Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন আইনস্টাইন! আবিষ্কার দেখে চমকে যান হকিংও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১০ এপ্রিল ২০২৩
নতুন আইনস্টাইন! আবিষ্কার দেখে চমকে যান হকিংও
Share on FacebookShare on Twitter

সাব্রিনা গঞ্জালেজ পেসতারস্কি, যাকে বলা হয় বিজ্ঞানের দুনিয়ায় এক বিস্ময় বালিকা। পদার্থবিজ্ঞানে নতুন অধ্যায় উন্মোচন করে ফেলেছেন আমেরিকার শিকাগোর এ তরুণী। মাত্র ২৯ বছর বয়সেই পৃথিবীর বড় বড় বিজ্ঞানীদের সঙ্গে হয়েছে তার ওঠাবসা। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে পরে পিএইচডি ডিগ্রি লাভ করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।

সাব্রিনার বাবা পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বাবার উৎসাহেই ছোটবেলায় পদার্থবিদ্যা নিয়ে চর্চা শুরু করেছিলেন তিনি। সেই চর্চার জগৎ সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রশস্ত হয়েছে।

ফোর্বসের সেরা বিজ্ঞানীদের তালিকায় ২০১৫ এবং ২০১৭ সালে ছিল সাব্রিনার নাম। গত কয়েক বছরে তার ভিন্ন ধারার একাধিক আবিষ্কার বারবার তাক লাগিয়েছে বিজ্ঞানীদের। পেয়েছেন ‘নতুন আইনস্টাইন’ তকমাও।

সবাইকে অবাক করে দিয়ে নিজের হাতে একটি আস্ত বিমান তৈরি করে দেখিয়েছেন সাব্রিনা। ২০০৩ সালে তিনি প্রথম বিমান ওড়ানোয় প্রশিক্ষণ নিতে শুরু করেন। এমনকি ২০০৫ সালে বিমানের এক মহড়ায় পাইলট হিসেবে অংশগ্রহণও করেছিলেন তিনি। আর এরপরেই নিজের হাতে বিমান তৈরি করে ফেলেন সাব্রিনা। বিমান তৈরির কাজ সম্পূর্ণ হয় ২০০৯ সালের মধ্যে। প্রশিক্ষকের সবুজ সংকেত পেয়ে সেই বিমানে চেপে ঘুরেও বেড়িয়েছেন তিনি।

এমআইটিতে স্নাতক স্তরের পড়াশোনা করতে করতেই সুইজারল্যান্ডের লার্জ হ্যাড্রন কোলাইডারে বিভিন্ন কণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণায় অংশ নিয়েছিলেন সাব্রিনা। সেখানেও ছাপ রেখেছেন তরুণী এ বিজ্ঞানী। ২০১৫ সালে তার একটি একক গবেষণাপত্র প্রকাশিত হয়। ২০১৬ সালের শুরুতে যার বিষয়বস্তু নিজের গবেষণাপত্রে উল্লেখ করেন স্বয়ং স্টিফেন হকিং। যা আরও জনপ্রিয়তা এনে দেয় সাব্রিনাকে।

এছাড়া অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস সাব্রিনার প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন। তিনি এ তরুণী গবেষককে নিজের সংস্থায় মোটা অঙ্কের চাকরির প্রস্তাবও দিয়েছেন। তবে সাব্রিনা সে সব প্রস্তাব ফিরিয়ে দিয়ে গবেষণার কাজেই আত্মনিয়োগ করতে চেয়েছেন বারবার।

শুধু বেজোস নন, তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। এইখানেও সাব্রিনাকে বিপুল বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এ প্রস্তাবেও মন গলেনি এ তরুণীর।

সাব্রিনার গবেষণার মধ্যে উল্লেখযোগ্য ‘স্পিন মেমরি এফেক্ট’। মহাকর্ষীয় তরঙ্গের গতিবিধি সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে এ আবিষ্কার নতুন দিগন্তের সূচনা করতে পারে বলে মনে করেন অনেকে।

পেসতারস্কি-স্ট্রমিঞ্জার-জিবোডভ ত্রিভুজ সম্পূর্ণ করেছেন তিনি। পদার্থবিদ্যার জগতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এ কাজের কথাই একক গবেষণাপত্রে লেখা হয়। যার উল্লেখ করেছিলেন হকিং।

বিজ্ঞানের দুনিয়ায় অবদানের জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছেন সাব্রিনা। এমনকি হোয়াইট হাউজ থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিশেষ সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে।

রাশিয়া, পোল্যান্ড, স্পেন, চেক রিপাবলিক, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ভারতসহ কয়েকটি দেশের চ্যানেলে সাব্রিনার কাজ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে।

উল্লেখ্য, সাব্রিনা কিউবান বংশোদ্ভূত। তিনি কিউবার মেয়েদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতের প্রসার ঘটাতে বিভিন্নভাবে উদ্যোগী হয়েছেন। সাব্রিনার এ সমাজকর্মী রূপটিও আলাদা করে নজর কাড়ে সবার মধ্যে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেসেঞ্জার কিডজ অ্যাপে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ফেসবুক
নির্বাচিত

মেসেঞ্জার কিডজ অ্যাপে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ফেসবুক

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনছে চীন: কুক
নির্বাচিত

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনছে চীন: কুক

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

আপনার হাতের স্মার্টফোনটি অফিশিয়াল নাকি আন-অফিশিয়ালঃ বুঝবেন যেভাবে!
প্রযুক্তি বাজার

বাজারে স্মার্টফোনের চালান বেড়েছে ৬৭.৭%

দেশী উদ্ভাবকদের জন্য শুরু হচ্ছে টাইগার চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

দেশী উদ্ভাবকদের জন্য শুরু হচ্ছে টাইগার চ্যালেঞ্জ

iQOO 15 আসছে 2K OLED ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরের শক্তি নিয়ে
প্রযুক্তি সংবাদ

iQOO 15 আসছে 2K OLED ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরের শক্তি নিয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix