Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ১৪’র প্রথম সর্বজনীন বেটা সংস্করণ আনল গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 April 2023
অ্যান্ড্রয়েড ১৪-তে প্রি-ইনস্টলড অ্যাপ ডিলিটের সুবিধা থাকবে
Share on FacebookShare on Twitter

বেশ কয়েক বছর ধরে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উন্নয়নচক্র অনুমানযোগ্য একটি প্রবাহে চলছে। সে রেওয়াজ অনুসারেই দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর এবার ‘অ্যান্ড্রয়েড ১৪’র জন্য পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি আত্মপ্রকাশ করেছে কোম্পানিটি।

আগের বিভিন্ন সংস্করণের মতো এই বেটাও প্রথম আত্মপ্রকাশ, যা যে কেউই ইনস্টল করতে পারবেন। তবে, অনুমান বলছে, এর জন্য প্রয়োজন পড়তে পারে ‘পিক্সেল ৪এ ৫জি’র মতো সমর্থনযোগ্য ডিভাইসের। তবে পিক্সেল ৪-এ এটি কাজ নাও করতে পারে।

তবে, গুগলের বাইরে অন্য ব্র্যান্ডের ফোনগুলোর জন্য কোনো এর আনুষ্ঠানিক সমর্থন চালু হয়নি। ফলে ব্যবহাকারীদের সবসময় মনে রাখা উচিৎ, এগুলো বেটা সংস্করণ হওয়ার পেছনেও যুক্তিসঙ্গত কারণ আছে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এগুলো বিভিন্ন এমন অ্যাপ নির্মাতার কথা বিবেচনায় নিয়ে তৈরি হয়েছে, যারা নতুন এই সংস্করণে নিজস্ব অ্যাপের পরীক্ষা চালিয়ে দেখতে চান ও এর মূল সংস্করণের জন্য যাদের তর সইছে না।

বেশিরভাগ ক্ষেত্রেই এই বেটা সংস্করণে তেমন নতুন কোনো ফিচার নেই। তবে, এর ব্যবহারকারীভিত্তিক দুটি ইউআই আপডেট উল্লেখ করার মতো।

প্রথমটি হলো, নতুন এক ‘ব্যাক অ্যারো’। এই অ্যারো ব্যবহারকারীর ওয়ালপেপার বা থিম মেলাতে সাহায্য করায় একে ‘চমকপ্রদ’ ফিচার হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

অ্যাপ নির্মাতারা এখন অপারেটিং সিস্টেমটির ‘শেয়ারশিটে’ বিভিন্ন কাস্টমাইজড কার্যক্রম যুক্ত করার সুবিধা পাবেন। আর কীভাবে তিনি নিজের শেয়ারিং লক্ষ্যমাত্রা তালিকায় সাজাবেন, সেটি নির্ধারণেও এই শেয়ারশিট এখন আগের চেয়ে বুদ্ধিমান।

এ ছাড়া, নতুন এই সংস্করণে তেমন নতুন কিছু আসেনি। গুগলের আগে ঘোষণা দেওয়া নতুন প্রাইভেসি সেটিংয়ের পাশাপাশি অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিংও আছে এতে।

পরের মাসে গুগলের ‘আই/ও’ নামের আয়োজনে ‘অ্যান্ড্রয়েড ১৪’ অপারেটিং সিস্টেমে নতুন কী আছে, সে সম্পর্কে জানা যাবে বলে উল্লেখ রয়েছে টেকক্রাঞ্চের প্রতিবেদনে। আপাতত এটি আরেকটি পর্যায়ক্রমিক আত্মপ্রকাশ হিসেবেই বিবেচিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সাইটটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েড ১৪

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং

হুয়াওয়ের নতুন টু ইন ওয়ান ডিভাইস মেটবুক ই
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের নতুন টু ইন ওয়ান ডিভাইস মেটবুক ই

স্বাভাবিক ছন্দে ফিরছে ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক চালু
নির্বাচিত

স্বাভাবিক ছন্দে ফিরছে ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক চালু

অপো এফ১৫ রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?
নির্বাচিত

অপো এফ১৫ রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?

যুক্তরাষ্ট্রে শর্তসমূহের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে শুনানির মুখে জেডটিই
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে শর্তসমূহের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে শুনানির মুখে জেডটিই

আইসিটি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 April 2023

অ্যান্ড্রয়েড ১৪’র প্রথম সর্বজনীন বেটা সংস্করণ আনল গুগল

Techzoom.TV |
TechzoomTV