Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের পুরুত্ব কমাবে যেসব প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১০ এপ্রিল ২০২৩
স্মার্টফোনের পুরুত্ব কমাবে যেসব প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

মানুষের দৈনন্দিন জীবনে স্মার্টফোন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বিভিন্ন ফিচার ও সুবিধার কারণে সেলফোনের পুরুত্ব বাড়ছে। যেকোনো স্মার্টফোন পকেটে রাখলেই বাড়তি ওজন অনুভূত হয়। তবে বেশকিছু প্রযুক্তির কল্যাণে আগামী পাঁচ বছরের মধ্যে স্মার্টফোনের পুরুত্ব ও ওজন দুই কমবে।

বিভিন্ন প্রযুক্তির মধ্যে বর্তমানে তিনটি বেশ আলোচনায় রয়েছে। যেগুলো পরের পাঁচ বছর স্মার্টফোনকে আরো হালকা গড়নের করে তুলতে সহায়তা করবে।

গ্রাফিন ব্যাটারি: বর্তমান সময়ে স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। তবে এর জায়গা দখলে নিচ্ছে গ্রাফিন ব্যাটারি। এটি একস্তরের কার্বন অ্যাটমসহ একটি হেক্সাগনাল ল্যাটিসের মধ্যে তৈরি হয়ে থাকে। এর বেশকিছু কার্যকর বৈশিষ্ট্য রয়েছে। যার মধ্যে অধিক শক্তি ধারণক্ষমতা, নমনীয়তা, পরিবাহিতা ও স্বচ্ছতা উল্লেখযোগ্য। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের আশা বর্তমানে প্রচলিত লিথিয়াম আয়নের পরিবর্তে গ্রাফিন অধিক শক্তি ধারণক্ষমতা, দ্রুত চার্জিং ও দীর্ঘস্থায়ী ব্যবহারের সুবিধা দেবে। শাওমি, অপো, স্যামসাংসহ বিভিন্ন কোম্পানি গ্রাফিনের মতো নতুন ব্যাটারি প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। এর মাধ্যমে অল্প জায়গায় অধিক শক্তি সংরক্ষণ করা যাবে, যা ডিভাইসের ওজন ও পুরুত্ব কমাতে সহায়তা করবে।

রোলেবল ডিসপ্লে: রোলেবল ডিসপ্লে এমন ধরনের স্ক্রিন যা প্রয়োজনের সময় ব্যবহার শেষে পেঁচিয়ে বা ভাঁজ করে রাখা যায়। ডিভাইসের ওজন না বাড়িয়েই বড় পরিসরে এ ডিসপ্লে ব্যবহার করা যায়। রোলেবল ডিসপ্লে অর্গানিক লাইট এমিটিং ডায়োড (ওএলইডি) প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত, যা কম বিদ্যুৎ ব্যবহার করে উজ্জ্বল ও রঙিন ছবি দেখিয়ে থাকে। মটোরোলা ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠান এরই মধ্যে তাদের রোলেবল স্মার্টফোনের প্রটোটাইপ দেখিয়েছে।

আন্ডার ডিসপ্লে ক্যামেরা: তিনে থাকা প্রযুক্তিটি হচ্ছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এ ধরনের ক্যামেরা ডিভাইসের ডিসপ্লের নিচে থাকে। ফলে কোনো নচ বা হোল পাঞ্চের প্রয়োজন হয় না। এটি উন্নত ভিউয়িং অভিজ্ঞতা দেবে। ফলে ডিভাইসের ওজন ও পুরুত্বও কমবে। আন্ডার ডিসপ্লে ক্যামেরা (ইউডিসি) ট্রান্সপারেন্ট ওএলইডি পিক্সেল ব্যবহার করে থাকে। জিটিই ও শাওমির মতো প্রতিষ্ঠান এরই মধ্যে আন্ডার ডিসপ্লে ক্যামেরার ডিভাইস বাজারে নিয়ে এসেছে। প্রযুক্তিটি এখনো প্রাথমিক পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রযুক্তিবিদদের ধারণা, আগামী পাঁচ বছরের মধ্যে ইউডিসির ছবির গুণগত মান কয়েক গুণ বাড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পৃথিবীতেই ‘মঙ্গলগ্রহ’ বানাচ্ছে দুবাই!
প্রযুক্তি সংবাদ

পৃথিবীতেই ‘মঙ্গলগ্রহ’ বানাচ্ছে দুবাই!

রেডমি স্বল্প মূল্যে সেরা ফোন দিচ্ছে রেডমি ১০
নির্বাচিত

রেডমি স্বল্প মূল্যে সেরা ফোন দিচ্ছে রেডমি ১০

দ্রুতগতির ফোন আনছে ভিভো
নির্বাচিত

দ্রুতগতির ফোন আনছে ভিভো

কাল মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জেফ বেজোস
ই-কমার্স

কাল মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জেফ বেজোস

চালু হল ১ টাকায় ২৮৮ মিনিট কথা বলার সুযোগ
প্রযুক্তি সংবাদ

চালু হল ১ টাকায় ২৮৮ মিনিট কথা বলার সুযোগ

দেশে আসা সোনার অধিকাংশই অবৈধ: এনবিআর
অর্থ ও বাণিজ্য

দেশে আসা সোনার অধিকাংশই অবৈধ: এনবিআর

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার
ই-কমার্স

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার

​তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব
বিবিধ

​তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
টেলিকম

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ এপ্রিল ২০২৩

স্মার্টফোনের পুরুত্ব কমাবে যেসব প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV