Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ চান ইলন মাস্কসহ প্রযুক্তি উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১ এপ্রিল ২০২৩
নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি বিশ্বের সুপরিচিত ও প্রভাবশালী উদ্যোক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় উত্থানে আশঙ্কা প্রকাশ করে অন্তত আগামী ৬ মাস এসব শক্তিশালী প্রযুক্তিগুলোর প্রশিক্ষণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। এসব এআই প্রযুক্তি মানবাজাতির প্রতি হুমকি হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা থেকে এই দাবি জানানো হচ্ছে।

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কও আশঙ্কা প্রকাশকারীদের তালিকায় আছেন এবং তারা চাচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা একটা নির্দিষ্ট পর্যায়ের পর যাতে আর বাড়তে দেওয়া না হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভ্যাব্য ঝুঁকি নিয়ে তারা একটি খোলা চিঠি লিখেছেন যাতে বলা হয়েছে, এই প্রযুক্তিটি তৈরির জন্য যে প্রতিযোগিতা বর্তমানে চলছে, সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রযুক্তি দুনিয়ার এক হাজারেরও বেশি মানুষ এখন পর্যন্ত ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই সম্প্রতি জিপিটি- ৪ চালু করেছে, যার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবটটির সক্ষমতা আরও বেড়েছে এবং এটি মুহূর্তের মধ্যে কঠিন ও জটিল প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি কোনো ছবিতে কী কী উপাদান আছে, তাও বুঝতে পারে।

চিঠিতে বলা হয়েছে, ‘এআই সিস্টেমে মানুষের মতো বুদ্ধিমত্তা সমাজ ও মানব জাতির উপর গভীর ঝুঁকি তৈরি করতে পারে।’ চিঠিটি লেখা হয়েছে ফিউচার অব লাইফ ইনস্টিটিউট নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের ব্যানারে। এই প্রতিষ্ঠানটি প্রযুক্তির চরমপন্থী উত্থান ও জীবনের প্রতি দীর্ঘমেয়াদি ঝুঁকির বিষয়ে সচেতনতা তৈরি করে। টুইটারের মালিক এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এই প্রতিষ্ঠানটির একজন উপদেষ্টা।

চিঠিতে বলা হয়েছে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সচেতনতার সঙ্গে তৈরি করতে হবে। কিন্তু সম্প্রতি কয়েক মাসে এআই ল্যাবগুলো নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সেগুলোকে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এসব শক্তিশালী ডিজিটাল মস্কিষ্ককে কেউ তো না-ই, এমনকি তাদের নির্মাতারাও বুঝতে, ভবিষ্যদ্বানী করতে কিংবা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে অক্ষম।’

এসব কৃত্রিম বুদ্ধিমত্তা ভুয়া তথ্যের বন্যা বইয়ে দিতে পারে কিংবা মানুষের চাকরিকে স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রতিস্থাপন করতে পারে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে। সম্প্রতি মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য প্রভাব নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বব্যাপী ৩০ কোটি চাকরি প্রতিস্থাপন করবে।

মানুষকে সেকেলে করে দেবে
খোলা চিঠিতে প্রশ্ন রাখা হয়েছে, ‘আমাদের কি এমন অমনুষ্য মস্তিষ্ক তৈরি করা উচিত হবে যা এক পর্যায়ে আমাদেরই সংখ্যায় ও বুদ্ধিতে পেছনে ফেলবে, আমাদের সেকেলে বানিয়ে আমাদেরই জায়গা দখল করে দেবে?’

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সম্প্রতি ওপেনএআইয়ের লেখা একটি ব্লগ পোস্ট থেকেও উদ্বৃতি দেওয়া হয়েছে চিঠিতে। ওপেনএআই সম্প্রতি তাদের এক ব্লগ পোস্টে লিখেছে, অত্যধিক বৃদ্ধিমত্তাসম্পন্ন এআই প্রযুক্তি যদি যথাযথভাবে তৈরি করা না হয়, তাহলে সেটি পৃথিবীর সম্ভাব্য ক্ষতির কারণ হতে পারে। এমন শক্তিশালী বুদ্ধিমত্তার সাহায্যে স্বৈরাচারী সরকারগুলোও এই ক্ষতি সাধন করতে পারে।

‘ঝুঁকিপূর্ণ কিছু ক্ষেত্রে সমন্বিতভাবে এসব প্রযুক্তির অগ্রযাত্রাকে স্তিমিত করাটা গুরুত্বপূর্ণ হতে পারে ভবিষ্যতে’, ওপেনএআই ওই ব্লগ পোস্টে লিখেছে।

তবে খোলা চিঠিটি নিয়ে ওপেনএআই এখনো কোনো মন্তব্য করেনি। ইলন মাস্ক নিজেও ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতাদের একজন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ান এবং সম্প্রতি তিনি এটির বিরুদ্ধে সমালোচনামুখর অবস্থান নিয়েছেন।

চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগুলোর জন্য ‘নতুন এবং সক্ষম কর্তৃপক্ষ গঠনেরও’ তাগিদ দেওয়া হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপে নতুন প্রযুক্তিগুলোর জন্য নীতিমালা তৈরির প্রস্তাব সামনে আসে। যদিও যুক্তরাজ্য সরকার জানিয়ে দিয়েছে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আলাদাভাবে কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন করবে না।

সূত্র: বিবিসি
গ্রন্থনা: আহমেদ হিমেল

Tags: ইলন মাস্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে শুরু হচ্ছে ‘শার্ক ট্যাংক’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে শুরু হচ্ছে ‘শার্ক ট্যাংক’

রয়্যাল এনফিল্ডকে টেক্কা দেবে হিরো মাভেরিক
অটোমোবাইল

রয়্যাল এনফিল্ডকে টেক্কা দেবে হিরো মাভেরিক

“আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

“আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পলক

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
নির্বাচিত

মোবাইল শিল্পে শৃঙ্খলার অভাব: নেপথ্যে কি তবে ভারতের বাজার দখলের ‘নীল নকশা’?

তিন গুণ বাড়বে ড্রোন বাজার
প্রযুক্তি সংবাদ

তিন গুণ বাড়বে ড্রোন বাজার

বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
প্রযুক্তি সংবাদ

শত কোটি টাকার রাজস্ব গিলছে বিকাশের হুন্ডি বাণিজ্য!

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix