Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক কনটেন্টের রিচ-এনগেজমেন্ট বাড়াতে মেটার গাইডলাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
ফেসবুকে ছবি দেখেই মানুষ চিনবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

ফেসবুকে কনটেন্ট তৈরি বেশ পরিশ্রমের কাজ। কিন্তু এত পরিশ্রমের ফলেও যদি সেই কনটেন্ট প্রত্যাশিত সাড়া না পায়, তাহলে হতাশ হওয়াই স্বাভাবিক। তাই ফেসবুকে আপনার কনটেন্টের রিচ এবং এনগেজমেন্ট বাড়ানোর জন্য প্রয়োজন কনটেন্ট অপ্টিমাইজেশন। ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন কনটেন্ট অপ্টিমাইজেশনের দারুন কিছু টুল। আপনার পেজ এবং কন্টেন্টের সার্বিক উন্নয়নের জন্য সবচেয়ে কার্যকরী জায়গা হচ্ছে এই ক্রিয়েটর স্টুডিও। এর বিভিন্ন টুল এবং নির্দেশিকা আপনাকে আপনার নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আপনার কনটেন্ট তৈরির পেছনে করা কঠোর পরিশ্রম যেন বিফলে না যায়, সেজন্যে চলুন দেখে নেওয়া যাক কয়েকটি কৌশল সম্পর্কে। যেগুলো আপনার কন্টেটের রিচ এবং এনগেজমেন্ট বাড়িয়ে সেগুলোকে পৌঁছে দিবে আরও বিস্তৃত সংখ্যক দর্শকের নিকট।

স্মার্ট ক্রপ এবং স্মার্ট প্রিভিউ
ফেসবুক ফিডের ছবি বা ভিডিও কনটেন্ট ১:১ এবং ৪:৫ অনুপাতের হয়ে থাকে। এ ক্ষেত্রে, রিলসের অনুপাত ৯:১৬। আমরা এখানে, রিলস ব্যতীত বাকি ভিডিও নিয়ে কথা বলবো।

আমরা ক্যামেরায় ল্যান্ডস্কেপে বা অনুভূমিকভাবে ভিডিও করলে সেটির অনুপাত হয় ১৬:৯। আর লম্বালম্বিভাবে করলে হয় ৯:১৬। এ ক্ষেত্রে, স্মার্ট ক্রপ আপনাকে ফিডের জন্য ১৬:৯ বা অনুভূমিক অনুপাতের ভিডিওগুলিকে ১:১ বা ৪:৫ অনুপাতের ভিডিওতে রূপান্তর করে দেবে।

প্রশ্ন জাগতে পারে এর কী দরকার? এর উত্তর হচ্ছে, মানুষ সাধারণত তাদের ফোন ল্যান্ডস্কেপে ব্যবহার করে না। তারা ফোন ভার্টিকালি বা লম্বালম্বিভাবেই দেখে থাকেন। নিউজফিডে ভিডিও দেখার জন্য যদি ফোন বার বার ঘুরিয়ে ল্যান্ডস্কেপে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেটি খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় সেই ভিডিওগুলো মানুষ এড়িয়ে যায়। তাই, উল্লম্বভাবে বা লম্বালম্বিভাবে ক্রপ করা ভিডিওগুলো দর্শকের মনোযোগ বেশি আকর্ষণ করে।

মেশিন লার্নিং ব্যবহার করে আপনি স্মার্ট ক্রপ করতে পারবেন। টুলটি কন্টেন্টের মূল বিষয়গুলোর দিকে গুরুত্ব দিয়ে, সেগুলোকে কেন্দ্রে এবং ইন-ফ্রেমে রেখে ক্রপিং করে। এটি সাধারণত এমন বিষয়বস্তুগুলোকে অগ্রাধিকার দেয়, যেগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। যেমন ধরুন, মানুষের মুখ, উচ্চ-কন্ট্রাস্টযুক্ত এলাকাগুলো কিংবা বিশেষ কোনো টেক্সট আছে এমন জায়গাগুলো।

আপনি কনটেন্ট প্রকাশের আগে নতুন করে ক্রপ করা বা রিফ্রেম করা ভিডিওটি এর মাধ্যমে পর্যালোচনা করতে পারবেন। আপনি চাইলে সেখানে আসল ভিডিওটির সঙ্গে রিফ্রেম করা ভিডিওটিরও তুলনা করে দেখতে পারবেন। তারপর কোনটি প্রকাশ করতে চান তা ঠিক করুন। তারপর, সরাসরি ক্রিয়েটর স্টুডিও থেকে কনটেন্টটি প্রকাশ করতে পারেন।

স্মার্ট ক্রপ ব্যবহারের সুবিধা
আপনার ভিডিওর আকার ম্যানুয়ালি রিফ্রেম করার ঝামেলা এড়াতে পারবেন।
ভিডিও অপ্টিমাইজ করতে যে পরিমাণ কাজ এবং সময় লাগে তা কমিয়ে আনতে পারবেন।
ভিডিওর পারফরম্যান্স বৃদ্ধি হয়। অর্থাৎ, মানুষ এই ধরনের ভিডিও বেশি দেখে এবং এনগেজমেন্ট বৃদ্ধি পায়।

স্মার্ট ক্রপ আপনার কন্টেটের সবচেয়ে আকর্ষণীয় ক্ষেত্রগুলো দৃশ্যমান রাখতে মেশিন লার্নিং ব্যবহার করে। অন্যদিকে, স্মার্ট প্রিভিউ আপনার ভিডিওর সেই অংশটি শনাক্ত করতে মেশিন লার্নিং ব্যবহার করে, যা মানুষ সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করবে। তারপর সে অংশটি কেটে ১০-সেকেন্ডের একটি ক্লিপ তৈরি করে।

তারপর সেই ক্লিপটি ভিডিওর শুরুতে যোগ করে দেয়। কারণ, দীর্ঘ ভিডিওগুলোর ক্ষেত্রে, শুরুতে একটি ট্রেইলার যোগ করা একটি ভালো অভ্যাস। কারণ এটি দর্শকদের আগ্রহ জাগিয়ে তুলতে পারে এবং কনটেন্টটি পুরোটা দেখে শেষ করার জন্যে আগ্রহী করে রাখতে পারে।

ভিডিও প্রকাশের আগে, আপনি চাইলে স্মার্ট প্রিভিউটি পর্যালোচনা করে দেখতে পারবেন। চাইলে এটি সামঞ্জস্য করে নিতে কিংবা বাতিলও করে দিতে পারবেন।

স্টোরি হাইলাইট ক্লিপিং টুল
আপনার পেজের ভিডিও কনটেন্টগুলো ফেসবুক স্টোরিজে শেয়ারের মাধ্যমে সেগুলোর প্রচার করা সম্ভব। এতে করে আপনার কন্টেন্টের রিচ এবং ভিউ বাড়তে পারে।

স্টোরি হাইলাইট ক্লিপিং টুলের মাধ্যমে আপনি প্রকাশিত ভিডিও থেকে ২০ সেকেন্ড পর্যন্ত ক্লিপ তৈরি করে সরাসরি ফেসবুক স্টোরিজে শেয়ার করতে পারবেন। এখানে আপনি চাইলে ম্যানুয়ালি ক্লিপ নির্বাচন করতে পারেন অথবা মেশিন লার্নিং দ্বারা প্রস্তাবিত ক্লিপও ব্যবহার করতে পারেন। স্টোরির ক্লিপটিতে একটি ‘সি মোর’ অর্থাৎ আরও দেখুন নামক বোতাম দিয়ে পোস্ট করা হয়। যা দর্শকদের আপনার আসল ভিডিওতে নিয়ে যাবে।

এই ফিচারটি আপনি ক্রিয়েটর স্টুডিওর ‘পাবলিশড’ ট্যাবে গিয়ে পাবেন।

পোস্ট টেস্টিং
কনটেন্ট নির্মাতাদের মধ্যে একটি বিভ্রান্তি সব সময়ই কাজ করে। পোস্টে কী শিরোনাম দিলে কিংবা কোন থাম্বনেইল দিলে সেটি তার দর্শক সবচেয়ে বেশি পছন্দ করবেন। একটি কন্টেন্টের কোন সংস্করণটি আপলোড করলে বেশি ভিউ হবে। এসব বিষয় নিয়ে অনেক সময়ই বেশ দুশ্চিন্তা এবং বিভ্রান্তি তৈরি হয়।

ক্রিয়েটর স্টুডিওর পোস্ট টেস্টিং আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে। পোস্ট টেস্টিং টুলটির মাধ্যমে আপনি একটি পোস্টের ৪টি ভেরিয়েন্ট বা সংস্করণ পরীক্ষা করে দেখতে পারবেন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কন্টেন্টের কোন সংস্করণটি আপনার দর্শক সবচেয়ে বেশি পছন্দ করছে।

ধরুন আপনি একই কন্টেন্টের ৪টি ভিন্ন ভিন্ন সংস্করণ তৈরি করলেন। যেগুলোর সম্পাদনা, বিবরণ, শিরোনাম এবং থাম্বনেল ভিন্ন ভিন্ন। আপনি বুঝতে পারছেন না কোনটি দিলে মানুষ বেশি পছন্দ করবে। সেক্ষেত্রে এই টুলটি ১-মিনিটের ভিউ, মন্তব্য, শেয়ার, প্রতিক্রিয়া, লোকজনের কাছে পৌঁছানো, লিঙ্ক ক্লিক ইত্যাদির ওপর ভিত্তি করে একটিকে বিজয়ী নির্ধারণ করবে।

পরীক্ষাটির সময়, পোস্টগুলো আপনার দর্শকদের একটি অংশের কাছে শুধু প্রচার করা হয়। অর্থাৎ, এটি পাবলিকলি পোস্ট করা হয় না। আপনার পেজেও কনটেন্টটি পোস্ট করা হয় না। কয়েকজনকেই ফেসবুক কনটেন্টটি দেখায়। এতে করে তাদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে ফেসবুক আপনাকে একটি পরিসংখ্যান দেখিয়ে থাকে এবং আপনি বুঝতে পারেন কন্টেন্টের কোনো সংস্করণটি বেশি ভালো করছে।

আপনি কতক্ষণ যাবত এই পরীক্ষা চালাতে চান সেটিও বেছে নিতে পারবেন। পরীক্ষা শেষ হলে, আপনি চাইলে কনটেন্টের সবচেয়ে সফল সংস্করণটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পেজে প্রকাশিত হয়ে যাবে।

অটো-ক্যাপশন এবং সাবটাইটেল
আপনার কন্টেন্টে ক্যাপশন বা সাবটাইটেল থাকলে সেটি আরও ভালো পারফর্ম করে এবং বেশি মানুষের কাছে পৌঁছায়। যারা শব্দ বন্ধ করে ভিডিও দেখতে চায়, তাদের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠে। আপনার ভিডিওতে ক্যাপশন যোগ করা হলে, আপনার ভিডিওর ওয়াচ টাইম এবং ডিস্ট্রিবিউশন স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

কনটেন্টে ম্যানুয়ালি ক্যাপশন ব্যবহার বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। সে ক্ষেত্রে আপনার সময় বাঁচানোর জন্যে ফেসবুক ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরি করে থাকে। সাধারণত ডিফল্টভাবেই আপনার সব ভিডিও কন্টেন্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে তৈরি ক্যাপশনগুলো চালু থাকে। আপনি চাইলে সেগুলো পেজ সেটিংস থেকে বন্ধ করে রাখতে পারেন৷

যদিও ফেসবুকের তৈরি সয়ংক্রিয় ক্যাপশনগুলো শুধু ভিডিওতে বলা ভাষার ওপরই তৈরি হয়। কিন্তু তবুও সেগুলো অন্যান্য অঞ্চল এবং ভাষার নতুন দর্শকদের কাছে আপনার কনটেন্ট পৌঁছে দিতে সাহায্য করতে পারে। যা আপনার কন্টেন্টের বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশনে সাহায্য করবে।

অটো-জেনারেটেড সাবটাইটেল ১১টি ভাষায় পাওয়া যাচ্ছে। আপনার দর্শক চাইলে ইংরেজি, ইন্দোনেশিয়ান বাহাসা, স্প্যানিশ (ল্যাটিন আমেরিকা), হিন্দি, ভিয়েতনামী, তাগালগ, ব্রাজিলিয়ান পর্তুগিজ, প্রমিত আরবি, উর্দু, তামিল এবং তেলেগু ক্যাপশন বা সাবটাইটেলে আপনার কনটেন্ট দেখতে পারবে। তবে মনে রাখবেন যে, অটো-জেনারেটেড সাবটাইটেলগুলো শুধু সেই ভিডিওগুলোর ক্ষেত্রে কাজ করবে যেগুলোতে পূর্বে থেকে বিদ্যমান কোনো ক্যাপশন অন্তর্ভুক্ত করা নেই।

Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারীদের জন্য স্মার্টওয়াচ আনল কিসিলেক্ট
নির্বাচিত

স্মার্টওয়াচের ৫ ফিচার অবশ্যই ব্যবহার করবেন

কল সেন্টারে লোক নেবে ব্র্যাক ব্যাংক
শিক্ষা ও ক্যাম্পাস

কল সেন্টারে লোক নেবে ব্র্যাক ব্যাংক

স্যামসাং মোবাইলে রহস্যময় বার্তা!
নির্বাচিত

স্যামসাং মোবাইলে রহস্যময় বার্তা!

কী থাকছে সনির এক্সপেরিয়া পণ্য উন্মোচনে?
প্রযুক্তি সংবাদ

কী থাকছে সনির এক্সপেরিয়া পণ্য উন্মোচনে?

নিশ্চিত ঈদ উপহার নিয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারে “ঈদের খুশি জমবে বেশি”
প্রযুক্তি সংবাদ

নিশ্চিত ঈদ উপহার নিয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারে “ঈদের খুশি জমবে বেশি”

দেশে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে মোবাইল ডাটা ব্যবহারকারী
প্রযুক্তি সংবাদ

দেশে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে মোবাইল ডাটা ব্যবহারকারী

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix