বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিশ্লেষকরা বলছেন, দেশীয় চিপ খাতকে শক্তিশালী করার বিষয়ে অন্যান্য দেশের গৃহীত উদ্যোগে প্রভাবিত হয়েছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশ অভ্যন্তরীণ চিপ ইন্ডাস্ট্রি উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে। দক্ষিণ কোরিয়াও এখন সে পথেই হাঁটছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র চিপ উৎপাদনকল্পে কৌশলী অবস্থান নিয়েছে। দেশটিতে বিনিয়োগকারী চিপ উৎপাদনকারীদের জন্য শত শত কোটি ডলার ভর্তুকি প্রদানের ঘোষণা দিয়েছে।

এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল বলেন, ‘‌চিপ নিয়ে শুরু হওয়া অর্থনৈতিক যুদ্ধের ক্ষেত্র সাম্প্রতিক সময়ে প্রসারিত হয়েছে। বিভিন্ন দেশ খাতটিতে বড় ধরনের ভর্তুকি এবং কর সহায়তা দিচ্ছে। আমাদের আরো শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে হবে। এজন্য সরকারি উদ্যোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উপযুক্ত অবস্থান, গবেষণা ও উন্নয়ন, জনশক্তি এবং কর সহায়তা প্রদান করতে হবে।’

দেশটির শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চিপ উৎপাদনে স্যামসাংয়ের এ বিনিয়োগের সঙ্গে আরো পাঁচটি চিপ কারখানা অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি রাজধানী সিউলের কাছে ১৫০টি মেটারিয়ালস, পার্টস ও সরঞ্জাম প্রস্তুতকারক, চিপ প্রস্তুতকারক এবং গবেষণা ও উন্নয়ন সংস্থাকে আকৃষ্ট করবে।

কোরিয়ার সরকারি কর্তৃপক্ষ বলছে, বেসরকারি খাতের বিনিয়োগ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো প্রযুক্তিতে গবেষণা ও উন্নয়নে সরকার আগামী পাঁচ বছরে ২৫ ট্রিলিয়ন ওন বা তার বেশি বাজেট করবে। এর মধ্যে চিপ প্যাকেজিংয়ের উন্নয়নে প্রায় ৩৬ হাজার কোটি ওন এবং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বিদ্যুৎ ও পানি অবকাঠামোর জন্য চলতি বছরে প্রায় ১০ হাজার কোটি ওন প্রদান করবে। এর আগে জানুয়ারিতে, সরকার বড় করপোরেশনগুলোর জন্য চিপ এবং অন্যান্য স্ট্র্যাটেজিক টেকনোলজি কারখানায় বিনিয়োগের ক্ষেত্রে কর মওকুফের হার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করেছিল।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং ইলেকট্রনিকস, স্যামসাং ডিসপ্লে, সহযোগী সংস্থা স্যামসাং এসডিআই এবং স্যামসাং ইলেকট্রো-মেকানিকস আলাদাভাবে জানিয়েছে, সিউল মেট্রোপলিটন এলাকার বাইরে চিপ প্যাকেজিং, ডিসপ্লে এবং ব্যাটারি প্রযুক্তির উন্নয়নে আগামী ১০ বছরে ৬০ লাখ ১০ হাজার কোটি ওন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানগুলোর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজ পিসিতে আসছে প্লুটোন প্রসেসর
নির্বাচিত

উইন্ডোজ পিসিতে আসছে প্লুটোন প্রসেসর

টেসলা দুর্ঘটনার জন্য দায়ী অটোপাইলট
অটোমোবাইল

টেসলা দুর্ঘটনার জন্য দায়ী অটোপাইলট

ফেসবুক, ইনস্টাগ্রামের চেয়েও বেশি ডাউনলোড হয়েছে টিকটক!
নির্বাচিত

ফেসবুক, ইনস্টাগ্রামের চেয়েও বেশি ডাউনলোড হয়েছে টিকটক!

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!
প্রযুক্তি সংবাদ

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!

আসুস এর জেনবুক, জেফাইরাস, স্ট্রিক্স এবং স্কার সিরিজের ৬ টি নতুন ল্যাপটপ উন্মোচন
প্রযুক্তি বাজার

আসুস এর জেনবুক, জেফাইরাস, স্ট্রিক্স এবং স্কার সিরিজের ৬ টি নতুন ল্যাপটপ উন্মোচন

এই সময়ের সেরা পাঁচ স্মার্টফোন
নির্বাচিত

এই সময়ের সেরা পাঁচ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 March 2023

স্যামসাংয়ের ২৩ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা

Techzoom.TV |
TechzoomTV